“আবাউকুম' অর্থ তোমাদের পিতা । 'আবনাউকুম' অর্থ তোমাদের সন্তান । “ইখ্ওয়ানুকুম' অর্থ তোমাদের ভ্রাতা । “'আজ্ওয়াজুকুম' অর্থ তোমাদের পত্রী। “আ'শীরাতুকুম” অর্থ তোমাদের স্বগোষ্ঠী। আমওয়ালুনিক্ তারাফ্তুমুহা অর্থ তোমাদের অর্জিত সম্পদ ৷ “তিজারাতুন তাখ্শাওনা কাসাদাহা ওয়ামাসাকিনু' অর্থ তোমাদের ব্যবসা-বাণিজ্য, যার মন্দা পড়ার আশংকা করো । “ওয়া মাসাকিনু তার- দ্বাওনাহা আহাব্বা ইলাইকুম* অর্থ তোমাদের বাসস্থান, যা তোমরা ভালোবাসো । রসুল এবং আল্লাহ্র পথে জেহাদ করা অপেক্ষা প্রিয় হয়, তবে আল্লাহ্র বিধান আসা পর্যন্ত অপেক্ষা করো । ইমানদারদের প্রতি এখানে কঠোর হুশিয়ারী উচ্চারিত হয়েছে। আতা বলেছেন, এখানে “আল্লাহ্র বিধান আসা পর্যস্ত অপেক্ষা করো" কথাটির অর্থ হবে_ আল্লাহ্র আযাব আসা পর্যন্ত অপেক্ষা করো। পৃথিবীতে অথবা পরবর্তী পৃথিবীতে । মুজাহিদ ও মুকাতিল বলেছেন, কথাটির অর্থ হবে এখানে__ মন্ধা বিজয় পর্যন্ত অপেক্ষা করো । শেষে বলা হয়েছে__ ওয়াল্লহু লা ইয়াহ্দিল কৃওমাল ফাসিকীন (আল্লাহ্ সত্যত্যাগী সম্প্রদায়কে সৎপথ প্রদর্শন করেন না)। বায়যাবী লিখেছেন, এখানে সত্যত্যাগী সম্প্রদায় বলা হয়েছে তাদেরকে, যারা উপরে বর্ণিত বিষয়সমূহের আকর্ষণে আল্লাহ্ ও তার রসুলের বিধান পরিত্যাগ করে। উপরে বর্ণিত বিষয় সমূহের প্রতি মানুষের সহজাত আকর্ষণ দূর করার কথা এখানে বলা হয়নি। দূর করতে বলা হয়েছে শরিয়তের বিধান বিরোধী অনুরাগকে। আমি বলি, স্বতাবগত আকর্ষণকে শরিয়তের পূর্ণ অনুগত করাই পরিপূর্ণ ইমানের চিহৃ। পূর্ণ ইমানদারের স্বভাবে কখনো শরিয়ত বিরোধী অনুরাগ থাকে না। রসুল স. এরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহ্র সন্তোষের জন্য ভালোবাসে এবং আল্লাহ্র সন্তোষের জন্যই শক্রতা করে, আল্লাহ্র সন্তুষ্টির উদ্দেশ্যেই দান করে, আল্লাহ্র সন্তুষ্টির উদ্দেশ্যেই দান বন্ধ করে, সে ব্যক্তিই পূর্ণ ইমানদার। অন্য বর্ণনায় এসেছে, তাদের ইমান পরিপূর্ণ। হজরত আবু উমামা থেকে হাদিসটি বর্ণনা করেছেন আবু দাউদ এবং হজরত মুয়াজ ইবনে জাবাল থেকে তিরমিজি। হজরত আনাস থেকে বোখারী ও মুসলিম কর্তৃক বার্ণত হয়েছে, রসুলুল্লাহ স. বলেছেন, তোমাদের মধ্যে কেউই মুমিন হতে পারবে না, যদি আমি তার নিকট তার পিতা, পুত্র ও সকল মানুষ অপেক্ষা অধিক প্রিয় না হই। এখানে “মুমিন হতে পারবে না" কথাটির অর্থ হকে_-_ পরিপূর্ণ মুমিন হতে পারবে না। ভাফসীরে মাহছাযী/২৫৩ এ ॥1111.0|110011 9,001
— পৃষ্ঠা ২৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।