Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

আশৃহারুল হারামু বিশৃশাহরিল হারামী ফাল হুরুমাতু কিসাসু ফামানি'তাদা আনাই বার বনি তা জি রি বিনিময়ে সম্মানিত মাস)। এই মাসআলাটি সুরা বাকারার তাফসীরে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। “ওয়াখুজুহুম' অর্থ-_ তাদেরকে বন্দী করবে। ওয়াহসুরুহুম অর্থ অবরোধ করবে । হজরত ইবনে আব্বাস বলেছেন, এ কথার অর্থ যদি মুশরিকেরা কোনো দুর্গে আশ্রয় গ্রহণ করে, তবে তাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলবে, যেনো তারা যুদ্ধ অথবা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। জিযিয়া প্রদানের মাধ্যমে বশ্যতা স্বীকার করে কিংবা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যায় । কেউ কেউ বলেছেন, কথাটির অর্থ এমনভাবে অবরোধ সৃষ্টি করো যেনো মুশরিকেরা হেরেম শরীফের অভ্যন্তরে অথবা মুসলিম রাজ্যের সীমানায় নির্বিঘ্ে চলাচল করতে না পারে। ওয়াকুউদু লাহুম কুল্লা মারসাদ্‌ অর্থ __ প্রত্যেক ঘাটিতে তাদের জন্য ওৎ রর টি থেকে শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ করা যায় । এখানে বলা হয়েছে প্রত্যেক ঘাঁটিতে তাদের জন্য ওৎ পেতে থাকবে । এ কথার অর্থ__ তোমরা শক্রর চলাচল সম্পর্কে সকল স্থানে সদা সতর্ক থাকবে, যেনো তারা মক্কায় প্রবেশ করতে এবং দেশে ষড়যন্ত্র বিস্তার করতে না পারে । শেষে বলা হয়েছে__- কিন্ত যদি তারা তওবা করে, সালাত কায়েম করে ও জাকাত দেয়, তবে তাদের পথ ছেড়ে দিবে; আল্লাহ্‌ ক্ষমাশীল, পরম দয়ালু। __ এ কথার অর্থ 'আল্লাহ্তায়ালা ক্ষমাপরবশ ও' পরম দয়ালু বলে অনুতপ্ত প্রত্যাবর্তন- কারীদেরকে ক্ষমা করে থাকেন। অতএব, হে বিশ্বাসীবৃন্দ! তোমরা সত্যের পথে প্রত্যাবর্তনকারী, সালাত প্রতিষ্ঠাকারী এবং জাকাত দানকারীদের পথ ছেড়ে দীড়াও। হাসান ইবনে ফুজাইল বলেছেন, আলোচ্য আয়াতের মাধ্যমে ওই সকল আয়াত রহিত হয়েছে, যে গুলোতে অবিশ্বাসীদের অত্যাচার ও নির্যাতনের প্রেক্ষিতে ধৈর্য ও মার্জনার নির্দেশনা দেয়া হয়েছিলো। পরের আয়াতে (৬) বলা হয়েছে-_ অংশীবাদীদের মধ্যে কেউ তোমার কাছে আশ্রয় প্রার্থনা করলে তুমি তাকে আশ্রয় দিবে যাতে সে আল্লাহ্‌র বাণী শুনতে পায়, অতঃপর তাকে নিরাপদ স্থানে পৌছে দেবে, কারণ তারা অজ্ঞ। এ কথার অর্থ-_ হে আমার রসুল! অংশীবাদীদের কেউ আশ্রয় প্রার্থী হলে আপনি তাকে আশ্রয় দিবেন, তাকে পৌছে দেবেন নিরাপদ স্থানে। এভাবে তাকে আল্লাহ্‌র বাণী শুনবার, বুঝবার এবং হৃদয়জম করবার অবকাশ প্রদান করবেন। কারণ তারাতো অজ্ঞ। হাসান বলেছেন, এই আয়াতের নির্দেশনাটি একটি সুস্পষ্ট নির্দেশনা । এই সুকুমটি বলবৎ থাকবে কিয়ামত পর্যন্ত । |, 91]100|] 9,001 শকষণী াহারী!

— পৃষ্ঠা ২৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।