Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

হারামের রক্ষণাবেক্ষণ করলেও কিছুতেই আল্লাহ্‌, আল্লাহ্র রসুল ও পরকালের প্রতি বিশ্বাস স্থাপনকারী এবং আল্লাহ্‌র পথে সংগ্ামকারীদের সমতুল্য নয়। তারা সীমালংঘনকারী । আর সীমালংঘনকারী সম্প্রদায়কে আল্লাহতায়ালা কখনো সৎপথ প্রদর্শন করেন না। কেউ কেউ বলেছেন, এখানে আজ্জলিমীনা (সীমালংঘনকারী সম্প্রদায়) বলে অংশীবাদীদেরকে বুঝানো হয়নি, বুঝানো হয়েছে ওই সকল লোককে, যারা বিভ্রান্ত করে অংশীবাদী ও মুসলমানদেরকে । অর্থাৎ মুনাফিকদেরকে লক্ষ্য করে এখানে এ কথা বলা হয়েছে যে, আল্লাহ্‌ সীমালংঘনকারী সম্প্রদায়কে সৎপথ প্রদর্শন করেন না। জমজমের পানি পান করা ও পান করানোর ঘটনা ৪ হজরত ইবনে আব্বাস থেকে বোখারী প্রমুখ বর্ণনা করেছেন, রসুল স. একবার জমজম কূপের পাশে উপস্থিত হলেন এবং পানি পান করতে চাইলেন। হজরত আব্বাস তার পুত্রকে লক্ষ্য করে বললেন, ফজল! তোমার মায়ের নিকট থেকে রসুল স. এর জন্য পানি এনে দাও। তিনি স. বললেন, আমি এখানেই পানি পান করবো । হজরত আব্বাস বললেন, হে আল্লাহ্‌র রসুল! এখানে তো সাধারণ জনতা পানি পান করে। রসুল স. বললেন, আমিও এখান থেকে পান করবো । তখন সেখানে কিছু লোক পানি ওঠানো ও পানি পরিবেশনের কাজ করছিলো । তাদেরকে লক্ষ্য করে রসুল স. তোমরা। এরপর বললেন, পানি প্রত্যাশী অনেক মানুষের ভিড়ে বদি তোমরা পেরেশান হয়ে যাও, তবে আমিও হবো তোমাদের কাজের সহযোগী । পানি তোলার রশি ও পাত্র নিঃসংকোচে তুলে নিবো আপন স্কন্ধে। এ কথা বলে তিনি স. আপন স্কন্ধদেশের প্রতি ইঙ্গিত করলেন। মুসলিমের বর্ণনায় এসেছে, বকর বিন আবদুল্লাহ্‌ মাজানী বলেছেন, আমি একবার হজরত ইবনে আব্বাসের পাশে বসেছিলাম । এমন সময় এক আরববাসী এসে বললো, হে ইবনে আব্বাস! তোমার পিতৃব্য পুত্র তো দুধ ও মধু পান করাতেন। তোমরা পান করাচ্ছো সিরকা । এটা কি তোমাদের দরিদ্রতার নিদর্শন, না কৃপণতার? হজরত ইবনে আব্বাস বললেন, আলহামদুলিল্লাহ্‌ (সকল প্রশংসা আল্লাহ্র)। আমরা দরিদ্ব বা কৃপণ কোনোটাই নই। রসুল স. স্বয়ং জমজম কূপের পাশে উপস্থিত হয়ে পানি সরবরাহকারীদেরকে লক্ষ্য করে বলেছিলেন, উত্তম কাজে নিয়োজিত রয়েছো তোমরা । তাই আমরাও পছন্দ করি এই উত্তম কাজকে। পরের আয়াতে (২০) বলা হয়েছে___ “আল্লাহ্‌র নিকট মর্যাদায় শ্রেষ্ঠ তারা যারা বিশ্বাস করে, দ্বীনের জন্য গৃহ ত্যাগ করে এবং সম্পদ ও জীবন দ্বারা আল্লাহ্‌র পথে সংগ্রাম করে; তারাই সফলকাম ।' এ কথার অর্থ-_- যারা অহমিকার |. ]10011 8,001 অক্সীরে মাহারী ২৫৩

— পৃষ্ঠা ২৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।