Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহ্‌ যদি চান। তাই “আমি মুমিন ইনশাআল্লাহ্‌ বললে “আমি ইমানদার', এ কথা সুনির্দিষ্টভাবে প্রকাশ পায় না। “আপনি কি মুমিন', এ রকম প্রশ্নের যথার্থ ও সুনির্দিষ্ট জবাবও এটা নয়। অবশ্য মৃত্যুকালে ইমান থাকবে কিনা, সে ব্যাপারে হলফ করে কিছু বলা যায় না। তাই ভবিষ্যতের দিকে দৃষ্টিপাত করে “আমি মুমিন ইনশাআল্লাহ্‌' বললে দোষেরও কিছু নেই। আমি বলি, হাসান বসরীর “আমি জানিনা, আমি পরিপূর্ণ ইমানদার কি না'__ এ ধরনের জবাব “আমি মুমিন ইন্শাআল্লাহ্‌* কথাটির মতোই । তাই তার কথাটির প্রকৃত অর্থ হবে এ রকম__ “আমার নাম পরিপূর্ণ পুণ্যকর্মধারী ইমানদারদের দপ্তরে আছে কি না তা আমি জানি না।' সাক্ষাত হলো আমার । আমি জিজ্ঞেস করলাম, আপনারা কারা? তারা বললো, “দৃঢ়তার উপর প্রতিষ্ঠিত ইমানদার ।' আমি নিরন্তর রইলাম ৷ ভাবলাম, কি বললাম আমি আর তারা জবাব দিলো কী? পরে একদিন হজরত আব্দুল্লাহ্‌ ইবনে মাসউদের সঙ্গে সাক্ষাত হলে আমি ঘটনাটি তাকে বললাম । তিনি বললেন, তাদের কথার পরে তুমি কি কিছু বললেঃ আমি বললাম, আমি আর কিছু বলিনি । তিনি বললেন, তুমি বলতে পারতে, তোমরা কি দৃঢ় প্রত্যয়ী যে তোমরা জান্নাতী? প্রকৃত মুমিনেরা নিজেদেরকে জান্নাতী বলে দৃঢ় আস্থা রাখে। সুফিয়ান সওরী বলেছেন, যে ব্যক্তি দৃঢ়তার সাথে বলে, আমি মুমিন; এ কথাও বলে যে, আল্লাহ্‌ পাকের নিকটেও আমি মুমিন-__ এরপরও যদি সে তার জান্নাতী হওয়ার বিষয়ে সাক্ষ্য না দেয়, তবে বুঝতে হবে, সে পূর্ণ ইমানদার নয়। তার ইমান অর্ধেক । আর যারা “আমি মুমিন ইনশাআল্লাহ্‌ বলা জায়েয মনে করেন, তারা সুফিয়ান সওরীর অভিমতকেই গ্রহণ করেন তাদের পক্ষের দলিল রূপে । এ রকম ভাবে নিজের ইমান প্রকাশ করার উদ্দেশ্য এই যে__ কেবল ভালোভাবে মৃত্যু নয়, খাতেমা বিল খায়ের (ইমানের সঙ্গে মৃত্যু) হলেই কেবল জান্নাত অবধারিত হয়। সুতরাং এ রকম হওয়ার আগে কীভাবে ইমানের ঘোষণা দেয়া যায়। তাদের কথার অর্থ এ রকম নয় যে, বর্তমানে যে বিশ্বাস সহ আমি আমল করে চলেছি, সেই বিশ্বাস দুর্বল বা সন্দেহপূর্ণ। খাতেমা বিল খায়েরের প্রতিই তারা প্রধানতঃ দৃষ্টি রাখেন বলেই বলেন, “আমি বিশ্বাসী ইনশাআল্লাহ্‌ ।' ইমাম আবু হানিফা বলেছেন, “আমি যুমিন ইনশাআল্লাহ্‌-_ এ রকম বলা মকরূহ। কারণ এ রকম বক্তব্যে রয়েছে সন্দেহ ও দোদুল্যমানতার অবকাশ । “আমি সত্য ইমানদার' অথবা “নিশ্চয় আমি মুমিন__ এ রকম বললে এ রকম বোঝায় না যে, “আমার খাতেমা বিল খায়ের হবেই' বা “আমি সর্বশ্রেষ্ঠ স্তরের তাফসীরে মাযহারী/২২ ূ ||11|11.011100119.0011

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।