Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

এই আয়াত অবতীর্ণ হয়েছিলো তাবুক যুদ্ধের পর। তখন মন্ধা রসুল স. এর করতলগত । মন্কাবাসীরা তখন সকলেই মুসলমান । তাই আলোচ্য আয়াতে “সেই সম্প্রদায়” বলে মদীনার মুনাফিকদেরকে বুঝানো হয়েছে-_ এই অভিমতটিই অধিকতর যুক্তিসঙ্গত । কিন্তু মক্কাবাসীরাও এক সময় এ রকম ষড়যন্ত্র করেছিলো । তারা রসুল স.কে হত্যা করবে বলে সংকল্পবদ্ধ হয়েছিলো । তাই তিনি স. হিজরত করেছিলেন মদীনায় । আল্লাহ্‌পাক এ সম্পর্কে এরশাদ করেছেন-_- “ওয়া ইখরাজু আহ্লিহি মিনহু আকবারো ইন্দাল্সহি (সেখানকার অধিবাসীদেরকে বহিষ্কার করা আল্লাহ্র নিকট শুরুতর অপরাধ)। যুদ্ধ করবে না' কথাটির অর্থ হকে__ তোমরা কি ওই সকল মক্কাবাসীর বিরুদ্ধে যুদ্ধ করবে না, যারা হুদাইবিয়ার সম্ধিচুক্তি লংঘন করেছিলো। অর্থাৎ সেই সম্প্রদায় বলে এখানে মক্কাবাসীদেরকেই বুঝানো হয়েছে। তারা প্রতিশ্রাতি ভঙ্গ করেছিলো এবং দারুণ “নাদওয়ায়' মিলিত হয়ে রসুল স. কে হত্যার সিদ্ধান্ত গ্রহণ করেছিলো । দীর্ঘদিন ধরে রসুল স. তাদের প্রতি জানিয়ে চলেছিলেন দয়ার্দর আহ্বান। পেশ করেছিলেন কোরআন, জ্ঞান ও মোজেজার দলিল। কিন্তু শত চেষ্টা সত্তেও তারা ছিলো সত্যপ্রত্যাখ্যানে অটল। এরপর বলা হয়েছে, “তারাই প্রথমে তোমাদের বিরুদ্ধাচরণ করেছে । এ কথার অর্থ-__ বিধর্মীরাই প্রথম যুদ্ধের অবতারণা করেছে। এ প্রসঙ্গে বলা যেতে পারে যে, আবু সুফিয়ানের বাণিজ্য বাহিনী নিরাপদে মায় প্রত্যাবর্তন করা সত্তেও আবু জেহেল বলেছিলো যতক্ষণ পর্যন্ত আমরা মোহাম্মদ ও তার সঙ্গীদের ধ্বংস সাধন না করবো, ততক্ষণ প্রত্যাবর্তন করবো না। এ রকমও অর্থ হতে পারে যে, এখানে হুাদাইবিয়ার সন্ধিচুক্তি লংঘনকারীদেরকে লক্ষ্য করে বলা হয়েছে__ “তারাই প্রথম তোমাদের বিরুদ্ধাচরণ করেছে।' এই ব্যাখ্যাটিকে গ্রহণ করলে বলতে হয়, আলোচ্য আয়াতটি অবতীর্ণ হয়েছিলো মন্কাবিজয়ের পূর্বে। এই ব্যাখ্যাটিকে গ্রহণ করলে হজরত ইবনে আব্বাসের কথাটিকে বিশুদ্ধ বলে মানতে হয়। কেননা তিনি বলেছেন, এই আয়াত অবতীর্ণ হয়েছে আবু সুফিয়ান ও তার সহযোগীদের সম্পর্কে। আর “তবে যাদের সঙ্গে মসজিদুল হারামের সন্নিকটে তোমরা পারস্পরিক চুক্তিতে আবদ্ধ হয়েছিলে' (আয়াত ৭) __ এই আয়াতটিও অবতীর্ণ হয়েছিলো মক্কাবাসীদেরকে লক্ষ্য করে। নির্দেশ দেয়া হয়েছিলো, যতক্ষণ তারা চুক্তি রক্ষা করে চলবে ততক্ষণ তোমরাও চুক্তি রক্ষা করে চলবে। কিন্ত্ মন্কাবাসীরা ওই চুক্তি লংঘন করেছিলো প্রথমে ৷ ওই চুক্তিভঙ্গের দিকে ইঙ্গিত করে বলা হয়েছে___ “তারাই প্রথম তোমাদের বিরুদ্ধাচরণ করেছে । ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ২৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।