Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

0) অতঃপর তোমরা দেশে চারিমাস কাল পরিভ্রমণ কর ও জানিয়া রাখ যে তোমরা আল্লাহকে হীনবল করিতে পারিবে না এবং আল্লাহ সত্যপ্রত্যাখ্যান- কারীদিগকে লাঞ্চিত করিয়া থাকেন । “বারাআত' অর্থ সম্পর্কচ্ছেদ । শব্দটি “নাশাআত' এবং 'দানাআত' এর মতো একটি মূল শব্দ । প্রথমোক্ত আয়াতের উদ্দেশ্য এখানে উহ্য রয়েছে। ওই উহ্য উদ্দেশযসহ 'বারাআত' এর অর্থ কর হয়েছে-_ এটা সম্পর্কচ্ছেদ । এরপর বলা হয়েছে__ আল্লাহ্‌ ও তার রসুলের পক্ষ থেকে সে সকল অংশীবাদীদিগের সঙ্গে__ যাদের সাথে তোমরা ছিলে চুক্তিবদ্ধ। জুজায বলেছেন, বক্তব্যটির উদ্দেশ্য হচ্ছে-__ ওই সকল মুনাফিক যেহেতু নিজেরাই চুক্তিভঙ্গ করেছে, তাই এখন থেকে আল্লাহ্‌ ও তার রসুলও ওই চুক্তির দায়বদ্ধতা থেকে মুক্ত। “আহাদতুম" অর্থ ___ তোমরা চুক্তিবদ্ধ হয়েছো । এখানে “সম্পর্কচ্ছেদ' কথাটি সম্পৃক্ত হয়েছে আল্লাহ ও রসুলের সঙ্গে । আর “চুক্তিবদ্ধ' হওয়ার সম্পর্ক করা হয়েছে রসুল স. এবং সাহাবীগণের সঙ্গে । এর মধ্যে এই নির্দেশনাটি রয়েছে যে, বিধ্মীরা যদি মুসলমানদের সঙ্গে কৃত চুক্তি ভঙ্গ করে, তবে রসুল স. এর পক্ষ থেকে এর পরিসমাপ্তি ঘটানো হবে ওয়াজিব । পরের আয়াতে (২) বলা হয়েছে -_ “অতঃপর তোমরা দেশে চারমাস কাল পরিভ্রমণ করো ও জেনে রাখো যে, তোমরা আল্লাহ্‌কে হীনবল করতে পারবে না। এ কথার অর্থ__ হে বিধর্মীর দল! তোমরা পূর্ণ নির্ভয়ে চারমাস দেশের মধ্যে যেখানে ইচ্ছে সেখানে পরিভ্রমণ করো । এই চারমাস তোমরা মুসলমানদের আক্রমণ থেকে মুক্ত। কিন্ত তোমরা এ কথা মনে কোরো না যে, তোমরা আল্লাহতায়ালার কর্তৃত্ব থেকে মুক্ত। অন্যদের মতো তোমরাও কখনো আল্লাহ্তায়ালাকে হীনবল করতে সক্ষম নও । এরপর বলা হয়েছে__ “এবং আল্লাহ্‌ সত্যপ্রত্যাখ্যানকারীদেরকে লাঞ্কিত করে থাকেন। এ কথার অর্থ-_ হে সত্যপ্রত্যাখ্যানকারীর দল! আল্লাহতায়ালা তোমাদেরকে লাঞ্থিত করবেনই। তাই পৃথিবীতে অবশ্যই তোমাদের উপর নেমে আসবে হত্যা ও বন্দীত্ের অভিশাপ । আর আখেরাতে তোমাদের জন্য জাহান্নামের চিরস্থায়ী শাস্তি তো রয়েছেই । জুহুরী বলেছেন, এখানে 'চারমাস' কথাটির অর্থ__ শাওয়াল, জিলকনদ, জিলহজ এবং মহররম 1 কেননা এ আয়াত অবতীর্ণ হয়েছিলো শাওয়াল মাসে । অধিকাংশ তাফসীরকারগণের মতে এখানে চারমাস বলে বুঝানো হয়েছে জিলহজ মাসের ১০ তারিখ থেকে রবিউস সানি মাসের ১০ তারিখের সময়কে । পরবর্তী আয়াতে বিষয়টিকে আরও স্পষ্ট করে দেয়া হয়েছে । বলা হয়েছে___ |||||.|]100118,001 ক্পীজে মাষহারী/২২১

— পৃষ্ঠা ২২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।