মসজিদ আবাদ বা রক্ষণাবেক্ষণের অর্থ __- মসজিদে নামাজ পাঠ, মসজিদে আল্লাহ্র জিকিরে মগ্ন থাকা, জ্ঞান চর্চা ও কোরআন পাঠ। হজরত আবু সাঈদ খুদরী কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, তোমরা যদি ইবাদতের উদ্দেশ্যে কাউকে মসজিদের প্রতি অনুরক্ত দেখতে পাও, তবে এ কথা বোলো যে, সে বিশ্বাসী । আল্লাহপাক এরশাদ করেছেন -__- ইন্রামা ইয়া"মুরু মাসাজিদাল্পহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াওমিল আখির । তিরমিজি, দারেমী, বাগবী । হজরত আবু হোরায়রা কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় মসজিদে যায়, তার প্রতিটি গমনের বিনিময়ে আল্লাহতায়ালা জান্নাতের মধ্যে তার জন্য একটি স্থান নির্দিষ্ট করবেন । বোখারী, মুসলিম । হজরত আবু হোরায়রা কর্তৃক আরো বর্ণিত হয়েছে, রসুল স. জানিয়েছেন, যেদিন আল্লাহ্র ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, সেদিন ওই ছায়ায় আশ্রয় লাভ করবে সাত ধরনের মানুষ । তার মধ্যে এক ধরনের মানুষ হচ্ছে ওই সকল লোক, যারা মসজিদ থেকে বের হয়ে এলেও তাদের মন পড়ে থাকে মসজিদে । বোখারী , মুসলিম। হজরত সালমান ফারসী কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, যে ব্যক্তি তার গৃহে উত্তমরূপে ওজু করার পর মসজিদে যায়, সে হয় আল্লাহ্র মেহমান | মেজবানের উপর তার এই অধিকার প্রতিষ্ঠিত হয় যে, তিনি তাকে সম্মান প্রদর্শন করবেন। তিবরানী, আবদুর রাজ্জাক, ইবনে জারীর, বায়হাকী । হজরত আমর ইবনে মায়মুনার বর্ণনায় এসেছে, রসুল স. বলেছেন, ভূ-পৃষ্ঠের মসজিদসমূহ আল্লাহ্পাকের গৃহ। যারা ওই সকল গৃহে প্রবেশ করবে তাদেরকে তিনি সম্মানিত করবেন । বায়হাকী, আবদুর রাজ্জাক, ইবনে জারীর । মসজিদ আবাদ বা রক্ষণাবেক্ষণের আরেকটি অর্থ হচ্ছে, মসজিদ ভবন নির্মাণ করা, মসজিদকে সুসজ্জিত করা এবং মসজিদ ভবনের প্রয়োজনীয় সংস্কার করা। আর মসজিদকে ক্রয় বিক্রয় ও পার্থিব আলোচনা থেকে মুক্ত রাখা । মাহমুদ বিন লবীদের বর্ণনায় এসেছে, হজরত ওসমান ইবনে আফফান তার খেলাফতের সময় একটি মসজিদ নির্মাণ করতে চাইলেন। কিন্তু লোকেরা তার ওই পরিকল্পনাকে পছন্দ করলো না (কেননা মদীনায় রয়েছে রসুল স. কর্তৃক নির্মিত পবিত্র মসজিদ)। হজরত ওসমান তখন বললেন, আমি স্বয়ং রসুল স.কে বলতে শুনেছি, যে ব্যক্তি মসজিদ গৃহ নির্মাণ করবে, আল্লাহপাক তার জন্য গৃহ নির্মাণ করবেন জান্নাতে ৷ অপর বর্ণনায় এসেছে, ওই মসজিদের অনুরূপ গৃহ তার জন্য আল্লাহ্- পাক নির্মাণ করবেন বেহেশতে । আর এক বর্ণনায় এসেছে, রসুল স. বলেছেন, যে ব্যক্তি আল্লাহ্র সন্তোষ সাধনের জন্য মসজিদ প্রস্তুত করবে, তার জন্য আল্লাহপাক জান্নাতে অনুরূপ স্থান প্রস্তুত করবেন। আহমদ, বোখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজা, বাগবী | ইবনে মাজা এই হাদিসটি বর্ণনা করেছেন হজরত আলী থেকে। তাফসীরে মাধহরী/২৪৮ |||||||.8]100118.00
— পৃষ্ঠা ২৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।