“'আশৃহারুল হুরুম' অর্থ নিষিদ্ধ মাস। মুজাহিদ ও ইবনে ইসহাক বলেছেন, নে আন জিরার যার মেয়াদ চার মাস। আর যাদের জন্য চুক্তি নেই, তাদের জন্য এর সময়সীমা হচ্ছে__ মহররম মাসের শেষ তারিখ পর্যন্ত । অর্থাৎ যে তারিখে (কোরবানীর দিন __ ১০ই জিলহজ) হজরত আলী সুরা বারাআতের ঘোষণা শুনিয়েছিলেন, সেই তারিখ থেকে মহররম মাসের শেষ তারিখ পর্যস্ত_- পঞ্চাশ দিন। যে মাসগুলোতে আল্লাহতায়ালা মুসলমানদের জন্য কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ ও রক্তপাত হারাম করে দিয়েছেন, সেই মাসগুলোকে বলা হয় আশ্হারুল হুরুম (নিষিদ্ধ মাস)। মুজাহিদ বলেছেন, দশই জিলহজ থেকে মহররমের শেষ তারিখ পর্যন্ত ধরলে হয় পঞ্চাশ দিন। দুই মাস অর্থাৎ ঘাট দিন পুরো হয় না। অথচ আয়াতে বলা হয়েছে মাসের কথা। পঞ্চাশ দিনের হিসাব ধরলে তো মাস পুরো হয় না (বিশ দিনে তো কোনো মাস হয় না)। তার এমতো বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে যে, দশই জিলহজ ঘোষণা দেয়া হলেও নিষিদ্ধ মাসের গণনা শুরু হবে পিছনের জিলকুদ মাস থেকে । আর জিলক্দ থেকে গণনা করলে মাস পূর্ণ না হওয়ার সমস্যা আর থাকে না। নিষিদ্ধ মাসের হিসাব করতে হবে এভাবেই । প্রতি বছরের নিষিদ্ধ মাস হচ্ছে জিলবৃদ, জিলহজ, মহররম এবং রজব । “হাইছু' অর্থ যেখানে । অধিকাংশ তাফসীরকার লিখেছেন, এ কথার অর্থ__ মুশরিকদেরকে হেরেম শরীফের সীমানার ভিতরে অথবা সীমানার বাইরে যেখানেই পাবে, সেখানেই হত্যা করবে । কিন্তু তাদের তাফসীর বিশুদ্ধ হাদিসের বিপরীত । কেননা রসুল স. বলেছেন, জমিন ও আসমানের সৃষ্টিলগ্ন থেকে আল্লাহ্পাক এই শহর (মক্কা) কে হারাম ঘোষণা করেছেন। হারামের এই বিধান বলবৎ থাকবে নিব মানবো জার বে কে আমার জন্য বৈধ করা হয়েছিলো অল্প কিছুক্ষণের জন্য । রসুল স. এ কথা বলে- ছিলেন মন্কাবিজয়ের পর। বিজয়ের পরক্ষণে তিনি তখন ইসলামের কয়েকজন কুখ্যাত শত্রুকে হত্যার নির্দেশ দিয়েছিলেন । তার এ কথার উপর ভিত্তি করে কেউ যদি বলে অন্যদের জন্যেও হেরেম শরীফের সীমানার মধ্যে মুশরিক বধ বৈধ, তবে তা হবে নিতান্ত ভুল। কারণ রসুল স. স্পষ্ট করে বলেছেন, কেবল আমার জন্য এখানে যুদ্ধের অনুমতি দেয়া হয়েছিলো মাত্র কিছুক্ষণের জন্য। এরপর ওই অনুমতি রহিত হয়ে যায় । সুতরাং অন্যদের জনা এখানে যুদ্ধ করা বৈধ হতে পারে কীভাবে? বোখারী ও মুসলিমের বর্ণনায় এসেছে, “ইলা ইয়াওমিল কিয়ামাতি' (কিয়ামত দিবস পর্যস্ত)। সুতরাং হেরেম শরীফের হুরমত (নিষিদ্ধতা) রহিত হতে পারে না। তাই এখানে 'হাইছু' শব্দের অর্থ হবে হেরেম শরীফের বাইরে মুশরিকদেরকে যেখানে পাবে, বধ করবে। মাসআলাঃ যদি কোনো গর্বিত মুশরিক নিষিদ্ধ মাসের তোয়াক্কা না করে এবং হেরেম শরীফের অভ্যন্তরে যুদ্ধ শুরু করে দেয় তবে তার গর্বের প্রত্যুত্তররূপে মুসলমানদের জন্য যুদ্ধ করা বৈধ । কেননা আল্লাহতায়ালা ঘোষণা করেছেন__ তাফসীরে মাযহারী/২৩২ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ২৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।