মাধ্যমেও বাগবী এ রকম বর্ণনা করেছেন। হজরত সাঈদ ইবনে মুসাইয়্যেব, আতা, তাউস এবং মুজাহিদও এ মতের সমর্থক । আমি বলি, হজরত মুসাওওয়ার বিন মুখরিমা থেকে ইবনে আবী হাতেমের মাধ্যমে আবদুর রহমান বিন মু'তামির সূত্রে আহমদ, আবু দাউদ, তিরমিজি,নাসাঈ এবং ইবনে হাব্বান কর্তৃক বর্ণিত 5558 র দিনই হজে আকবারের (মহান হজের) ] বাগবী লিখেছেন, হজে আকবারের দিন হচ্ছে কোরবানীর দিন। ইয়াহইয়া বিন খারাজের বর্ণনায় এসেছে__ হজরত আলী কোরবানীর দিন একটি শাদা খচ্চরের উপর আরোহণ করে জেবানা অভিমুখে রওয়ানা হচ্ছিলেন | তখন এক লোক তাঁর খচ্চরের লাগাম ধরে হজে আকবার কোন দিন, তা জানতে চাইলেন। হজরত আলী বললেন, আজকের দিন। তিরমিজি লিখেছেন, হজরত আলী তখন বলেছিলেন, আমিও রসুল স. এর নিকটে হজে আকবার সম্পর্কে জিজ্ঞেস করে- ছিলাম । তিনি স. বলেছিলেন, ইয়াওমাল হাঁজ্জিল আকবার (মহান হজের দিবস) হচ্ছে কোরবানীর দিবস। হজরত ইবনে ওমর থেকে ইবনে জারীরের মাধ্যমেও এ রকম বর্ণনা এসেছে। অনুরূপ বর্ণনা এসেছে হজরত আবদুল্লাহ ইবনে আবী আওফা এবং হজরত মুগীরা বিন শো"বা থেকেও । হজরত সাঈদ ইবনে যোবায়ের, শা'বী এবং সুদ্দীও এ অভিমতের সমর্থক । হজরত ইবনে ওমরের বর্ণনায় এসেছে, আরাফার দিবসের শেষে পরদিন (কোরবানীর দিন) জুমারাতের নিকটে (শয়তানকে পাথর মারার স্থানে) দাড়িয়ে রসুল স. ঘোষণা করেছিলেন, আজ হচ্ছে মহান হজের দিবস। ইবনে জারীহ্ সূত্রে বাগবী কর্তৃক বর্ণিত হয়েছে, মুজাহিদ বলেছেন__ হজের সকল দিবসই মহান। অর্থাৎ যে কয়দিন মিনায় অবস্থান করতে হয়, সে কয়দিনই হচ্ছে মহান হজের দিন। সুফিয়ান সওরী বলেছেন, হজ অনুষ্ঠান সম্পন্ন করতে যে কয়দিন লাগে সে কয়দিনই মহান হজের দিন (ইয়াওমিল হাজ্জিল আকবার)। যেমন ইয়াও মিস সিফফিন (সিফফিনের দিবস), ইয়াও মিল জামাল (জামালের দিবস) ইত্যাদি । এ সকল যুদ্ধ নিশ্চয় একদিনে সম্পন্ন হয়নি । কিছুদিন সময় তো লেগেছিলোই। তবু বলা হয়ে থাকে সিফফিনের (যুদ্ধের) দিন, জামালের (যুদ্ধের) দিন ইত্যাদি । জ্ঞাতব্যঃ ১. হাসান বস হলে তিনি বলেছিলেন_.. রসুল স. রা হজযাত্রীর একটি দলকে মক্কায় প্রেরণ করেছিলেন । হজরত আবু বকরের নেতৃতে তখন মুসলিম, মুশরিক সকলেই হজ সম্পাদন করেছিলো । তাই ওই হজকে বলা হয় মহান হজ । ওই দিন আবার পড়েছিলো ইহুদী ও খৃষ্টানদের ঈদের দিন। ২. শা'বীর বর্ণনায় এসেছে__ হজরত আবু জর এবং হজরত যোবায়েরের মধ্যে কোনো একজন স্বয়ং রসুল স. কে জুমআর দিন মিম্বরে দীড়িয়ে এ আয়াত পাঠ করতে শুনেছিলেন। তখন কেউ কেউ বলাবলি করছিলেন এ আয়াত আবার মন্ত্র রিন্ত তোমাদের জুমআ যাশ। |||. 2]1001119.00] তকষসীরে মামহারী/২২৩
— পৃষ্ঠা ২২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।