Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

পরের আয়াতে (৩) বলা হয়েছে__ “যারা সালাত কায়েম করে এবং আমি যা দিয়েছি তা থেকে ব্যয় করে তারাই প্রকৃত বিশ্বাসী ।' এখানে “যারা সালাত কায়েম করে' কথাটির অর্থ__ তারা সুচারুরূপে নামাজ সম্পাদন করে থাকে । নামাজে তীরের মতো সোজা হয়ে দীড়ায়। কোনো কঠিন পদার্থ যেমন আগুনে গলিয়ে সোজা করে ফেলা হয়, তেমনি তারা নামাজকে প্রতিষ্ঠা করেন সরল ও শুদ্ধভাবে, পরিপূর্ণরূপে । এভাবে তারা তাদের অস্তিত্কে করে ফেলেন “কায়েম' শব্দটির বাস্তব অবয়ব। এরপর বলা হয়েছে __ “এবং আমি যা দিয়েছি তা থেকে ব্যয় করে।' এ কথার অর্থ __ ওই সকল লোক তাদের সম্পদকে মনে করে আল্লাহতায়ালার দান। ওই সম্পদ দ্বারা তারা নিজেদের প্রয়োজন পুরণ করেন এবং আল্লাহ্র পথে ব্যয়ও করেন। এভাবে তারা অর্জন করেন প্রকৃত ইমানদারের সকল বৈশিষ্ট্য । এরপর বলা হয়েছে __- “তারাই প্রকৃত বিশ্বাসী ।' এ কথার অর্থ __ উপরে বর্ণিত গুণাবলীর অধিকারী যারা তারাই প্রকৃত বিশ্বাসী । হাসান বসরীকে এক লোক জিজ্ঞেস করলো, আপনি কি মুমিন? তিনি বললেন, আপনার প্রশ্নের অর্থ যদি এই হয় যে, আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাব সমূহের প্রতি, রসুলগণের প্রতি, জান্নাত ও জাহান্নামের প্রতি এবং হাশর ও (মুমিন)। কিন্তু আপনি যদি বলেন, “ইন্লামাল মু'মিনুনাল লাজিনা ইজা জুকিরাল্পহু ওয়াযিলাত কুলুবুহুম' (বিশ্বাসীতো তারাই যাদের হৃদয় কম্পিত হয় যখন আল্লাহকে স্মরণ করা হয়) আমি এই আয়াতের বৈশিষ্ট্যধারী কিনা, তবে আমি বলবো আমি তা জানি না। হাসান বসরীর এ কথার মর্মার্থ হচ্ছে __ সাধারণ অর্থে অবশ্যই আমি মুমিন, কিন্ত আলোচ্য আয়াতে বর্ণিত বৈশিষ্ট্যধারী মুমিন হওয়া না হওয়া সম্পর্কে আমি নিজে থেকে কিছু বলবো না (এ রকম বললে অহমিকাকে প্রশ্রয় দানের সুযোগ সৃষ্টি করা হতে পারে)। আল্লাহতায়ালার বিশেষ দয়া ও দানের ফলেই কেবল এ রকম পরিপূর্ণ মুমিন হওয়া যায়। এমতো ক্ষেত্রে বান্দার প্রচেষ্টা যেহেতু গৌণ, তাই বান্দা কেনো নিজে থেকে এই ঝুঁকিপূর্ণ দাবিটি করে বসবে। এই মুমিনেরা তো সকল কৃমন্ত্রণা ও পাপপ্রবণতা থেকে এমনভাবে পবিত্র, যেভাবে পবিত্র হয় মানুষের শরীর ওজু ও গোসলের মাধ্যমে | সলফে সালেহীনের একটি বহুল আলোচিত প্রসঙ্গ হচ্ছে __ “আমি মুমিন ইনশাআল্লাহ্‌" এ রকম বলা জায়েয কিনা। “ইনশাআল্লাহ্‌' শব্দটি দৃঢ় সংকল্পকে প্রকাশ করে না। তাই কোনো কোনো আলেম বলেছেন, আপন ইমানকে এ রকম দৃঢ়তার অনুপযোগী শব্দের দ্বারা প্রকাশ কর৷ বৈধ নয়। ইনশাআল্লাহ্‌ অর্থ __ তাফসীরে মাযহারী/২১ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।