ওমরাহ্কে বলা হয় গৌণ হজ (হজে আসগর) তাই হজকে বলা হয়েছে মহান বা মুখ্য হজ (হজে আকবার)। এই অভিমতের সমর্থক জুহরী, শা'বী এবং আতা । তাঁরা বলেছেন, পূর্বের আয়াতে যে চার মাসের কথা বলা হয়েছে, সেই চার মাসের ভিত্তি হচ্ছে হজে আকবার । আমি বলি, আলোচ্য আয়াতে আকবারের দিন প্রদত্ত একটি ঘোষণার কথা বলা হয়েছে । এই ঘোষণার সঙ্গে কথিত চার মাসের কোনো সংযোগ নেই । হজের প্রারস্ত ও সমাপ্তির কোনো উল্লেখ এখানে নেই । উল্লেখ নেই কোনো মাস অথবা সময়ের । প্রথম আয়াতের উল্লেখিত সম্পর্কচ্ছেদের ঘোষণাটি দেয়া হয়েছিলো কেবল ওই সকল মুশরিককে লক্ষ্য করে, যারা মুসলমানদের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলো । আর আলোচ্য আয়াতের ঘোষণাটি দেয়া হয়েছে সাধারণভাবে । তাই এখানে বলা হয়েছে__ ইলান নাস (মানুষের প্রতি) যারা চুক্তিবদ্ধ এবং যারা চুক্তিবদ্ধ নয়__ তারা সকলে এই ঘোষণার অন্তর্ভুক্ত । তা ছাড়া যে সকল চুক্তিবদ্ধ মুশরিক চুক্তি আহাদহুম (কৃত চুক্তি পরিপূর্ণ কর)। এ বিষয়টিও লক্ষ্য করতে হবে যে, চার মাস পরিভ্রমণ করার নির্দেশের সঙ্গেও হজে আকবারের কোনো সম্পর্ক নেই। যদি থাকতো তবে, ভ্রমণের সুচনা বা তারিখের কথাও উন্মেখ করা হতো এখানে । কিন্তু এখানে সেরকম কিছু নেই। আমি বলি, বারাআতুম মিনাল্লাহি ওয়া রসুলিহি (এটা সম্পর্কচ্ছেদ আল্লাহ্ ও তার রসুলের পক্ষ থেকে) এবং আন্নাল্লহা বারিউম মিনাল মুশরিকীনা ওয়া রসুলুহু (আল্লাহর সঙ্গে অংশীবাদীদের কোনো সম্পর্ক নেই এবং তাঁর রসুলের সঙ্গেও নয়) -_- এ আয়াত দু'টো কেবল তাবুক যুদ্ধের চুক্তিভঙ্গকারী বিধর্মীদেরকে লক্ষ্য করে অবতীর্ণ হয়েছে, এ রকম বলা যায় না। বরং চুক্তিভূত এবং র্তুত সকল বিধর্মীই ঘোষণা দুটোর লক্ষ্যস্থল। তাদের সকলকে লক্ষ্য করেই চার মাস নির্বিঘ্নে চলাফেরা করার অনুমতি দেয়া হয়েছে। কারণ ওই চারমাস আল্লাহ্তায়ালা যুদ্ধ- বিগ্রহ ও হত্যাকাণ্ড নিষিদ্ধ করেছেন । তাই, একস্থানে এরশাদ করা হয়েছে__ "ফা ইজানসালাখাল আশহুরুল হুরুম (যখন সম্মানিত মাসগুলো অতীত হয়ে যায়) অন্য এক স্থানে এসেছে-_ মিনহা আরবাআতুন হুরুমুন (তন্মধ্যে চারটি জ্ঞাতব্যঃ এই আয়াতে উল্লেখিত "ওয়া রসুলুহু' কথাটিকে “ওয়া রসুলিহি' পাঠ করা হতো। ইবনে আবী মালেকার বর্ণনায় এসেছে, এক আরববাসী হজরত ওমরের খেলাফতের সময় মদীনায় এসে বললো, আমাকে আপনারা কেউ আল্লাহ্র কালাম শিখিয়ে দিন। মোহাম্মদ বিন খাত্তাব তাকে শিখিয়ে দিলেন সুরা বারাআত এবং আলোচ্য আয়াতের 'রসুলুহু'কে পড়লেন “রসুলিহি'। এ রকম পড়ার ফলে মাযহারী/২২৪ শকদীরে মর ||]|||.811100118.0া।
— পৃষ্ঠা ২২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।