Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

নেপথ্যের কাহিনীঃ নবম হিজরীর শাওয়াল মাসে সুরা বারাআত অবতীর্ণ হলো। তখন রসুল স. এই সুরা হজযাত্রীদের সমাবেশে পাঠ করার জন্য প্রেরণ করলেন হজরত আলীকে । হজরত জাবের থেকে নাসাঈ বর্ণনা করেছেন, রসুল স. হজরত আবু বকরকে নির্বাচন করেছিলেন হজযাত্রীদের নেতা (আমিরে হজ)। হজরত জাবের বলেছেন, আমিও ছিলাম ওই হজযাত্রীদের মধ্যে। মদীনা থেকে রওয়ানা হয়ে আমরা উরুজ নামক স্থানে যাত্রা বিরতি করলাম। অতি প্রত্যুষে মোয়াজ্জিনের কণ্ঠে ধ্বনিত হলো-_- আস্সালাতু খয়রুম মিনান্‌ নাউম (নিদ্রা অপেক্ষা নামাজ উত্তম)। আমরা সকলে ঘুম থেকে উঠে নামাজের জন্য প্রস্তুত হলাম। নামাজের জামাত শুরু হতে যাবে, এমন সময় আমরা শুনতে পেলাম একটি উট আগমনের আওয়াজ । হজরত আবু বকর আর তকবির উচ্চারণ করলেন না। বললেন রসুল স. এর উন্ত্রীর পদশব্দ শোনা যাচ্ছে। মনে হয় তিনিও হজযাত্রার উদ্দেশে আগমন করেছেন। আপনারা একটু অপেক্ষা করুন। আমরা রসুল স. এর সঙ্গেই নামাজ পাঠ করতে পারবো । উ্ত্রীটি নিকটবর্তী হতেই সকলে দেখলেন, উষ্ট্রারোহী হয়ে আগমন করছেন হজরত আলী। হজরত আবু বকর বললেন, হে আলী! আপনি কি হজ সম্পাদনের উদ্দেশ্যে আগমন করছেন, না দূত হিসেবে | হজরত আলী বললেন, হজযাত্রীদের সমাবেশে সদ্য অবর্তীণ সুরা বারাআত পাঠ করার দায়িত্ব দিয়ে রসুল স. আমাকে প্রেরণ করেছেন। আমরা নামাজ পাঠ করলাম, এর পর রওয়ানা হলাম মন্কাভিমুখে । মক্কায় পৌছে ৭ই জিলহজ হজযাত্রীদের উদ্দেশ্যে হজরত আবু বকর ভাষণ দান করলেন। জানিয়ে দিলেন হজের সকল নিয়মকানুন। তীর ভাষণ শেষে উঠে দাড়ালেন হজরত আলী এবং পাঠ করে শোনালেন সুরা বারাআত। আরাফা ও মুজদালিফায় হজের অনুষ্ঠানসমূহ শেষ করে আমরা সমবেত হলাম মিনায়। কোরবানীর দিবসে হাজীদের উদ্দেশ্যে পুনরায় ভাষণ দান করলেন হজরত আবু বকর। ওই ভাষণে তিনি আমাদেরকে জানিয়ে দিলেন কোরবানী ও অন্যান্য নির্দেশনা । তাঁর ভাষণ শেষে পুনরায় সুরা বারাআত পাঠ করে শোনালেন হজরত আলী । সেখান থেকে প্রত্যাবর্তনের পূর্বে হজরত আবু বকর আবার আমাদের উদ্দেশে বক্তৃতা করলেন । ওই বক্তৃতায় তিনি শুনিয়ে দিলেন শয়তানকে কংকর নিক্ষেপের নিয়মাবলী । তার বক্তৃতার পর হজরত আলী পাঠ করলেন সুরা বারাআত ৷ বাগবী লিখেছেন রসুল স. ওই বৎসর হজরত আবু বকরকে বানিয়েছিলেন আমীরে হজ । পরে তার নিজের উটনীর উপরে আরোহণ করিয়ে হজরত আলীকে পাঠিয়েছিলেন হজ যাত্রীদের সমাবেশে সুরা বারাআত পাঠ করে শোনানোর জন্য । এমতো নির্দেশনাও তাকে দিয়েছিলেন যে, মন্কা, মিনা ও আরাফায় মুসলিম |||, 2|100118,00 অক্পীলে মামহরী২২৭

— পৃষ্ঠা ২২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।