Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

সুরা তওবা ঃ আয়াত ৩, ৪ £5১22545129151407554945৩18 (১ 9০0785545522585584055 ৩98 প0১57 ৫৫০৯ (40566৩-54742057588 ০৩৬৭৬৮৬৮৪৩৩ এসডি 0) মহান হজের দিবসে আল্লাহ্‌ ও তাহার রসূলের পক্ষ হইতে মানুষের প্রতি ইহা এক ঘোষণা যে আল্লাহের সহিত অংশীবাদীদিগের কোন সম্পর্ক নাই এবং তাহার রসূলের সহিতও নহে; তোমরা যদি তওবা কর তবে তোমাদিগের কল্যাণ হইবে; আর তোমরা যদি মুখ ফিরাও তবে জানিয়া রাখ যে, তোমরা আল্লাহকে হীনবল করিতে পারিবে না; এবং সত্যপ্রত্যাখ্যানকারীদিগকে মর্মস্তদ শাস্তির সংবাদ দাও, 77 তবে অংশীবাদীদিগের মধ্যে যাহাদিগের সহিত তোমরা চুক্তিতে আবদ্ধ ও পরে যাহারা তোমাদিগের চুক্তিরক্ষায় কোন ত্রুটি করে নাই; এবং তোমাদিগের বিরুদ্ধে কাহাকেও সাহায্য করে নাই, তাহাদিগের সহিত নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত চুক্তি পালন করিবে; আল্লাহ্‌ সাবধানীদিগকে পছন্দ করেন । প্রথমেই বলা হয়েছে-_ 'ওয়াআজানুম মিনাল্লুহি ওয়া রসূলিহি।' এর অর্থ__ এটা আল্লাহ্‌ ও রসুলের পক্ষ থেকে এক ঘোষণা । বক্তব্যভঙ্গিটি প্রথম আয়াতের প্রারস্তিক বক্তব্যের মতো (বারাআতুম মিনাল্লহ_ এটা সম্পর্কচ্ছেদ)। এখানে আজান শব্দের অর্থ এলান বা ঘোষণা । শব্দটি ক্রিয়ার অর্থ প্রকাশক । যেমন আমান অর্থ ঈমান, আতা অর্থ ই'তা । নামাজের আহ্বানকেও এই অর্থে বলা হয় আজান । যেমন বলা হয়_ আজানতুহু ফাফাঅজিনা' (আমি তাকে সংবাদ দিলাম বলেই সে জানতে পারলো)। আজান শব্দটির উৎসারণ ঘটেছে উজুন থেকে । উজুন অর্থ কর্ণ (অর্থাৎ আমি তার কর্ণ বিবরে ঢেলে দিলাম)। “ইলান্নাসি ইয়াওমাল হাজ্জিল আক্বারি' অর্থ মহান হজের দিবসে মানুষের প্রতি । হজরত ইকরামা সূত্রে বাগবীর বর্ণনায় এসেছে__ হজরত ইবনে আব্বাস বলেছেন, এখানে “মহান হজের দিবস' অর্থ আরাফার দিবস । হজরত ওমর, হজরত আবদুল্লাহ্‌ ইবনে ওমর এবং হজরত আবদুল্লাহ ইবনে যোবায়েরের তাফজীরে মাযহারী/২২২ ॥111.0|110011 9,001

— পৃষ্ঠা ২২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।