করেছিলো। ওই প্রতিমাগুলোর পূজাও করতো তারা। বস্ত্র বিবর্জিত অবস্থায় তাওয়াফ করার পর প্রতিবারই তারা ওই মূর্তিগুলোর সামনে মস্তক অবনত করতো । সুতরাং তারা যে নিজেদেরকে সত্যপ্রত্যাখ্যানকারী স্বীকার করতো, সে কথা নির্থিধায় বলা যায়। সুদ্দী বলেছেন, খৃষ্টানদের সত্যপত্যাখ্যানের বিষয়টিও সুবিদিত। কারণ তারা বলে, আমরা খুষ্টান। ইহুদীরাও প্রকাশ্যে নিজেদেরকে ইহুদী বলে পরিচয় দেয়। শেষে বলা হয়েছে __ “তারা এমন যাদের সমস্ত কর্ম ব্যর্থ এবং তারা অগ্নিতে স্থায়ীভাবে বসবাস করবে ।' এ কথার অর্থ ওই সকল অংশীবাদী হাজীদেরকে পানি পান করালেও আল্লাহ্্পাকের নিকট তা উত্তম কর্ম বলে বিবেচিত হবে না। কারণ এক আল্লাহ্র প্রতি নিষ্বলুষ বিশ্বাস তাদের নেই। আর আল্লাহ্র এককত্বের এই বিশ্বাস থেকে তারা বিচ্যুত বলেই চিরস্থায়ী অগ্নিবাস তাদের জন্য অবধারিত । সুরা তওবা £ আয়াত ১৮ 30820186৮১5 তি ০১০%101৫57 টিটি 5৫ (0) তাহারাই তো আল্লাহের মসজিদের রক্ষণাবেক্ষণ করিবে যাহারা বিশ্বাস করে আল্লাহে ও পরকালে এবং সালাত কায়েম করে, জাকাত দেয় এবং আল্লাহ্ ব্যতীত অন্য কাহাকেও ভয় করে না, উহাদিগেরই সৎপথ প্রাপ্তির আশা আছে। মসজিদ রক্ষণাবেক্ষণের পাচটি যোগ্যতা বর্ণিত হয়েছে এই আয়াতে সেগুলো হচ্ছে ১. আল্লাহ্র প্রতি বিশ্বাস! ২. পরকালের প্রতি বিশ্বাস ৩. নামাজ প্রতিষ্ঠা ৪. জাকাত প্রদান এবং ৫. আল্লাহ্ ছাড়া অন্য সকল কিছু থেকে নির্ভয় হয়ে যাওয়া (কোরো ভয়ে আল্লাহ্র হুকুম পরিত্যাগ না করা)। রসুলের প্রতি বিশ্বাসের উল্লেখ এখানে নেই। এই বিশ্বাস নিহিত রয়েছে আল্লাহ্র প্রতি বিশ্বাসের মধ্যে । কেননা, রসুলের প্রতি বিশ্বাস ব্যতিরেকে আল্লাহ্র প্রতি বিশুদ্ধ বিশ্বাস অর্জিত হয় না। রসুলের মাধ্যম ছাড়া আল্লাহ্ ও পরকালের প্রতি সঠিক বিশ্বাস স্থাপন করা সম্ভবই নয়। আর যারা প্রকৃত বিশ্বাসী তাদের জ্ঞানে ও কর্মে বিশ্বাসের বাস্তব প্রতিফলন অবশ্যই হয়। এ রকম পূর্ণ বিশ্বাসীরাই মসজিদের রক্ষণাবেক্ষণের যোগ্য। হজরত ইবনে আব্বাস থেকে বোখারী ও মুসলিম কর্তৃক বর্ণিত হয়েছে, একবার আব্দুল কায়েসের অভিযাত্রীদের সঙ্গে আলোচনা প্রসঙ্গে রসুল স. বললেন, তোমরা কি জানো এক আল্লাহ্র প্রতি বিশ্বাস স্থাপনের প্রকৃত তত্ব কি? সাহাবীগণ বললেন, আল্লাহ্ ও তার রসুলই সম্যক অবগত । তিনি স. বললেন__ লা ইলাহা ইল্লাল্লাহু মোহম্মদুর রসুলুল্লাহ এর সাক্ষ্য প্রদান । ॥॥/||2|1100118,0 অক্সীর মাহর২৪৭
— পৃষ্ঠা ২৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।