Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

হজরত ইবনে আব্বাস থেকে যথাসূত্রে ইমাম আহমদ বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, যে ব্যক্তি কবুতরের বাসার মতো অনুগ্লেখ্য কুটিরসদৃশ মসজিদও তৈরী করবে, আল্লাহ্পাক তার জন্যও জান্নাতে গৃহ তৈরী করবেন। হজরত আবু উমামা থেকে তিবরানী কর্তৃক যথাসৃত্রসম্বলিত বর্ণনায় এসেছে, রসুল স. বলেছেন, যে ব্যক্তি মসজিদ তৈরী করবে, আল্লাহপাক তার জন্য জান্নাতে ওই মসজিদের চেয়েও বৃহ গৃহ নির্মাণ করবেন। হজরত আবু হোরায়রা কর্তৃক বর্ণিত হাদিসে এসেছে, রসুল স. বলেছেন, কাউকে মসজিদের মধ্যে তার হারানো উট অনুসন্ধান করতে দেখলে তাকে বোলো, আল্লাহ্‌ ইচ্ছা করলে তুমি যেনো তোমার উটের সন্ধান না পাও। কেননা এ রকম কাজের জন্য মসজিদ নির্মাণ করা হয়নি! মুসলিম । জননী আয়েশা কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. নির্দেশ প্রদান করেছেন, ঘরের মধ্যে মসজিদ (নামাজের স্থান) নির্ধারণ করে নিয়ো এবং ওই স্থানকে পবিত্র ও সুবাসিত রেখো । আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজা । হজরত ওমর ইবনে শোয়াইবের পিতামহ কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. মসজিদে কল্পকথার আসর, ক্রয় বিক্রয় এবং নামাজের পূর্বে গোল হয়ে বসাকে নিষেধ করেছেন । আবু দাউদ, তিরমিজি । হজরত আবু হোরায়রার বর্ণনায় এসেছে, রসুল স. নির্দেশ করেছেন, যদি দিয়ো, আল্লাহ তোমার এই ব্যবসায় কল্যাণ প্রদান করবেন না । আর যদি কাউকে ইচ্ছা করলে তুমি তোমার হারানো উট ফিরে পাবে না । তিরমিজি, দারেমী । শেষে বলা হয়েছে, উলাইকা আঁইইয়া কুনু মিনাল মুহ্তাদীন ( তাদেরই সৎপথ প্রাপ্তির আশা আছে) “আল মুহতাদীন' অর্থ সৎপথ প্রাপ্তি বা আল্লাহতায়ালার আনুগত্য । এই আনুগত্যই বেহেশৃত লাতের মাধ্যম বা অবলম্বন। এখানে বলা হয়েছে সৎপথ প্রাপ্তির আশা আছে। এ রকম বলার কারণ এই-_ ১. অবিশ্বাসীদেরকে এ কথা জানিয়ে দেয়া যে, তাদের অননুমোদিত আমলের জন্য তারা যেনো কল্যাণ লাভের আশা না করে। তাদের আমল বিশুদ্ধ বিশ্বাসনির্ভর নয়। তাই ওই সকল আমলের মাধ্যমে মুক্তি লাভ অসম্ভব । ২. পক্ষান্তরে বিশ্বাসীরা বিশুদ্ধ আমল করলেও তারা যেনো মুক্তি লাভকে নিশ্চিত মনে না করে। আমলের অহমিকাকে প্রশ্রয় না দেয়। বরং ভয় ও আশার মাধ্যমে সর্বক্ষণ আল্লাহ্‌্পাকের দয়ার মুখাপেক্ষী হয়ে থাকে । হজরত আলী থেকে আবু নাঈম লিখেছেন, রসুল স. বলেছেন, আল্লাহ্‌ বনী ইসরাইলের এক নবীর প্রতি প্রত্যাদেশ অবতীর্ণ করলেন, হে আমার নবী! তোমার একনিষ্ঠ অনুসারীদেরকে বলে দাও, তারা যেনো তাদের আমলের উপর নির্ভর করে নিশ্চিন্ত না হয়ে যায়। আমি কিয়ামতের দিন যাকে ইচ্ছা শাস্তি দিবো। (কোনো আমল সে শাস্তিকে রোধ করতে পারবে না)। আর যারা আমার অবাধ্য |. 1]10011 8,001 তফসীরে মাহারী/২৪৯

— পৃষ্ঠা ২৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।