আলী পাঠ করিয়ে শুনিয়েছিলেন -__ “আনৃনাল্লহা বারিউম্ মিনাল মুশরিকীনা ওয়া রসূলুহু' এবং “ফাসীহু ফিল আরছি আরবাআ'তা আশুরীন।” তারপর বলেছিলেন, এই বৎসরের পর থেকে কোনো অংশীবাদী হজ করতে পারবে না, বিবসন অথবা বিবসনা হয়ে কাবা প্রদক্ষিণও কেউ করতে পারবে না। আর বিশ্বাসী ব্যতীত বেহেশৃতেও কেউ প্রবেশ করতে পারবে না। হজরত ইবনে আব্বাস বলেন, আমি দেখলাম হজরত আলীর এই ঘোষণা শেষে হজরত আবু বকর উঠে দীড়ালেন এবং তিনিও একই কথা ঘোষণা করলেন। পরিণামঃ উপরে বর্ণিত “নেপথ্যের কাহিনী' শিরোনামভূত আলোচনার মাধ্যমে এ কথাই প্রমাণিত হয় যে, রসুল স. হজরত আবু বকরকে হজের অধিনায়কত্ব থেকে দায়িতৃচ্যুত করেননি । পরে হজরত আলীকে ওই দলের সঙ্গে যুক্ত করেছিলেন কেবল সুরা বারাআত পাঠের জন্য এবং মুশরিকদের সঙ্গে সম্পর্কচ্যুতির বিশেষ ঘোষণা প্রদানের জন্য । আরবীয় রীতি অনুসারে এ ধরনের ঘোষণা ঘোষকের বংশদ্ভুত লোকের মাধ্যমে হওয়াই দস্তুর। বংশডুত নয় এমন কেউ এ ধরনের ঘোষণা দিলে লোকেরা বলতে পারতো চুক্তিভঙ্গের ঘোষণা অন্য লোকের মাধ্যমে দেয়া হলো কেনো? এ রকম প্রশ্ন যাতে উত্থাপিত হতে না পারে, তাই রসুল স. হজরত আলীকে নিযুক্ত করেছিলেন চুক্তিভঙ্গ সম্পর্কিত ঘোষণার বিশেষ প্রচারকরূপে। তাই রসুল স. বলেছিলেন_-__ 'লা ইয়ামবাগি লী আহাদিন আই ইয়াবলুগা হাজা ইল্লা রজুলুম মিন আহ্লি" (আমার পরিবারভুক্ত নয় এমন কাউকে দিয়ে এটা প্রচার করা সমীচীন নয়)। হজরত আনাস থেকে হাদিসটি বর্ণনা করেছেন আহমদ এবং তিরমিজি । তিরমিজি বলেছেন, হাদিসটি উত্তম। “নেপথ্যের কাহিনী" শিরোনামে উল্লেখিত বিবরণ সমূহের কিছু অংশ নেয়া হয়েছে মস্নদে আহমদ থেকে এবং কিছু অংশ নেয়া হয়েছে বায়হাকীর দলায়েল সূত্রে হজরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস থেকে । অবশিষ্ট অংশ আমরা গ্রহণ করেছি হজরত আবু সাঈদ খুদরী কর্তৃক বর্ণিত ইবনে মারদুবিয়ার তাফসীর থেকে । শেষে বলা হয়েছে__ “তোমরা যদি তওবা করো তবে তোমাদের কল্যাণ হবে; আর তোমরা যদি মুখ ফেরাও তবে জেনে রেখো যে, তোমরা আল্লাহ্কে হীনবল করতে পারবে না; এবং সত্যপ্রত্যাখ্যানকারীদেরকে মর্মস্তদ শাস্তির সংবাদ দাও। পরের আয়াতে (৪) বলা হয়েছে-_ “তবে অংশীবাদীদের মধ্যে যাদের সঙ্গে তোমরা চুক্তিতে আবদ্ধ ও পরে যারা তোমাদের চুক্তি রক্ষায় ক্রুটি করেনি; এবং তোমাদের বিরুদ্ধে কাউকেও সাহায্য করেনি, তাদের সঙ্গে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত চুক্তি পালন করবে; আল্লাহ্ সাবধানীদেরকে পছন্দ করেন ।' এই আয়াতে ওই সকল অংশীবাদীদের সঙ্গে চুক্তির সম্পর্ক রক্ষা করার নির্দেশ দেয়া হয়েছে, যারা চুক্তিবদ্ধ হওয়ার পর চুক্তি বিরোধী কোনো কিছু করেনি। এ ধরনের চুক্তিভৃতদের মধ্যে ছিলো বনী কেনানার একটি উপগোত্র বনী হামজা । তাষসীত়ো হাবহায়ী/২৩০ : ॥111.0|110011 9,001
— পৃষ্ঠা ২৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।