Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

শব্দগুলোর বিভিন্ন অর্থ করা হয়েছে। কেউ কেউ বলেছেন ইল্লা" অর্থ শিক্ষা, উপদেশ । বায়যাবী বলেছেন 'ইন্কুন' অর্থ পারিপার্খ্, প্রতিবেশ, নিবাস, আশ্রয় । একই প্রতিবেশীরা একে অপরকে সাহায্য করার ব্যপারে থাকে প্রতিশ্রুতিবদ্ধ । তাই শব্দটির অর্থ করা হয়েছে প্রতিজ্ঞাবদ্ধতা। এ রকম প্রতিজ্ঞাবদ্ধতা আত্মীয়. জনের মধ্যে থাকে অধিকতর সুদৃঢ়রূপে। তাই শব্দটির অর্থ করা হয়েছে আত্মীয়তা । অভিভাবকেরা তাদের অধীনস্থদের শান্তি-শৃংখলা রক্ষার জিম্মাদার। তাই এখানে ব্যবহৃত হয়েছে “জিম্মা' শব্দটি কেউ কেউ বলেছেন 'ইন্পুন' অর্থ আত্মীয় । শব্দটি এসেছে “আল্লাশ্‌ শাইআ সাইয়্যঁ থেকে । আল্লাশ শাইয়া অর্থ কোনো বস্ত্র সীমা নির্ধারণ করে দেয়া। 'আল্লাল বারকু" (বিদ্যুৎ চমক) থেকেও শব্দটির উৎসারণ ঘটে থাকতে পারে । আবু মাজিজ ও মুজাহিদ বলেছেন, “ইন্ুন' শব্দটি ইবরানী। ইবরানী ভাষায় এর অর্থ আল্লাহ্‌ । উবায়েদ বিন ওমর বলেছেন, জিব্রাইল । এক বর্ণনায় এসেছে__ মুসাইলামা কাজ্জাবের কিছু লোক হজরত আবু বকর সিদ্দিকের খেদমতে উপস্থিত হলো এবং মুসাইলামার একটি চিঠি পড়ে শোনালো। হজরত আবু বকর বললেন, এই কালাম আল্লার (আল্লাহ্‌র) নয়। উচ্চারণ গত পার্থক্যের কারণে শব্দটির অনুবাদ বিভিন্ন রকম হয়েছে । যেমন বলা হয়েছে___ “লা ইয়ার বুবুনা ফি মুমিনীন ইল্লা ।' এ রকম বাক্যের মাধ্যমে কোনো মুমিন আল্লাহ্‌্পাকের প্রতি সম্মান প্রদর্শন করতে পারে না। কামুস গ্রন্থে রয়েছে শব্দটির অর্থ __- চুক্তি, প্রতিজ্ঞা, আশ্রয়, আশ্রয়দাতা,আত্মীয়তা,খুনি, আকর, ঈর্ষা, প্রতিদান, স্বর্গীয় নিরাপত্তা, বিপদকালে অধৈর্য হওয়া ইত্যাদি । ইসমে মোরাকাব (যৌগিক নামপদ) এর অপর অংশ হবে ইন্ধন" (যেমন জিব্রাইল, মিকাইল)। আর একদিকে অর্থ হবে আল্লাহ্‌। এখানে 'জিম্মাতান' শব্দটির প্রকৃত অর্থ হবে চুক্তির ওই সকল অর্থ যেগুলো পরিত্যাগ করলে চুক্তি হয়ে পড়ে অকার্যকর । শেষে বলা হয়েছে__ “তারা মুখে তোমাদেরকে সন্তুষ্ট রাখে কিন্তু তাদের হৃদয়ে তা অস্বীকার করে; তাদের অধিকাংশ সত্যত্যাগী । এ কথার অর্থ___ চুক্তি ভঙ্গকারী কাফেরদের মুখের কথা এবং অন্তরের বিশ্বাস এক নয়। তাদের মুখে উচ্চারিত হয় বিশ্বাসভাজনতার বাণী কিন্তু অন্তরে জ্বলতে থাকে ংসা ও অবিশ্বাসের লেলিহান শিখা । অতএব হে বিশ্বাসীবৃন্দ! উত্তমরূপে অবগত হও যে, চুক্তি ভঙ্গকারীদের সঙ্গে চুক্তি রক্ষা করা যায় না। উল্লেখ্য যে, সকল অবিশ্বাসী ফাসেক বা সত্যত্যাগী ছিলো না। তবে তাদের অধিকাংশই ছিলো চুক্তিভঙ্গকারী ও প্রতারক । তাই সবশেষে বলা হয়েছে___ তাদের অধিকাংশ সত্যত্যাগী । ভক্ষসীরে বাথছারী।২৬ |||. 011100118,007

— পৃষ্ঠা ২৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।