Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

অমুসলিম নির্বিশেষে সকলকে এ কথা জানিয়ে দিবেন, 'এখন থেকে অংশী- বাদীদের সঙ্গে আল্লাহ্‌ ও তার রসুলের কোনো সম্পর্ক নেই ।' যারা মুসলমান নয় তারা এখন থেকে বিবস্ত্র অবস্থায় কাবাগৃহে তাওয়াফ করতে পারবে না। এখন থেকে আর হজও করতে পারবে না। এই পয়গাম নিয়ে হজ কাফেলার সঙ্গে মিলিত হলে হজরত আবু বকর ফিরে এলেন রসুল স. এর নিকটে । বললেন, হে আল্লাহ্‌র রসুল! আমার সম্পর্কে কি নতুন কোনো নির্দেশ অবতীর্ণ হয়েছে? রসুল স. বললেন, না । তবে আলীকে তোমার সঙ্গে মিলিত হতে বললাম সুরা বারাআত পাঠ করার জন্য এবং বিধর্মীদের সঙ্গে সম্পর্কচ্যুতির ঘোষণা প্রদান করার জন্য । আপন খান্দানের লোকের ছারা এ রকম ঘোষণা না দিলে ঘোষণাটি সর্বমহলের আস্থা অর্জন করতে পারবে না। তাই আমি তাকে তোমার সঙ্গী করে পাঠালাম । হে আবু বকর! তুমি কি এ কথা ভেবে প্রসন্ন নও যে, তুমি ছিলে আমার সওর পর্বত গুহার একমাত্র সঙ্গী, আবার একান্ত সঙ্গী হবে হাউজে কাউছারের পাশে । হজরত আবু বকর বললেন, হে আল্লাহ্‌র রসুল! আমি আপনার সকল সিদ্ধান্তের প্রতি প্রসন্ন । এরপর হজরত আবু বকরের নেতৃত্বে তার প্রধান সঙ্গী হজরত আলী সহ সকল হজযাত্রী যাত্রা করলেন মক্কার পথে। তখন ছিলো হিজরী সালের সপ্তম বর্ষ। মক্কায় পৌছে ৭ই জিলহজ হজরত আবু বকর হজের গুরুত্ব ও নিয়ম কানুন সম্পর্কে খৃত্বা প্রদান করলেন। তখনকার রীতি অনুসারে অন্যান্য ধর্মের লোকেরাও হজ প্রথা পালন করতো । হজরত আবু বকর সকল হাজীকে নিয়ে হজ সম্পাদন করলেন। কোরবানীর দিন মিনায় সমবেত সকল হাজীর সামনে সুরা বারাআত পাঠ করার পর হজরত আলী ঘোষণা করে দিলেন যে, এখন থেকে আল্লাহ্‌ ও তার রসুলের সঙ্গে বিধর্মীদের কোনো সম্পর্ক নেই। আর এখন থেকে কোনো বিধর্মী তাওয়াফ ও হজ করতে পারবে না। হজরত জায়েদ বিন তয়েস বর্ণনা করেছেন, আমি তখন হজরত আলীকে জিজ্ঞেস করেছিলাম আপনাকে কোন কথা প্রচারের জন্যে পাঠানো হয়েছিলো? তিনি বলেছিলেন, চারটি বিষয় প্রচারের জন্য । সে চারটি বিষয় হচ্ছে __ ১. এখন থেকে কেউ বন্ত্রবিবর্জিত অবস্থায় কাবাগৃহ তাওয়াফ করতে পারবে না । ২. যারা রসুল স. এর সঙ্গে চুক্তি করেছিলো তাদের চুক্তির মেয়াদ আর বাড়ানো হবে না। আর যাদের সঙ্গে চুক্তি নেই তাদেরকে সময় দেয়া হবে চারমাস মাত্র। ৩. ইমানদার ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। ৪. এই হজের পর মুশরিকেরা আর কখনো হজ করতে পারবে না। বোখারী ও মুসলিমের বর্ণনায় এসেছে-_ হজরত আবু বকর আমাকে হজরত আলীর প্রচারসঙ্গী হিসেবে মিনার ময়দানে এ কথা প্রচারের উদ্দেশ্যে পাঠিয়েছিলেন যে, এখন থেকে কোনো মুশরিক হজ করতে পারবে না, বিবস্ত্র অবস্থায় কেউ কষসীরে মাহারী২২৮ ||||/॥.811100118,00

— পৃষ্ঠা ২২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।