Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

মুসলমানই ছিলাম । মুশরিকদের জবরদস্তির কারণে আমরা বদরে আসতে বাধ্য হয়েছিলাম । এতদ্সত্তেও আমাদেরকে ফিদিয়া দিতে হবে কেনো? তাদের ওই প্রশ্নের প্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে আলোচ্য আয়াতটি । এখানে উল্লেখিত “ফি কুলুবিহিম খইরন" (যদি তোমাদের হৃদয়ে ভালো কিছু দেখেন) কথাটির অর্থ-_ যদি আল্লাহতায়ালা তোমাদের অন্তরে ইমান ও এখলাস দর্শন করেন। ইউ'তিকুম খইরন (তেদপেক্ষা উত্তম কিছু তোমাদেরকে দান করবেন) অর্থ__ তোমাদের নিকট থেকে যে ফিদিয়া গ্রহণ করা হয়েছে। মিম্মা উখিজা মিনকুম ওয়া ইয়াগ ফিরলাকৃম (তোমাদের নিকট থেকে যা নেয়া হয়েছে, আর তোমাদেরকে ক্ষমা করা হয়েছে)। আল্লাহ্‌ ওই ফিদিয়া অপেক্ষা অনেকগুণ বেশী তোমাদেরকে দান করবেন পৃথিবীতে এবং আখেরাতেও দান করবেন অনেক সওয়াব। এভাবে আয়াতের মর্মীর্থ দাড়াবে এ রকম-__ হে আমার প্রিয় নবী! আপনার অধীন যুদ্ধবন্দীদেরকে বলুন, আল্লাহ্তায়ালা যদি তোমাদের অন্তরে ইমান ও এখলাসের উপস্থিতি দেখেন, তবে তোমাদের নিকট থেকে যে মুক্তিপণ নেয়া হয়েছে তার বিনিময়ে তিনি তো তোমাদেরকে পৃথিবীতেও যেমন বহুগুণ বেশী সম্পদ দান করবেন, তেমনি আখেরাতেও দান করবেন অনেক সওয়াব। আর তোমরা হবে ক্ষমার্থ। কারণ, আল্লাহ্তায়ালা ক্ষমাপরবশ এবং পরম দয়ালু। তিবরানী তার আল আওসাত পুস্তকে লিখেছেন, হজরত ইবনে আব্বাস বলেছেন, আমার পিতা হজরত আব্বাস জানিয়েছেন, আমি যখন রসুল স. কে আমার ইসলাম গ্রহণের কথা জানালাম এবং মুক্তিপণরূপে স্বর্ণ প্রদান করলাম, তখন অবতীর্ণ হলো এই আয়াত। আল্লাহপাক ওই স্বর্ণের পরিবর্তে আমাকে বিশজন গোলাম দান করলেন । তারা প্রত্যেকে আমার উপার্জনের মাধ্যম । এর সঙ্গে আমি আল্লাহ্তায়ালার ক্ষমাপ্রাপ্তির আশাও করি। বাগবীর বর্ণনায় রয়েছে এ রকম__ হজরত আব্বাস জানিয়েছেন), আল্লাহ্‌- পাক এই মুক্তপণের পরিবর্তে আমাকে দান করেছেন কুড়িজন ক্রীতদাস। তারা সকলে আমার ব্যবসার মাধ্যম এবং অধিকাংশই উপার্জনশীল। প্রত্যেকের ন্যুনতম উপার্জন বিশ হাজার দিরহাম । এ ছাড়া আল্লাহপাক আমাকে দিয়েছেন জমজম কূপের তত্বীবধানের দায়িত্ব। ওই দায়িত্রে পরিবর্তে মক্কার সকল সম্পদের অধিকারী হওয়াও আমার মনঃপুত নয়। তদুপরি, আল্লাহ্তায়ালার ক্ষমালাভের দৃঢ় আশাও পোষণ করি । সাবিলুর রাশাদ গ্রন্থে উল্লেখ করা হয়েছে আলোচ্য আয়াত অবতীর্ণ হওয়ার প্রাক্কালে হজরত আব্বাস বলেছিলেন, হে আল্লাহ্‌র রসুল! আমার নিকট থেকে যে মুক্তিপণ আপনি গ্রহণ করেছেন, তার সঙ্গে আমার পাপরাশিও অন্তহিত হয়েছে। তাফসীরে মাষহারী/২১০ নু ॥111.0|1100119.0011

— পৃষ্ঠা ২১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।