Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

হচ্ছে সম্পদের হক (সম্পদগত ইবাদত)। ওই সকল লোক রসুল স. এর জামানায় যেভাবে জাকাত দিতো এখনও তাদেরকে সেভাবেই জাকাত পরিশোধ করতে হবে । তখন যদি তারা জাকাত হিসেবে ছাগলের বাচ্চাও দিয়ে থাকে, তবে এখনও তাই দিতে হবে । অন্যথায় যুদ্ধ অনিবার্ধ। হজরত ওমর এই ঘটনাটির শুভ পরিণাম লক্ষ্য করে পরবর্তী সময়ে বলেছিলেন, আল্লাহতায়ালা হজরত আবু বকরের বক্ষাভ্যন্তরকে ইসলামের জন্য প্রশস্ত করে দিয়েছেন। হজরত আনাস ইবনে মালেক কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, থে আমাদের কেবলার দিকে মুখ করে নামাজ পড়ে, আমাদের জবাই করা পশুর গোশত ভক্ষণ করে, সে মুসলমান । আল্লাহ্‌ ও তার রসুল তার জিম্মাদার। হজরত ইবনে ওমর থেকে বোখারী ও মুসলিমের বর্ণনায় এসেছে, রসুল স. বলেছেন, আমাকে ওই সখয় পর্যন্ত জেহাদ করার নির্দেশ দেয়া হয়েছে, যতক্ষণ না মানুষ পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রসুলুল্লাহ্‌। এ রকম করলে আমার পক্ষ থেকে তাদের জান ও মাল নিরাপদ । তাদের বাহ্যিক আচরণই বিচার্য। আর আভ্যন্তরীণ অবস্থা তো আল্লাহতায়ালার দায়িতৃভূত। মুসলিমের বর্ণনায় শেষ বাক্য দু'টো নেই। শেষে বলা হয়েছে-__ 'জ্ঞানী সম্প্রদায়ের জন্য আমি নিদর্শন স্পষ্টরূপে বিবৃত করি।' এ কথার অর্থ __ হে বিশ্বাসীগণ! এ কথাটিও উত্তমরূপে অবগত হও যে, এভাবেই আমি স্পষ্টরূপে বিবৃত করি আমার নিদর্শন । সুরা তওবা £ আয়াত ১২ ১08 ৬১ | পাত্তা ১ পারনি পা রি 905১15৩৬১৪৫ এুর্টি৩৪ এ 7] তাহাদিগের চুক্তির পর তাহারা যদি তাহাদিগের প্রতিশ্রতি ভঙ্গ করে ও তোমাদিগের দ্বীন সম্বন্ধে বিদ্রপ করে, তবে অত্যপ্রত্যাখ্যানকারীদিগের প্রধানদিগের সহিত যুদ্ধ করিবে; ইহারা এমন লোক যাহাদিগের প্রতিশ্রুতি প্রতিশ্রতিই নহে; সম্ভবতঃ তাহারা নিরস্ত হইতে পারে। বাগবী লিখেছেন, যারা প্রকাশ্যতঃ ইসলামের প্রতি অবজ্ঞা প্রকাশ করে তারাই প্রতিশ্রতি ভঙ্গকারী । আমি বলি, বাগবীর বক্তব্যটি দুর্বল। কারণ, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার দু'টি শর্ত উল্লেখ করা হয়েছে এখানে __ ১. প্রতিশ্রুতি ভগ ॥॥.111100118,00] ক্ষীর সাযহরী/২৩৯

— পৃষ্ঠা ২৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।