Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

এখানে আর একটি বিষয় প্রণিধানযোগ্য যে, আলোচ্য আয়াতে উত্তরাধি- কারের বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। বলা হয়েছে আনসার ও সাহাবীগণের গভীর বন্ধুত্বের কথা । সুতরাং তাদের সৌহার্দ সূত্রের উত্তরাধিকার যে রহিত হবার মতো কিছু নয়_ তা বলাই বাহুল্য। এরপর বলা হয়েছে__ “আর যারা বিশ্বাস করেছে কিন্তু দ্বীনের জন্য গৃহত্যাগ করেনি, গৃহত্যাগ না করা পর্যন্ত তাদের অভিভাবকদের দায়িত্ব তোমার নেই ।' এ কথার অর্থ_- হে আমার রসুল! যারা ইমানদার হওয়া সত্তেও ধর্ম রক্ষার জন্য হিজরত করেনি, তাদের ব্যাপারে আপনার কোনো দায়িত্ব নেই। তারা বিশ্বাসী হলেও আপনাদের প্রকৃত সুহৃদ নয়। (অতএব তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন থেকে বিরত থাকুন)। এ কথার মাধ্যমে এই নির্দেশনাটি দেয়া হয়েছে যে__ তওবা না করা পর্যত্ত পাপী (ফাসেক) বিশ্বাসীদের সঙ্গে পুণ্যবান বিশ্বাসীদের বন্ধুত্ব সমীচীন নয় । আর নির্দেশনাটিকে উত্তরাধিকার সম্পকীয় বলা হলে অর্থ দাড়াবে__ কাফের সামতাজোর অধিবাসী হওয়ার কারণে তাদের সঙ্গে মুসলিম রাজ্যের অধিবাসীদের উত্তরাধিকার অচল। এরপর বলা হয়েছে ___ “আর দ্বীন সম্বন্ধে যদি তারা তোমাদের সাহায্য প্রার্থনা করে তবে তাদেরকে সাহায্য করা তোমাদের কর্তব্য। এ কথার অর্থ--- যারা সাহায্য করা মুহাজির ও আনসারগণের উপরে ওয়াজিব (অবশ্য কর্তব্য)। এরপর বলা হয়েছে __ “যে সম্প্রদায় ও তোমাদের মধ্যে চুক্তি রয়েছে তাদের বিরুদ্ধে নয়।' এ কথার অর্থ ওই সকল বিধর্মীদের বিরুদ্ধে নির্যাতিত মুসলমান- দেরকে সাহায্য করা যাবে না, যাদের সঙ্গে রয়েছে চুক্তি। কেননা চুক্তি ভঙ্গ করা নাজায়েয । এ কারণেই হৃদায্ববিয়ার চুক্তির পরক্ষণে হজরত আবু জান্দাল মক্কার অন্তরীণ অবস্থা থেকে পালিয়ে এসে আশ্রয় প্রার্থনা করলেও রসুল স. তাকে আশ্রয় দান করেননি। আশ্রয় দিলে ভঙ্গ হয়ে যেতো চুক্তির একটি বিশেষ ধারা । সুরা ফাতাহ'র তাফসীরে এই ঘটনাটির বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে। শেষে বলা হয়েছে__ ওয়াল্পহু বিমা তা"মালুনা বাসীর (তোমরা যা করো আল্লাহ্‌ তার সম্যক দ্রষ্টা)। এ কথার অর্থ-__ সবকিছু রয়েছে আল্লাহতায়ালার উদাহরণ রহিত দৃষ্টিসীমানার মধ্যে । কোনো কিছুই তার দৃষ্টিবহির্ূত নয়। সুতরাং বিশুদ্ধ চিত্ত হও । হও বিশুদ্ধাচারী । তাফসীরে মাযহারী/২১৪ 2 ॥111.0|110011 9,001

— পৃষ্ঠা ২১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।