পরের আয়াতে (১০) বলা হয়েছে “তারা কোনো বিশ্বাসীর সঙ্গে আত্মীয়তার ও অঙ্গীকারের মর্যাদা রক্ষা করে না। তারাই সীমালংঘনকারী। এই আয়াতটি পূর্ববর্তী আয়াতের ধারাবাহিকতা নয়। বরং এই আয়াতে দেয়া হয়েছে “মা কানু ইয়া*মালুম' (তাহারা যা করে থাকে) কথাটির ব্যাখ্যা। কোনো কোনো তাফসীরকার বলেছেন, আগের আয়াতে বলা হয়েছে সাধারণ মুনাফিকদের সম্পর্কে । আর এই আয়াতে বলা হয়েছে ইহুদী ও ওই সকল আরব গোত্র সম্পর্কে যারা আবু সুফিয়ানের নিমন্ত্রণ রক্ষা করে মুসলমানদের বিরুদ্ধে একতাবদ্ধ হয়েছিলো । এর পরের আয়াতে (১১)বলা হয়েছে__ অতঃপর তারা যদি তওবা করে, সালাত কায়েম করে ও জাকাত দেয় তবে তারা তোমাদের ছ্বীন সম্পর্কে ভাই ।" এই আয়াতে দেয়া হয়েছে একটি চিরন্তন নির্দেশনা । পরোক্ষভাবে সন্ধি-চুক্তি ভঙ্গকারী, সত্যপ্রত্যাখ্যানকারী, পাপী__ সকলকে দেয়া হয়েছে প্রত্যাবর্তনের অনুপ্রেরণা । আর বিশ্বাসীদের প্রতি এই মর্মে নির্দেশনা দেয়া হয়েছে, যারা প্রত্যাবর্তন করবে, নামাজ পাঠ করবে ও জাকাত দিবে তারা তোমাদেরই মতো মুসলমান । সুতরাং তারা তোমাদের ভাই। তাদের লাভ তোমাদেরই লাভ । আবার তাদের ক্ষতিতে তোমাদেরই ক্ষতি । হজরত ইবনে আব্বাস বলেছেন, এই আয়াতে সকল আহলে কেবলার (যারা কেবলামুখী হয়ে নামাজ পাঠ করে) রক্তপাত হারাম করা হয়েছে। হজরত ইবনে মাসউদ বলেছেন, তোমাদেরকে নামাজ ও জাকাতের নির্দেশ দেয়া হয়েছে। যারা জাকাত দিবে না তাদের নামাজও অগ্রাহ্য । হজরত আবু হোরায়রা থেকে বোখারী ও মুসলিম বর্ণনা করেছেন, রসুল স. এর মহাতিরোধানের পর আরবের কয়েকটি গোত্র জাকাত দিতে অস্বীকৃত হলো । খলিফা হজরত আবু বকর বললেন, তাদের বিরুদ্ধে অবশ্যই জেহাদ করতে হবে। হজরত ওমর বললেন, আমিরুল মুমিনীন! আপনি কীভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, যারা লাইলাহা ইল্লাল্লাহ কলেমা পাঠ করে? রসুল স. এরশাদ করেছেন, আমি মানুষের বিরুদ্ধে ওই সময় পর্যন্ত যুদ্ধ করবো, যতক্ষণ না তারা লাইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করে। আল্লাহপাক অন্তর্যামী। তাদের অভ্যন্তরীণ অবস্থার হিসাব গ্রহণ করবেন তিনিই । হজরত আবু বকর বললেন, আল্লাহ্র শপথ! যে নামাজ ও জাকাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করবে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ করবোই। জাকাত তাফসীরে মাযহারী/২৩৮ ঃ ॥1111.0|110011 9,001
— পৃষ্ঠা ২৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।