Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

ক্রমাগত আবির্ভীত হতে থাকবে ওই সত্যপন্থীরা। হজরত মুয়াবিয়া থেকে হাদিসটি বর্ণনা করেছেন বোখারী ও মুসলিম । হজরত আবু হোরায়রা থেকে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন ইবনে মাজা এবং হজরত ওমর থেকে বর্ণনা করেছেন হাকেম । হাকেম বলেছেন, হাদিসটি বিশুদ্ধ । তাদের হাদিসের শেষ বাক্যটি ছিলো-__ আমার উম্মতের একদল সব সময় সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে । এভাবে এসে পড়বে কিয়ামত । 'ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাজীনা জাহাদু' কথাটির শাব্দিক অর্থ_ যখন আল্লাহ্‌ এ কথা জানেন না যে তোমাদের মধ্যে কে যুদ্ধ করবে । এভাবে অর্থ করলে এ রকম একটি সন্দেহ প্রশ্রয় পেতে পারে যে, আল্লাহ্‌পাক কি তবে ভবিষ্যতে কি ঘটবে তা জানেন না? এ রকম সন্দেহ অপনোদনের জন্যই আয়াতের শেষে বলা হয়েছে___ "ওয়াল্লহু খবিরুন বিমা তা*মালুন” (তোমরা যা করো সে সম্বন্ধে আল্লাহ্‌ সবিশেষ অবহিত)। হজরত ইবনে আব্বাস বর্ণনা করেছেন, বদর যুদ্ধে বন্দী হয়ে আমার পিতা হজরত আব্বাস মদীনায় এলেন। সাহাবীগণের কেউ কেউ মুশরিকদের পক্ষাবলম্বন করার জন্য এবং আত্মীয়তা ছিন্ন করার জন্য তাকে বিভিন্ন কথায় লজ্জা দিলেন। হজরত আলীও প্রয়োগ করলেন কিছু কর্কশ বাক্য । তিনি তখন বললেন, তোমরা আমার সঙ্গে এ রকম ব্যবহার করছো কেনো? আমার ভালো দিকের কোনো উল্লেখ তো তোমরা করলে না। হজরত আলী বললেন, আপনার মতো লোকের মধ্যে উত্তম বলে কি কোনো কিছু আছে? তিনি বললেন, তাতো আছেই। আমরা কাবাগৃহ সংস্কার করেছি। দায়িত্ব পালন করেছি কাবা শরীফের দ্বার রক্ষকের ৷ হাজীদেরকে পানিও পান করাই আমরা । হজরত আব্বাসের (তিনি তখনও মুসলমান হননি) এ কথার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হলো নিঙ্গের আয়াত_- সুরা তওবা ঃ আয়াত ১৭ ০৩৯ ত886৫3 পা 1, 8১2৮7 পগ্ ৫0৮1 22.1 ০১১৩১৮৩১৩৮৮ [7 অংশীবাদীরা যখন নিজেরাই নিজদিগের সত্যপ্রত্যাখ্যান স্বীকার করে তখন তাহারা আল্লাহের মস্জিদের রক্ষণাবেক্ষণ করিবে এমন হইতে পারে না। উহারা এমন যাহাদিগের সমস্ত কর্ম ব্যর্থ এবং উহারা অগ্সিতেই স্থায়ীভাবে অবস্থান করিবে। মসজিদ হচ্ছে এক আল্লাহ্‌র প্রতি বিশ্বাসীদের ইবাদতের স্থান। সুতরাং যারা অংশীবাদী তাদের মসজিদের নির্মাণ ও রক্ষণাবেক্ষণের অধিকার নেই। তাই এখানে বলা হয়েছে__ অংশীবাদীরা যখন নিজেরাই নিজেদের সত্য প্রত্যাখ্যান স্বীকার করে, তখন তারা আল্লাহ্‌র মসজিদের রক্ষণাবেক্ষণ করবে এমন হতে ॥||||.3|]00118,00|| অক্সীরে মাযহরী/২৪৫

— পৃষ্ঠা ২৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।