পারে না। এখন প্রশ্ন হচ্ছে__ “মসজিদের রক্ষণাবেক্ষণ" কথাটির অর্থ কি? অধিকাংশ তাফসীরকারের মতে “মসজিদের রক্ষণাবেক্ষণ" অর্থ মসজিদে ইবাদত বন্দেগী করা । মসজিদ আবাদ বা রক্ষণাবেক্ষণের আসল অর্থ এটাই ৷ অংশীবাদীরা এক আল্লাহ্র পূজারী নয় । তাই তারা মসজিদের রক্ষণাবেক্ষণেরও উপযুক্ত নয়। কোনো কোনো আলেম বলেছেন, মসজিদ রক্ষণাবেক্ষণ অর্থ-__ মসজিদের ইমারত নির্মাণ ও সংস্কার। একাজও করার অধিকার অংশীবাদীদের নেই। সুতরাং মসজিদ নির্মাণের অসিয়ত করে যদি কোনো অংশীবাদী মারা যায়, তবে তার অসিয়ত কার্যকর করা যাবে না। কেউ কেউ বলেছেন, এখানে মসজিদ আবাদ বা রক্ষণাবেক্ষণ করার অর্থ হবে, মসজিদে প্রবেশ করা এবং মসজিদের অভ্যন্তরে উপবেশন করা । হজরত আবু সাঈদ খুদরী থেকে তিরমিজি, ইবনে হাব্বান ও হাকেম কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. আজ্ঞা করেছেন, যদি তোমরা কাউকে মসজিদ আবাদ করতে দেখো, তবে তার মুমিন হওয়ার ব্যাপারে সাক্ষ্য প্রদান কোরো । কেননা আল্লাহ্পাক ঘোষণা করেছেন ___ 'ইন্্রামা ইয়া"মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি (যারা আল্লাহ্র উপর বিশ্বাস স্থাপন করেছে তারাই মসজিদ সমূহ নির্মাণ করবে )। আলোচ্য আয়াত সম্পর্কে হাসান বলেছেন, এখানে বলে দেয়া হয়েছে, মসজিদুল হারামের সংরক্ষণ, তত্বাবধান অথবা রক্ষণাবেক্ষণের কোনো অধিকার অংশীবাদীদের নেই । কোনো কোনো আলেম বলেছেন, এখানে “মাসাজিদাল্লাহি' কথাটির উদ্দেশ্য মাসজিদুল হারাম ব! কাবার মসজিদ । শব্দটি বহুবচন বোধক হলেও এখানে অর্থ হবে একবচন বোধক। কারণ কাবার মসজিদ হচ্ছে সকল মসজিদের কেবলা । কাজেই এই একটি মসজিদের রক্ষণাবেক্ষণ করার অর্থ সকল মসজিদের রক্ষণাবেক্ষণ করা। হাসান এই অর্থটুকুকেই গ্রহণ করেছেন। ফাররা বলেছেন, এমতোক্ষেত্রে বহুবচন বোধক শব্দের এক বাচনিক, আবার কখনো একবচন বোধক শব্দের বহুবাচনিক অর্থ গ্রহণ করা হয়। যেমন কেউ যদি বলে, আমি খচ্চরগুলোর উপরে চড়ি। তবে তার কথার অর্থ হবে, আমি একটি খচ্চরে আরোহণ করি । আবার কেউ যদি বলে আমি দিনারের অধিকারী, তবে তার অর্থ হবে __ আমি বহুসংখ্যক দিনারের অধিকারী | “অংশীবাদীরা যখন নিজেরা নিজেদের সত্যপ্রত্যাখ্যান স্বীকার করে' __ কথাটির মধ্যেই রয়েছে তাদের মসজিদ রক্ষণাবেক্ষণের অনুপযুক্ততা । তারা মূর্তি পূজা করবে, আবার মসজিদেরও রক্ষণাবেক্ষণ করকে_- এ রকম তো হতেই পারে না। যে কোনো এক দিকে তাদেরকে আসতে হবে । বিশ্বাসের দিকে । অথবা অবিশ্বাসের দিকে। হাসান বলেছেন, অবিশ্বাসীরা স্পষ্ট করে বলে না যে, আমরা সত্যপ্রত্যাখ্যান- কারী । কিন্ত্র তাদের প্রতিমা পূজার বিষয়টি তো প্রকাশ্য । তাই এখানে বলা হয়েছে তারা নিজেরাই নিজেদের সত্যপ্রত্যাখ্যান স্বীকার করে । জুহাকের বর্ণনায় এসেছে, হজরত ইবনে আব্বাস বলেছেন, তারা কাবা শরীফের প্রাঙ্গণে প্রতিমা প্রতিষ্ঠা তাফসীরে মাযহারী/২৪৬ ॥|111.0|1100119.0011
— পৃষ্ঠা ২৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।