দান করেছেন । এভাবে আয়াতের অর্থ দাড়িয়েছে এ রকম__- যারা ইমান এনেছে, দিয়েছে_ তারা পরস্পর পরস্পরের বন্ধু । অর্থাৎ মুহাজির ও আনসারেরা একে অপরের সুহৃদ । কিন্তু তাদের কাফের আত্মীয় স্বজনেরা বংশগত নৈকট্য স্বেও তাদের বন্ধু নয়। অবিশ্বাসীরা কখনে। বিশ্বাসীদের প্রকৃত বন্ধু ও সুহৃদ হতে পারে না! হজরত ইবনে আব্বাস বলেছেন, এই আয়াত অবতীর্ণ হয়েছে মীরাস (উত্তরাধিকার) অম্পর্কে। মুহাজির ও আনসার সাহাবীগণ পরস্পর পরস্পরের উত্তরাধিকারী হয়েছিলেন । ওই উত্তরাধিকার ইসলামের কারণে ছিলো না। ছিলো হিজরতের কারণে । তাই মন্কা বিজয়ের পর যখন হিজরত রহিত হয়ে যায়, তখন ওই উত্তরাধিকারও রহিত হয়ে যায়। রহিতকারী আয়াতটি হচ্ছে-_ ওয়া উলুল আরহাম বাশদ্হুম আওলা বি বা'দ্বিন ফি কিতাবিল্লাহি ( আল্লাহ্র বিধানে তারা রক্ত সম্পর্কের ক্ষেত্রে পরস্পর পরস্পর অপেক্ষা উত্তম) । আয়াতটি রহিত (মনসুখ) হয়েছে, এ রকম বলার কোনো কারণ নেই । কারণ, পরস্পর বিরোধী বিধানের ক্ষেত্রেই কেবল রহিত হওয়া না হওয়ার প্রশ্ন ওঠে। কিন্ত এখানে সেরকম কোনো পরস্পরবিরোধিতা নেই । এ সম্পর্কে হজরত ইবনে আব্বাসের বক্তব্য হচ্ছে__ মুহাজির ও আনসার একে অপরের উত্তরাধিকার পেতেন। কিন্তু মুসলমানেরা তখন তাদের কাফের আত্মীয়স্বজনের উত্তরাধিকার পেতেন না। কারণ তাদের মধ্যে ছিলো ধর্মীয় বিভেদ । এছাড়া যে সকল মুসলমান হিজরত করেননি তাদের সঙ্গেও হিজরতকারীদের উত্তরাধিকারের সম্পর্ক তখন ছিলো না। কারণ, তারা ছিলেন কাফের অধ্যুষিত এলাকায় (মন্ধায়)। আর মুহাজিরেরা ছিলেন মুসলিম অধ্যুষিত অঞ্চলে (মদীনায়)। মন্ধা বিজয়ের পর এই ব্বধানটি উঠে গেলো। মন্কাবাসীরা সকলেই ইসলাম গ্রহণ করলেন। মক্কা হয়ে গেলো মুসলিম সাম্রাজ্যতুক্ত। দূর হয়ে গেলো ধর্মের ও রাজ্যের ব্যবধান । ফলে আত্মীয়তার উত্তরাধিকার প্রতিষ্ঠিত হলো পূর্ণরূপে। উল্লেখ্য যে, মুহাজির ও আনসারগণের পারস্পরিক উত্তরাধিকারের বিষয়টি শরিয়তের বিধানগত কোনো উত্তরাধিকার ছিলো না। ওই উত্তরাধিকার নিরণীত হয়েছিলো সুগভীর প্রেম-গ্রীতির ভিত্তিতে__- যা রহিত হওয়া না হওয়ার পর্যায়ভূত নয় । তবে তাদের মধ্যে কেউ শরিয়ত সমর্থিত। ইমামে আজম বলেছেন, সৌহার্দ সূত্রভূত উত্তরাধিকার অবশ্য মাননীয় । |||. 2]100118,00 অকষসীরে সাথনী!২১৩
— পৃষ্ঠা ২১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।