Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

(নাসেখ) হতে পারে না। এ রকম মনে করাও ঠিক নয় যে, 'কাফ্ফাতান' অর্থ মুশরিকদেরকে আওতায় পেলে যখন তখন হত্যা করতে হবে বা যখন তখন তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। বরং “কাফ্ফাতান' কথাটি বিশেষ অবস্থার ইঙ্গিতবহ। এ কথা অবশ্য ঠিক যে, একটি একক বর্ণনায় (খবরে আহাদে) রসুল স. কর্তৃক শাওয়াল, জিলকৃদ মাসে তায়েফ অবরোধের কথা এসেছে। কিন্তু এ রকম একক বর্ণনার মাধ্যমে কোরআনের কোনো সুস্পষ্ট হুকুম রহিত হতে পারে না । তাছাড়া সুরা তওবা অবতীর্ণ হয়েছিলো তায়েফের যুদ্ধের পর । আর রসুল স. তার মহাপ্রস্থানের আশিদিন পূর্বে বিদায় হজের সময় কোরবানীর দিন ঘোষণা করেছিলেন__ কালচক্র এখন অতিক্রম করছে পরিপূর্ণতার পথ, আকাশ ও পৃথিবী সৃষ্টির সময় যেমন ছিলো। এক বৎসরে রয়েছে বারোটি মাস। তার মধ্যে চারটি মাস নিষিদ্ধ। ওই চার মাসের মধ্যে তিনটি মাস পরস্পরলগ্র_- জিলকৃদ, জিলহজ ও মহররম। চতুর্থ মাসটি হচ্ছে__ জমাদিউস সানি ও শাবানের মধ্যবর্তী মাস__ রজব। হজরত আবী বকরা থেকে হাদিসটি বর্ণনা করেছেন বোখারী ও মুসলিম । এ রকমও বলা যেতে পারে যে, তায়েফের বনী সাকিফের অবরোধটি ছিলো রসুল স.এর একটি বিশেষ মর্যাদার প্রকাশ । যেমন হেরেম শরীফে হত্যাকাণ্ড নিষিদ্ধ হওয়া সর্তেও রসুল স. এর সম্মানে কিছুকালের জন্য এই নিষেধাঙ্ঞাটি উঠিয়ে নেয়া হয়েছিলো । তাই তিনি মক্কাবিজয়ের পর একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ইসলামের চরমতম কয়েকজন শত্রুকে হেরেম শরীফের সীমানাতেই হত্যার নির্দেশ্‌ দিয়েছিলেন । বলেছিলেন, আল্লাহতায়ালা আসমান ও জমিনের সৃষ্টিলগ্ন থেকে এই শহরকে মহামর্যাদামপ্তিত করেছেন। এই মর্যাদা অটুট থাকবে কিয়ামত পর্যস্ত। এখানে আমার পূর্বে আর কাউকে যুদ্ধ করার অনুমতি দেয়া হয়নি। অল্পকিছু সময়ের জন্য কেবল আমাকেই আজ এখানে হত্যাকাণ্ড ঘটানোর অনুমতি দেয়া হয়েছে। বোখারী ও মুসলিমের মাধ্যমে হাদিসটি বর্ণিত হয়েছে হজরত ইবনে আব্বাস থেকে । হজরত আবু শোরাইহ্‌ আদবী থেকে বোখারী ও মুসলিমের বর্ণনায় উল্লেখ করা হয়েছে__ রসুল স. এর এই দৃষ্টান্ত দৃষ্টে কেউ যেনো এ রকম মনে না করেন যে, হেরেম শরীফের অভ্যন্তরে হত্যাকাণ্ড ঘটানো বৈধ । যে এ রকম মনে করে তাকে বলে দাও__ এই অনুমতি ছিলো কেবল রসুল স. এর জন্য, তোমাদের জন্য নয়। আর তাকেও ওই অনুমতি দেয়া হয়েছিলো অল্পকিছু সময়ের জন্য, চিরকালের জন্য নয়। ওই সময়টুকু ব্যতিরেকে পূর্বাপর সকল সময়ে হেরেম শরীফের মর্যাদা চির অটুট । তকষসীরে মাহহারী/২২৬. ||॥||.8|10019,00

— পৃষ্ঠা ২২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।