Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

এবং ২. দ্বীন ইসলামের প্রতি অবজ্ঞা । সুতরাং দু'টো শর্ত একসঙ্গে পাওয়া না গেলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। এখানে বলা হয়েছে_- “তাদের চুক্তির পর তারা যদি তাদের প্রতিশ্রুতি ভগ করে ও তোমাদের দ্বীন সম্বন্ধে ব্দ্রিপ করে তবে, সত্যপ্রত্যাখ্যানকারীদের প্রধানদের সঙ্গে যুদ্ধ করবে।' “আইম্মাতাল কুফরী' অর্থ_-_ সত্যপ্রত্যাখ্যান- কারীদের অগ্রনায়ক বাঁ প্রধান। কারণ, তারাই ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র ও যুদ্ধের পরিকল্পনা করে। কেউ কেউ বলেছেন, “আইম্মাতাল্‌ কুফরী' অর্থ__ মক্কাবাসী কুরায়েশ নেতৃবৃন্দ । কারণ, তারাই রসুল স. কে হত্যার পরিকল্পনা করেছিলো এবং ক্রমাগত ইসলামের প্রতি ব্যঙ্গ-বিদ্ধপ করে যাচ্ছিলো । হজরত ইবনে আব্বাস বলেছেন, এই আয়াত অবতীর্ণ হয়েছিলো আবু সুফিয়ান বিন হরব, হারেস বিন হিশাম, সুহাইল বিন আমর, ইকরামা বিন আবু জেহেল এবং অন্যান্য কুরায়েশ নেতাদের সম্পর্কে । তারা চুক্তিভঙ্গ করেছিলো, সকল মুসলমানকে মক্কা থেকে চলে যেতে বাধ্য করেছিলো । এরপর বলা হয়েছে__- ইন্নাহম লাআইমানা লাহুম লায়াল্লাহুম ইয়ানতাহুন' (এরা এরা রাত অভি ভি় বানে নান শব্দটি “ইয়ামিন' শব্দের বহুবচন । ইয়ামিন" অর্থ প্রতিজ্ঞা । “তাদের প্রতিশ্রুতি প্রতিশ্রতিই নয়'-_ এ কথার অর্থ, হে বিশ্বাসীরা! শুনে নাও, তারা যখন প্রতিশ্রতি ভঙ্গ করেই ফেলেছে তখন তোমাদের উপরেও চুক্তি রক্ষা করা অত্যাবশ্যক নয়। কাতরিব বলেছেন, “লা আইমানালাহুম' অর্থ___ তাদের প্রতিশ্রুতি চুক্তির অনুকূল নয়। কোনো কোনো উচ্চারণ রীতিতে বাক্যটি উচ্চারিত হয়েছে এভাবে লা ইমানা লাহুম ৷ এভাবে পড়লে অর্থ হকে__ তাদের মধ্যে দ্বীন ও ইমানের কোনো কিছুই নেই। “আমান' থেকেও “আইমান' শব্দটি উৎসারিত হয়ে থাকতে পারে। যদি তাই হয়, তবে বাক্যটির অর্থ দাড়াবে এ রকম-__ তাদের নিরাপত্তার দায়িত্ব নিয়ো না, যেখানে পাও তাদেরকে হত্যা করো। জেহাদ বা ধর্মযুদ্ধের উদ্দেশ্য বিবৃত হয়েছে শেষ বাক্যটিতে এভাবে__ সম্ভবতঃ তারা নিরস্ত হতে পারে। এ কথায় প্রতীয়মান হয় যে, অত্যাচারী সেনানায়ক কিংবা সাম্রাজ্যলিন্সু রাষ্ট্রনায়কের মানোভাব নিয়ে যুদ্ধ করা যাবে না। যুদ্ধ করতে হবে সত্যপ্রত্যাখ্যানকারীদের সংশোধনের নিমিত্তে । সত্যের মহিমা ও শৌর্য-বীর্ দর্শনে সত্যপ্রত্যাখ্যানকারীরা যেনো নিরস্ত হয়, যেনো অকুণ্ঠচিত্তে গ্রহণ করে সত্যধর্ম ইসলামকে, সে কারণেই দেয়া হয়েছে জেহাদের নির্দেশ। পরবর্তী আয়াতেও ঘোষিত হয়েছে এই নির্দেশের ধারাবাহিকতা__- তাফসীরে মাযহায়ী/২৪০ . ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ২৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।