Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

আহমদ, আবু দাউদ, নাসাঈ, ইবনে হাব্বান, হাকেম এবং তিরমিজি । হাকেম বলেছেন হাদিসটি বিশুদ্ধ। আর তিরমিজি বলেছেন উত্তম । সুরা বারাআতের প্রথমে বিস্মিল্লাহ্‌ উল্লেখ না করার একটি কারণ এই যে, হচ্ছে নিরাপত্তার নিদর্শন | হজরত ইবনে আব্বাস বলেছেন, আমি একবার হজরত আলীকে জিজ্ঞেস করলাম, সুরা বারাআতের প্রথমে বিস্মিল্লাহ্‌ নেই কেনো? তিনি বললেন বিস্মিল্লাহ্র মধ্যে রয়েছে নিরাপত্তার নিশ্চয়তা । আর সুরা বারাআত হচ্ছে_- খাপ খোলা তলোয়ারের মতো । আবু শায়েখ, ইবনে মারদুবিয়া ৷ কোনো কোনো বর্ণনায় এসেছে-_এ ব্যাপারে সাহাবীগণের মতপৃথকতা ছিলো। কেউ কেউ মনে করতেন উভয় সুরা অবতীর্ণ হয়েছে সম্মিলিতরূপে । আবার কেউ কেউ মনে করতেন পৃথকরূপে অবতীর্ণ হয়েছে সুরা দু'টো । দু'টোর মধ্যে তাই পার্থক্যটিও সুস্পষ্ট । ব্যতিক্রম শুধু এই যে, অন্য সুরার মতো এই সুরার প্রথমে বিসমিল্লাহ্র উল্লেখ নেই । বাগবী লিখেছেন তাফসীরকারগণ বলেছেন, রসুল স. তাবুক যুদ্ধে গমন করলে মুনাফিকেরা বাড়াবাড়ি শুরু করে দেয়। সৃষ্টি করে বিভিন্ন গুজব । তাদের প্রচারণার আঘাতে মুসলমানেরা হয়ে পড়ে পেরেশান | রসুল স. এর সঙ্গে কৃত সন্ধি-চুক্তিও তারা ভঙ্গ করে ফেলে । প্রশাসক কায়সারের মোকাবেলা করতে পারবে না। ধ্বংস হয়ে যাওয়া ছাড়া তাদের গত্যত্তর নেই। এ রকম অপবিশ্বাসের কারণেই তারা শুরু করে দেয় বাড়াবাড়ি । আল্লাহ্পাকও তাই তীর প্রিয় রসুলকে তাদের সঙ্গে কৃত সন্ধি-চুক্তি ভঙ্গ করার নির্দেশ দেন। ঘোষণা করেন__ সুরা তওবা ঃ$ আয়াত ১, ২ রি ১2০05805544 03475485272 টানি 4০৮৮৮৭1১ ৮ 0) ইহা সম্পর্কচ্ছেদ আল্লাহ্‌ ও তাঁহার রসূলের পক্ষ হইতে সেই সমস্ত অংশীবাদীদিগের সহিত যাহাদিগের সহিত তোমরা পারস্পরিক চুক্তিতে আবদ্ধ হইয়াছিলে । তাফসীরে মাযহারী/২২০ ॥111|.0|110011 9,001

— পৃষ্ঠা ২২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।