Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

ইমানদার' বরং এ কথাই বোঝায় যে__ “বর্তমানে আমি অবশ্যই ইমানদার । আমি যে ইমানদার, সে বিষয়ে আমার সন্দেহ মাত্র নেই। উল্লেখ্য যে, সন্দেহ ও ইমান পরস্পরবিরোধী বিষয় । এ দু'টোর একটি থাকলে অপরটি অন্তর্থিত হয় । তাই “আমি নিশ্চয় মুমিন__ এ রকম বলাই অধিকতর সমীচীন। ইমাম আবু হানিফা তাই এ রকম নির্দেশ দিয়েছেন। এ কথাটি অবশ্য মনে রাখা উচিত যে, শব্দবিত্রাটের মতো লঘু কারণেই এ ব্যাপারে ইমামগণের মধ্যে সৃষ্টি হয়েছে মতভেদ । তাদের মূল উদ্দেশ্যের মধ্যে এক্ষেত্রে গুরুতর কোনো বৈসাদৃশ্য নেই। ইমাম আবু হানিফা একবার কাতাদাকে বললেন, “আমি মুমিন ইনশাআল্লাহ্‌" __ এভাবে আপনি আপনার ইমানকে প্রকাশ করেন কেনো? কাতাদা বললেন, আমি হজরত ইব্রাহিমের শর্ত অনুসরণ করি । হজরত ইব্রাহিম ঘোষণা করেছিলেন, “যিনি আমাকে আহার করান, তিনি কিয়ামতের দিন আমার অপরাধসমূহ ক্ষমা করবেন।' এখানে “তোয়ামা' শব্দের মাধ্যমে ওই ইমানের প্রতি ইঙ্গিত করা হয়েছে, যা অদৃ়। ইমাম আবু হানিফা বললেন, আপনি হজরত ইব্রাহিমের ওই কথার অনুসরণ করেন না কেনো, যেখানে তাকে বলা হয়েছিলো "তুমি কি ইমান আনোনি।' হজরত ইব্রাহিম বলেছিলেন, “নিশ্চয়ই আমি ইমান এনেছি। কিন্ত্ব আমার অন্তরের প্রশান্তির জন্য এ রকম কামনা করছি (তুমি মৃতকে কীভাবে জীবিত করো, তা দেখতে চাচ্ছি)।" তার ওই প্রার্থনা গৃহীত হয়েছিলো । হজরত ইব্রাহিমের মতো ইমানের দাবি উপস্থাপন করলে তার সওয়াবও পাওয়া যাবে। এ কথা অবশ্য সত্য যে, অন্তরে বিশ্বাস না থাকা সত্তেও যদি কেউ বলে “আমি ইমানদার' তবে তার অবিশ্বাস হয়ে যাবে আরো পাকাপোক্ত এবং এর জন্য শাস্তিও তাকে ভোগ করতে হবে। পরের আয়াতে (৪) বলা হয়েছে__ “তাদের প্রতিপালকের নিকট তাদেরই জন্য রয়েছে মর্যাদা, ক্ষমা এবং সম্মানজনক জীবিকা ।" এখানে “ইনদা রব্বিহিম' অর্থ __ তাদের প্রতিপালকের নিকট । হজরত ইবনে আব্বাস বলেছেন, অন্তরে কপটতা নেই এ রকম বিশ্বাসীর জন্য আল্লাহ্তায়ালার নিকটে রয়েছে প্রভৃত সম্মান ও মর্যাদা। এ রকম বলা হয়েছে অন্য আয়াতেও। যেমন __ “তিলকার্রসুলু ফাদৃদ্বাল্না বা'দ্বহুম আ'লা বা"দ্বিন” (এই রসুলগণ, তাদের মধ্যে একজনকে অন্যের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি)। আতা বলেছেন, আলোচ্য আয়াতে যে মর্যাদা প্রদানের কথা বলা হয়েছে সে মর্যাদা হচ্ছে জান্নাতের মর্যাদা। সেখানে প্রত্যেকে তার আপন পুণ্যকর্মের মাধ্যমে সফলতা অর্জন করবে (মর্যাদা নির্ণীত হবে প্রত্যেকের আমল অনুযায়ী)। হজরত উবাদা বিন সামেত বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, জান্নাতের রয়েছে একশত তোরণ । একটি তোরণ থেকে অন্য তোরণের দূরত্ব হবে আসমান ও জমিনের দূরত্রে সমান। ফেরদৌস নামক জান্নাতের তোরণ হবে সবচেয়ে ূ তাফসীরে মাযহারী/২৩ ॥1111.0|110011 9,001

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।