Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

তাওয়াফও করতে পারবে না। হুমাইদ বিন আবদুর রহমানও হজরত আবু হোরায়রা থেকে অনুরূপ বর্ণনা করেছেন। তার বর্ণনায় এসেছে, অতঃপর রসুল স. হজরত আলীকে তার নিজের উটের পিঠে চড়িয়ে হুকুম দিলেন যে, তুমি সুরা বারাআতের নির্দেশ সকলকে পাঠ করে শোনাবে। সেই নির্দেশানুসারে হজরত আলী কোরবানীর দিন মিনা প্রান্তরে উপস্থিত জনমণ্ডলীর উদ্দেশ্যে ঘোষণা করলেন, এই হজের পর থেকে কোনো মুশরিক আর কখনো হজ করতে পারবে না, নগ্ন অবস্থায় তাওয়াফও করতে পারবে না। জ্ঞাতব্যঃ হজরত ওরওয়া কর্তৃক বর্ণিত হয়েছে, নবম হিজরীতে রসুল স. হজরত আবু বকরকে প্রদান করলেন আমিরে হজের দায়িত্ব । তার হাতে দিলেন হজের নিয়মকানুন সম্বলিত লিখিত নির্দেশনামা । আর হজরত আলীর হাতে দিলেন এবং হজের অন্যান্য সমাবেশস্থলে এ কথা প্রচার করবে__ এ বৎসরের পর মুশরিকদের হজ ও বন্ত্রবিবর্জিত তাওয়াফ নিষিদ্ধ । এ বৎসরের পর আল্লাহ্‌ ও তার রসুলের পক্ষ থেকে তাদের প্রতি নিরাপত্তার দায়িত্ব আর নেই। আর যারা চুক্তিবদ্ধ তাদের চুক্তির মেয়াদ বলবৎ থাকবে মাত্র চার মাস। নির্দেশানুসারে হজরত আলী হজের সকল সমাবেশ স্থলে বারাআতুম মিনাল্পহি ওয়া রসুলিহি' এবং “ইয়া বনী আদামা খুজু জিনাতাকুম ইন্দাকুল্লা মাসজিদিন' _-- আয়াত সমূহের নির্দেশগুলো শুনিয়ে দেন। ০ ইভান বেবি রিলিজ ও দিলেন হজরত আবু বকরের হাতে । কিছুক্ষণ পরে বললেন, না। এই ঘোষণা আমার পরিবার পরিজনভূত কোনো সদস্যের মাধ্যমে হওয়াই সমীচীন। এ কথা বলে তিনি স. সুরা বারাআতের প্রচারের দায়িত্ব প্রদান করলেন হজরত আলীকে । হজরত সা'দ ইবনে আবী ওয়ান্কাস কর্তৃক বর্ণিত হয়েছে __ রসুল স. প্রথমে হজরত আবু বকরকে সুরা বারাআত প্রদান করে মন্কাভিমুখে প্রেরণ করলেন। পরে সুরা বারাআতের প্রচারকরূপে প্রেরণ করলেন হজরত আলীকে । হজরত আবু বকরকে বলে পাঠালেন, এ ধরনের ঘোষণা আরবীয় রীতি অনুসারে আপন বংশের লোকের মাধ্যমেই প্রচারিত হওয়া উচিত। নতুবা মানুষ এর উপর আস্থা রাখতে পারবে না। তিরমিজি কর্তৃক বর্ণিত ও উত্তম আখ্যায়িত এবং হাকেম কর্তৃক বর্ণিত ও বিশুদ্ধ আখ্যাযিত এক বর্ণনায় এসেছে_- হজরত ইবনে আব্বাস বলেছেন, রসুল স. প্রথমে হজরত আবু বকরকে সুরা বারাআতের বাণীসমূহ প্রচারের নির্দেশ দিয়েছিলেন। পরে প্রচারক হিসাবে পাঠিয়েছিলেন হজরত আলীকে । হজরত আবু বকর ছিলেন ওই হজ কাফেলার অধিনায়ক এবং হজরত আলী ছিলেন সুরা বারাআতের বিশেষ নির্দেশপ্রাপ্ত প্রচারক । কোরবানীর দিবস সমূহের মধ্যে হজরত : ভাফসীরে হাহহারী/২২৯ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ২২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।