[) উহাদিগের প্রতিপালক উহাদিগকে সংবাদ দিতেছেন স্বীয় দয়া ও সন্তোষের এবং জান্নাতের যেখানে আছে তাহাদিগের জন্য স্থায়ী সুখসমৃদ্ধি । 0) সেথায় তাহারা চিরস্থায়ী হইবে । আল্লাহের নিকটই আছে মহা পুরস্কার । ইবনে সিরীন সূত্রে কারইয়াবির বর্ণনায় এসেছে, হজরত আলী মন্কায় উপস্থিত হয়ে হজরত আব্বাসকে বললেন, হে আমার পিতিব্য। আপনি হিজরত করে মদীনায় রসুল স. এর সঙ্গে মিলিত হচ্ছেন না কেনো (সেখানে গেলে আপনি লাভ করতেন দ্বীন ও দুনিয়ার সম্পদ)। হজরত আব্বাস বললেন, আমি মসজিদুল হারামের রক্ষণাবেক্ষণকারী ও তোরণপ্রহবী । তার এ কথার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয় আলোচ্য আয়াত । বাগবীর বর্ণনায় রয়েছে, হজরত ইবনে আব্বাস বলেছেন, বদর যুদ্ধে বন্দী হয়ে আমার পিতা আব্বাস মদীনায় এলেন। আমাদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা ইসলাম, হিজরত ও জেহাদে যতই অগ্রগামী হওনা কেনো, মনে রেখো, আমাদের মর্যাদাও কম নয়। আমরা মসজিদুল হারামের দেখা-শোনা করি। হাজীদেরকে পানি পান করাই। তার এ কথার প্রেক্ষিতে এই আয়াত অবতীর্ণ হয়েছে। আয়াতের মর্মার্থ এই__ অংশীবাদীদের কাবাগৃহের রক্ষণাবেক্ষণ, হাজীদেরকে পানি পান করানো ইত্যাদি আমল নিরর্থক । পক্ষান্তরে ইমানদার হয়ে রসুল স. এর সাহচর্য অবলম্বন এবং আল্লাহ্র পথে জেহাদ অনেক উত্তম । বাগবী লিখেছেন হাসান, শা'বী ও মোহম্মদ বিন কা'ব কারাজী বলেছেন, অনুরূপ মোহাম্মদ বিন কা'ব থেকে ইবনে জারীর লিখেছেন, এই আয়াত অবতীর্ণ হয়েছে হজরত আলী, হজরত আব্বাস এবং হজরত তালহা বিন শায়বার কারণে । একবার তারা দর্পভরে তাদের আপনাপন কৃতিত্ প্রকাশ করলেন। তালহা বললেন, আমি কাবা শরীফের তত্বাবধায়ক ও কুঞ্জিরক্ষক ! আব্বাস বললেন, আমি পালন করি হাজীদেরকে পানি পান করানোর দায়িত্ব । হজরত আলী বললেন, কি যে বলো তোমরা । আমি কেবলামুখী হয়ে ছয় বছর নামাজ পড়েছি। আল্লাহ্র পথে জেহাদ করেছি। তাদের ওই কথোপকথনের প্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে আলোচ্য আয়াত। “সিকৃাইয়াহ্' অর্থ হাজীদের পানি সরবরাহ । শর্টি এসেছে “সাকা” থেকে। “ইমারা' অর্থ মসজিদুল-হারামের রক্ষণাবেক্ষণ । শব্দটি এসেছে 'আমারা' থেকে। আজাআলতুম (সমজ্ঞান করো) কথাটির মাধ্যমে এখানে উত্থাপিত হয়েছে একটি অস্বীকৃতিমূলক প্রশ্ন । বলা হয়েছে___ 'যারা হাজীদের পানি সরবরাহ করে এবং মসজিদুল-হারামের রক্ষণাবেক্ষণ করে তোমরা কি তাদেরকে ওই সকল লোকের সমজ্ঞান করো, যারা আল্লাহ্ ও পরকালে বিশ্বাস করে এবং আল্লাহ্র পথে সংগ্রাম করে? এ প্রশ্নটির মাধ্যমে এ কথাই জানিয়ে দেয়া হয়েছে যে, মু'মিন ও মুশরিক তাফসীরে মাযহারী/২৫১ ॥1|111.0|110011 9,001
— পৃষ্ঠা ২৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।