অসম্মানিত। তোমারই অধিকারে রয়েছে সকল কল্যাণ। সকল কিছু সম্পাদন করো তুমিই । তুমি আমাদের এবং আকাশ-পৃথিবী সহ সকল সৃষ্টির মালিক। আমরা তোমারই নিরাপত্তা ও করুণাপ্রার্থী। আমরা দরূদ ও সালাম প্রেরণ করি হজরত মোহাম্মদ মোস্তফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের প্রতি যিনি তোমার বার্তাবাহক ও প্রেমাস্পদ এবং যিনি আমাদের পথপ্রদর্শক ও প্রভু । অন্যান্য নবী রসুল এবং তোমার সকল পুণ্যবান দাসদের প্রতিও আমরা প্রেরণ করি দরূদ ও সালাম । উপক্রমণিকাঃ মদীনায় অবতীর্ণ এই সুরায় রয়েছে ১২৯ অথবা ১৩০ আয়াত । আবু আতিয়াহ্ হামাদানীর বর্ণনায় এসেছে, হজরত ওমর ইবনে খাত্তাব এই মর্মে লিখিত নির্দেশ জারী করেছিলেন যে, হে মানুষ! তোমরা সুরা বারাআত (তওবা) নিজে শিক্ষা করো এবং পরিবার পরিজনকে শিক্ষা দাও। আরো পাঠ করো সুরা নূর। কারণ সুরা বারাআতে রয়েছে পুরুষের জন্য জেহাদের অনুপ্রেরণা । আর সুরা নূরে রয়েছে রমণীদের জন্য পর্দার নির্দেশ। হজরত ওসমান বলেছেন, রসুল স. এর সময়ে এই সুরাকে আমরা সুরা আন্ফালের সঙ্গে পরস্পরযুক্ত মনে করতাম । আমিও তখন সুরা দু'টো পরস্পর যুক্তরূপে লিপিবদ্ধ করেছিলাম । এই সুরার আরো অনেক নাম রয়েছে । যেমন___. ১. বারাআত। কাফেরদের প্রতি আল্লাহতায়ালার অসন্তোষ অত্যন্ত কঠোর ভাষায় বিবৃত হয়েছে এই সুরায়। তাই এর নাম সুরা বারাআত । ২. সুরা তওবা। মুমিনদের তওবা কবুলের শুভসংবাদ দেয়া হয়েছে এই সুরায়। তাই এর নামকরণ করা হয়েছে সুরা তওবা। ৩. মুকাশকাশা । অপবিভ্রতা বা নেফাকের প্রতি প্রচণ্ড রোষ ঘেষিত হয়েছে এই সুরায়। তাই এর নাম সুরা মুকাশকাশা । হজরত জায়েদ ইবনে আসলাম থেকে আবু শায়েখ এবং ইবনে মারদুবিয়ার বর্ণনায় এসেছে, হজরত আবদুল্লাহ্ ইবনে ওমর বর্ণনা করেছেন, এই সুরায় প্রকাশ করা হয়েছে নেফাকের প্রতি প্রবল অসন্তোষ । ৪. মোবায়ুছিরা । ইবনে মুনজিরের মাধ্যমে মোহাম্মদ ইবনে ইসহাকের বর্ণনাসূত্রে এ নামটির কথা এসেছে। মানুষের অভ্যন্তরীণ রহস্য সমুহের যবনিকা উন্মোচন করা হয়েছে এ সুরায়। তাই এর নাম মোবাযূছিরা । ৫. আল বহুছ। হজরত মেকদাদ বিন আসওয়াদ থেকে আবু রুশদ্ হেরানী সূত্রে ইবনে আবী হাতেম তিবরানী এবং হাকেম কর্তৃক বর্ণিত হয়েছে এ নামটি । ৬. আল্ মুছিরাহ্। এ নামটি কাতাদা সূত্রে উল্লেখ করেছেন ইবনে মুনজির, আবু শায়েখ এবং ইবনে আবী হাতেম । এই সুরার এরূপ তাফসীরে মাযহারী/২১৮ ||11|11.011100119.0011
— পৃষ্ঠা ২১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।