Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহপাক ওই সম্পদ অপেক্ষা অধিকতর উত্তম সম্পদ দান করেছেন আমাকে । আমি হয়েছি চল্লিশজন গোলামের মালিক । তারা প্রত্যেকে উপার্জন করে আমার বিত্তবৃদ্ধি ঘটিয়ে চলেছে । আবার আমাকে দেয়া হয়েছে মার্জনার শুভ সংবাদ । বোখারী এবং ইবনে সা*দের বর্ণনায় এসেছে, রসুল স. এর খেদমতে বাহরাইন থেকে কিছু সম্পদ এলো। তিনি স. নির্দেশ দিলেন, ওগুলোকে মসজিদের এক কোণে রেখে দাও । একটু পরে সেখানে উপস্থিত হলেন হজরত আব্বাস। বললেন, হে আল্লাহ্‌র রসুল! আমাকে ওই সম্পদ থেকে কিছু প্রদান করুন। আমি তো আমার ও আকিলের ফিদিয়া পরিশোধ করেছি। রসুল স. বললেন, নিয়ে যান। হজরত আব্বাস দুই হাতে ওই সম্পদণ্ডলো তার পরিধেয় বন্ত্রে বেধে নিলেন । কিন্তু তা উত্তোলন করতে ব্যর্থ হলেন। বললেন, কাউকে হুকুম করুন, যেনো সে আমার বোঝাটি উঠিয়ে দেয়। রসুল স. বললেন, না । হজরত আব্বাস বললেন, তাহলে আপনি উঠিয়ে দিন। তিনি স. বললেন, না। হজরত আব্বাস নিরুপায় হয়ে কিছু অংশ রেখে দিলেন, এভাবে ভার কিছুটা হাল্কা করে বোঝাটি স্কন্ধে উঠিয়ে নিয়ে চলে গেলেন। এ কথাও বলতে বলতে গেলেন যে, আল্লাহপাক তার অঙ্গীকার পূর্ণ করেছেন। রসুল স. এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন হজরত আব্বাসের গমন পথের দিকে । আর অবশিষ্ট দিরহামগ্ডুলো দান করার আগে তিনি স. সে স্থান পরিত্যাগ করলেন না। সুরা আন্ফালঃ আয়াত ৭১ পার এবার ॥ ঠ 45০০০৩০৪৬১৬৩৬ ৬৩ ৩৯৮৩৪ 03 তাহারা তোমার সহিত বিশ্বাস ভঙ্গ করিতে চাহিলে করিতে পারে, তাহারা তো পূর্বে আল্লাহের সহিতও বিশ্বাস ভঙ্গ করিয়াছে; অতঃপর তিনি তোমাদিগকে তাহাদিগের উপর শক্তিশালী করিয়াছেন আল্লাহ্‌ সর্বজ্ঞ, প্রজ্ঞাময় । আলোচ্য আয়াতের মর্মার্থ হচ্ছে__ হে আমার রসুল! যারা মুক্তিপণ প্রদান করে অথবা বিনা মুক্তিপণে মুক্তিলাভের পর আপনার সঙ্গে কৃত প্রতিজ্ঞা ভঙ্গ করবে, তারা অবশ্যই প্রতিজ্ঞাভঙ্গের দায়ে দায়ী হবে । তারা তো আল্লাহ্‌র সঙ্গেও এ রকম করে । সুতরাং আপনি চিন্তিত হবেন না। আল্লাহ্‌ তাদের উপর আপনাকে প্রবল করে দিবেন। আল্লাহতায়ালা সর্বজ্ঞ। তাই তিনি ওই সকল বিশ্বাস হস্তারকদের মনোবৃত্তি, অভিপ্রায় ও কর্মকাণ্ড সম্পর্কে উত্তমরূপে অবগত । আর তিনি প্রজ্ঞাময়ও। সকল কিছুই তার ওই অতুলনীয় প্রজ্ঞাময়তার অধীন । ||. 2|100118.00 শকষগীরে াযরী ১১

— পৃষ্ঠা ২১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।