সম্পদের বিষয়েও তোমরা নানা মত পোষণ করছো । কিন্তু তোমাদেরকে জানানো হচ্ছে __- যুদ্ধলদ্ধ সম্পদ আল্লাহ্ ও রসুলের। এই ঘোষণাটি মেনে নিলে তোমাদেরই কল্যাণ হবে, যেমন কল্যাণলাভ হয়েছে যুদ্ধে এসে । অতএব, হে বিশ্বাসীগণ! তোমরা নির্বিবাদে আল্লাহ্ ও তার রসুলের কথা মেনে নাও। এ কথা গুলোই আলোচ্য আয়াত দু'টোতে বলে দেয়া হয়েছে এভাবে -_ হে আমার রসুল! এটা এরূপ যেমন আপনার প্রতিপালক আপনাকে ন্যায়ভাবে আপনার গৃহ থেকে (মদীনা থেকে) বের করে ছিলেন অথচ বিশ্বাসীদের একটি দল এটা পছন্দ করেনি। সত্য স্পষ্টভাবে প্রকাশিত হওয়ার পরও তারা আপনার সঙ্গে বিতর্কে লিপ্ত হয়; মনে হচ্ছিলো তাদেরকে যেনো মৃত্যুর দিকে পরিচালিত করা হচ্ছে। আর তারা যেনো তা প্রত্যক্ষ করছে। এখানে “বাইত (গৃহ) বলতে মদীনাকে বুঝানো হয়েছে। মদীনা রসুল স. এর হিজরতের স্থান এবং তার হিজরত পরবর্তী নিবাস গৃহের সঙ্গে গৃহকর্তার যে সম্পর্ক, মদীনার সঙ্গে রসুল স. এর সম্পর্ক সেরকমই । বদর যুদ্ধ ইবনে উকবা ইবনে আবেদ বর্ণনা করেছেন, রসুল স. এর নিকট সংবাদ এলো সিরিয়া থেকে কূরায়েশদের একটি বিশাল বাণিজ্য বহর ফিরে চলেছে মন্কায়। আবু সুফিয়ানের তত্বাবধানে পরিচালিত হাজার উটের ওই বাহিনীতে মক্কার সকল মুশরিকেরই কিছু না কিছু আর্থিক অংশগ্রহণ ছিলো । প্রায় পঞ্যাশ হাজার দিনার মূল্যমানের পণ্য সামগ্রী বহন করে আনছিলো উটগুলো। সত্তর জন লোক ছিলো ওই বাণিজ্য বাহিনীতে । বাগবী লিখেছেন, হজরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস, হজরত আবদুল্লাহ্ ইবনে যোবায়ের, মোহাম্মদ বিন ইসহাক এবং সুদ্দীর বর্ণনানুসারে ওই বাণিজ্য কাফেলায় আবু সুফিয়ান সহ ছিলো চল্লিশ জন। আমর বিন আস এবং মাখরামা বিন নওফেল জুহুরীর মতো ধনাঢ্য ব্যক্তিরাও ছিলো ওই কাফেলায়। রসুল স. আহ্বান জানালেন__ ওই কাফেলাটিকে আক্রমণ করতে হবে । যারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, তাদেরকেই দেয়া হবে গণিমত । রসুল স. এর এই আহ্বানে সাড়া দিলো অনেকেই । কেউ হালকা এবং কেউ ভারী অন্ত্রশন্ত্রে সজ্জিত হলো! কেউ কেউ আবার প্রকাশ করলো অনীহা । মদীনার বাইরে এসে কেউ কেউ বলাবলি করলো, আমরা বুঝতে পারছি না তিনি স. আমাদেরকে কোনো যুদ্ধে যেতে বলছেন কিনা। রসুল স. কারো তোয়াক্কা করলেন না । বললেন, যার যার বাহন আছে, তারাই কেবল গমন করবে আমার সঙ্গে । কেউ কেউ বললো, আমরা তবে মদীনায় ফিরে গিয়ে আমাদের বাহন গুলো নিয়ে আসি । রসুল স. বললেন, না শুধু তারাই আমার সাথে চলো, যাদের বাহন আছে। উল্লেখ্য যে, রসুল স. দশদিন আগে আবু |||. 2100119.00] সীল সমহর২৫
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।