Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

নামকরণের কারণ এই যে, এখানে এসেছে অপবিত্রতা উচ্ছেদের নির্দেশনা । মুনাফিকদের অভ্যন্তরীণ নেফাককে (অপবিব্রতাকে) প্রকাশ করে দেয়া হয়েছে এ সুরায়। . মুনকিলাহ্‌। এর অর্থ -__ শাস্তিদাতা, ধ্বংস আনয়নকারী । , আযাব। এ নামকরণের কথা জানিয়েছেন হজরত হুজায়ফা। বলেছেন, তোমরা যাকে সুরা তওবা বলো, সেই সুরাটির নাম সুরা আযাব | আল্লাহ্র কসম! এ সুরায় কাউকেই চিহ্নিতকরণ ব্যতীত ছেড়ে দেয়া হয়নি। ইবনে আবী শায়বা, তিবরানী, আবু শায়েখ, হাকেম এবং ইবনে মারদুবিয়া। হজরত ইবনে আব্বাস এবং হজরত ইবনে ওমর থেকেও এ রকম নামকরণের কথা এসেছে। খাজা আবু আওয়ানাতাহ্‌, ইবনে মুনজির, আবু শায়েখ, ইবনে মারদুবিয়া । , আল ফাজেহাহ্‌। এ সুরার মাধ্যমে মুনাফিকদেরকে অপদস্ত করা হয়েছে বলে এর নাম হয়েছে আল ফাজেহাহ্‌। বাগবীর বর্ণনায় এসেছে, হজরত সাঈদ ইবনে যোবায়ের বলেছেন, আমি নিজে এ সম্পর্কে হজরত ইবনে আব্বাসকে জিজ্ঞেস করেছিলাম । তিনি বলেছিলেন, এ সুরার আয়াতগুলো ধারাবাহিকভাবে অবতীর্ণ হতে থাকে এবং প্রকাশ করতে থাকে মুনাফিকদের অবস্থা । আমরা তখন মনে করতাম, মনে হয় কোনো কিছুই আর অনুল্পেখ্য থাকবে না। আমি বললাম, সুরা আন্ফাল। তিনি বললেন, সুরা বদর। আমি বললাম, সুরা হাশর । তিনি বললেন, এ স্ুরাকে সুরা নফির বলো (কারণ, এর মধ্যে রয়েছে কবর থেকে পুনরুথান ও হাশরের ময়দানে একত্র হওয়ার বিবরণ)। প্রারস্ধে বিস্মিল্লাহ্‌ উল্লেখ করা হলো না কফেনোঃ হজরত ইবনে আব্বাস বলেছেন, আমি একবার হজরত ওসমানকে বললাম, সুরা আন্ফাল শেষ করে সুরা তওবা লিপিবদ্ধ করার পূর্বে আপনি বিস্মিল্লাহির রহমানির রহীম লিখেননি কেনো? হজরত ওসমান বললেন, রসুল স. এর প্রতি একই সঙ্গে কয়েকটি সুরা কিছু কিছু করে অবতীর্ণ হতো। তিনি তখন তার কোরআন লিপিবদ্ধকারীকে বলতেন. সদ্য অবতীর্ণ এ আয়াতগুলো অমুক সুরায় সন্নিবেশিত করো । মদীনায় আগমনের পর প্রথম দিকে অবতীর্ণ হয়েছিলো, সুরা আন্ফাল! আর সুরা বারাআত অবতীর্ণ হয়েছিলো শেষদিকে । পরে উভয় সুরা একত্রে মেলানো হয়েছিলো । কিন্ত্র তিনি স. এ কথা স্পষ্ট করে বলেননি যে, সুরা বারআত, সুরা আন্ফালের অংশ । তাই এ দু'টো সুরাকে আমি একত্র করেছি এবং সুরা বারাআত এর পূর্বে বিস্মিল্লাহির রহ্মানির রহীমও উল্লেখ করিনি । বাগবী |||. 2|100119.00] শক্ষসীল শমী ৯৯

— পৃষ্ঠা ২১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।