কখনো এক নয়। তাদের আমল সমূহও তাই তাদের একে অপরের সঙ্গে তুলনীয় নয়। ইতোপূর্বে বর্ণিত হজরত ইবনে আব্বাসের হাদিস এই ব্যাখ্যাটির অনুকূলে । কারণ সেখানে বলা হয়েছে, মুমিন ও মুশরিকের (আব্বাস, তালহা ও হজরত আলীর) বাদানুবাদকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে আলোচ্য আয়াত । কিন্ত হজরত নোমান বিন বশীরের বর্ণনায় এসেছে, কয়েকজন সাহাবীর বাদানুবাদকে কেন্দ্র করে এই আয়াত অবতীর্ণ হয়েছে। কিন্তু এ কথা মেনে নিলে আরেকটি সমস্যার উদ্ভব হয়। সমস্যাটি হচ্ছে মসজিদ আবাদকারীরা (েক্ষণাবেক্ষণকারীরা) তখন হয়ে পড়েন মুজাহিদ অপেক্ষা গৌণ । কেননা এখানে জেহাদকে সর্বোত্তম আমল বলা হয়েছে । অথচ প্রকৃত কথা এই যে, জেহাদ অপেক্ষা জিকির উত্তম। রসুল স. এরশাদ করেছেন, আল্লাহতায়ালার আযাব থেকে বাচবার অবলম্বন হিসেবে জিকিরের চেয়ে উত্তম কিছু নেই। হাদিসটি হজরত মুয়াজ ইবনে জাবাল থেকে বর্ণনা করেছেন ইমাম মালেক, তিরমিজি এবং ইবনে মাজা । বায়হাকী তার “কবীর' গ্রন্থে বর্ণনা করেছেন হজরত আবদুল্লাহ্ ইবনে ওমর থেকে । বায়হাকীর বর্ণনার শেষ দিকে উল্লেখিত হয়েছে___ সাহাবীগণ নিবেদন করলেন, হে আল্লাহ্র রসুল! তাহলে জেহাদ? (জেহাদের চেয়েও কি জিকির উত্তম)। রসুল স. বললেন হ্যা, জেহাদ করতে করতে তরবারী ভেঙে ফেললেও! হজরত আবু দারদার বর্ণনায় এসেছে, রসুল স. বললেন, আমি কি বলবো, আল্লাহ্র নিকট তোমাদের কোন আমল সর্বোত্তম, পবিত্রতম, অধিকতর মর্যাদামপ্ডিত, আল্লাহ্র রাস্তায় স্বর্ণ রৌপ্য ব্যয় অপেক্ষা উচ্চতম, জেহাদে শক্রর মস্তক ছেদন অপেক্ষা শ্রেষ্ঠ? সাহাবীগণ বললেন, হে আল্লাহ্র রসুল! অবশ্যই বলুন । তিনি স. বললেন, আল্লাহ্র জিকির । আহমদ, তিরমিজি, ইবনে মাজা । ইমাম মালেকও হাদিসটি বর্ননা করেছেন। কিন্তু তিনি তার সৃত্র সমাপ্ত করেছেন হজরত আবু দারদা পর্যস্ত। রসুল স. পর্যন্ত একে সংযুক্ত করেননি । হজরত আবু সাঈদ খুদরীর বর্ণনায় এসেছে, রসুল স.কে একবার জিজ্ঞেস করা হলো, কিয়ামতের দিন আল্লাহ্পাকের নিকট কোন ব্যক্তি সর্বাপেক্ষা অধিক মর্ষাদাশালী ও উৎকৃষ্ট বিবেচিত হবেন? তিনি স. বললেন, যে আল্লাহকে অধিক স্মরণ করে এবং অন্যকে অধিক স্মরণ করতে বলে । নিবেদন করা হলো, হে আল্লাহ্র রসুল! তবে কি জিকিরকারী মুজাহিদের চেয়েও শ্রেষ্ঠ? তিনি স. বললেন, হ্যা। জেহাদ করতে করতে তলোয়ার টুকরো টুকরো করে ফেললেও এবং শক্রর রক্তে তলোয়ার রঞ্জিত করলেও জেহাদকারীর চেয়ে জিকিরকারী শ্রেষ্ঠ । আহমদ, তিরমিজি । তিরমিজি বলেছেন হাদিসটি গরীব (দুর্লত) । শেষে বলা হয়েছে__ "আল্লাহ্র নিকট তারা সমতুল নয়। আল্লাহ্ সীমালংঘনকারী সম্প্রদায়কে সৎপথ প্রদর্শন করেন না।' এ কথার অর্থ__ অংশীবাদীরা হাজীদের পানি পান করানোর দায়িত্ব পালন করলেও এবং মসজিদুল তকষগীর হার ৫২ ||||||.2|11001118,00|
— পৃষ্ঠা ২৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।