এরপর বলা হয়েছে__ "তোমরা কি তাদেরকে ভয় করো? বাক্যটি একটি অস্বীকৃতি জ্ঞাপক প্রশ্ন (ইসতেফ্হামে ইনকারী)। কথাটির অর্থ_ তাদেরকে ভয় করা অনুচিত । এরপর বলা হয়েছে__ “বিশ্বাসী হলে তোমরা আল্লাহকে ভয় কর; এটাই আল্লাহ্র নিকট শোতনীয়।' এ কথার অর্থ__ হে বিশ্বাসীবৃন্দ! আল্লাহতায়ালা তোমাদেরকে জেহাদের নির্দেশ দিচ্ছেন । সুতরাং তার নির্দেশের অনানুগত্য থেকে আত্মরক্ষা করো । তোমরা না বিশ্বাসী? যে আল্লাহ্র প্রতি বিশ্বাস স্থাপন করেছে সে কি কখনো আল্লাহ্ ছাড়া অন্য কাউকে ভয় পায়? সে কি কখনো মনে করে যে, আল্লাহৃতায়ালার পবিত্র অভিপ্রায়ের আনুকূল্য লাভ ব্যতিরেকে কেউ কারো কোনো কল্যাণ কিংবা অকল্যাণ করতে সমর্থ হয়? এভাবে উদ্ুদ্ধ করার পর পরবর্তী আয়াতে (১৪) জেহাদের জন্য নির্ধিধ নির্দেশ দেয়া হয়েছে এভাকে__ “তোমরা তাদের সঙ্গে সংগ্রাম করবে । তোমাদের হাতে তোমাদেরকে বিজয়ী করবেন ও বিশ্বাসীদের চিত্ত প্রশান্ত করবেন । হজরত কাতাদা থেকে আবু শায়েখ বর্ণনা করেছেন, এই আয়াত অবতীর্ণ হয়েছে বনী খাজাআ সম্পর্কে । তাদের মাধ্যমে আল্লাহতায়ালা আল্লাহ্ ও তার রসুলের দুশমন বনী বকরকে শাস্তি দিয়েছিলেন, লাঞ্ছিত করেছিলেন এবং বিজয়দানের মাধ্যমে বিশ্বাসীদের হৃদয়কে করেছিলেন প্রশান্ত । হজরত ইকরামাও বলেছেন, এ আয়াত অবতীর্ণ হয়েছে বনী খাজাআ সম্পর্কে । সুদ্দী বলেছেন, এখানে “ওয়া মুমিনীন' (মুমিনদের) অর্থ বনী খাজাআ। তারা রসুল স. এর সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ ছিলো। বনী বকরকে পরাস্ত করতে পেরে তাদের হৃদয় হয়েছিলো প্রফুল্প। এর পরের আয়াতে (১৫) বলা হয়েছে__ “এবং তাদের চিত্তের ক্ষোত দূর করবেন। আল্লাহ্ যাকে ইচ্ছা তার প্রতি ক্ষমাপরবশ হন। আল্লাহ্ সর্বজ্ঞ, পরজ্ঞাময়।' এ কথার অর্থ__ আল্লাহৃতায়ালার কোনো কর্মই প্রজ্ঞার রহস্যময়তা থেকে মুক্ত নয় । “আল্লাহ্ যাকে ইচ্ছা তার প্রতি ক্ষমাপরবশ হন'__ এ কথাটির মধ্যে নিহিত রয়েছে এক শুভ রহস্যময়তা। আল্লাহতায়ালা এ ঘোষণা দানের পর বহু সংখ্যক লোককে ইসলাম গ্রহণের সৌভাগ্যদান করেছিলেন। ফলে আবু সুফিয়ান, ইকরামা এবং সুহাইল বিন ওমরসহ অনেক কুরায়েশ নেতা পেয়েছিলেন ইসলামের চিরন্তন আশ্রয় । এক বর্ণনানুসারে বাগবী লিখেছেন, মক্কা বিজয়ের দিন রসুল স. ঘোষণা করেছিলেন, হত্যাকাণ্ড বন্ধ করো। কেবল বনী খাজাআকে অনুমতি দেয়া গেলো যে, তারা বনী বকরকে আসরের নামাজ পর্যন্ত হত্যা করতে পারবে । ঃ তাফসীরে মাযহারী/২৪৩ ॥||॥.2|100118,00|1 ;
— পৃষ্ঠা ২৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।