Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

হজরত ইবনে আব্বাস থেকে ইবনে জারীর, ইবনে মুনজির, ইবনে আবী হাতেম, বায়হাকী, আবু নাঈম, ইসহাক ইবনে রহওয়াইহ্‌, তিবরানী, আবু শায়েখ এবং হজরত জাবের ইবনে আবদুল্লাহ্‌ থেকে ইবনে ইসহাক ও আবু নাঈম উল্লেখ করেছেন বদর যুদ্ধে বন্দী করা হয় সত্তর জনকে । হজরত আব্বাস এবং হজরত আকিলও ছিলেন ওই সত্তর জনের মধ্যে । তাদের মুক্তিপণ হিসেবে নির্ধারিত হয়েছিলো চল্লিশ আউকিয়া স্বর্ণ। বায়হাকীর বর্ণনায় এসেছে, ইসমাইল বিন আবদুর রহমান বলেছেন, হজরত আব্বাস, রা জন্য ফিদিয়া নির্ধারণ 'করা হয়েছিলো । ইবনে ইসহাক লিখেছেন, আরীদের তো হরতালের মুভিপ ছিলো উরি পিরিমাইীছিযো চারশত দিনার । ইবনে ইসহাক লিখেছেন, বদরের যুদ্ধবন্দীদের মধ্যে সবচেয়ে বেশী ফিদিয়া ধার্য করা হয়েছিলো হজরত আব্বাসের। তার পরিমাণ ছিলো একশত আউকিয়া স্বর্ণ। হজরত ইবনে আব্বাস সুত্রে আবু দাউদ কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. স্বয়ং হজরত আব্বাসের ফিদিয়া নির্ধারণ করলেন চারশত দিনার । হজরত আব্বাস বললেন, আমার কাছে তো কিছুই নেই। রসুল স. বললেন, ওই সম্পদগ্ডলোর কী হবে, যা আপনি উম্মুল ফজলের নিকট গচ্ছিত রেখে আসার সময় বলেছিলেন, যদি খারাপ কোনো কিছু ঘটে, তবে এগুলো রইলো ফজল, আবদুল্লাহ্‌, ওবায়দুল্লাহ ও কাসেমের জন্য। হজরত আব্বাস বললেন, আল্লাহ্‌র কসম, এ ঘটনা তো আমি ও উম্মে ফজল ছাড়া আর কেউ জানে না। তাই আমি এ কথা বিশ্বাস করলাম যে, নিশ্চয় তৃমি আল্লাহ্‌র রসুল । হজরত সাঈদ ইবনে ঘোবায়েরের বর্ণনায় এসেছে, হজরত আব্বাসের ফিদিয়া' নির্ধারিত হয়েছিলো চারশত আওকিয়া। কেউ কেউ বলেছেন, চল্লিশ আউকিয়া। আকিলের জন্য মুক্তিপণ ধার্য করা হয়েছিলো আশি আউকিয়া। তখন হজরত আব্বাস বলেছিলেন, তুমি আমাকে চিরদিনের জন্য কুরায়েশদের মুখাপেক্ষী করে দিলে । তার ওই কথার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে নিঙ্লের আয়াত-__ ২১:০4০1575580৩3৩৬৬6 5১০498-৫450৮2875 0) হে নবী! তোমাদিগের করায়ত্ত যুদ্ধবন্দীদিগকে বল, “আল্লাহ্‌ যদি তোমাদিগের হৃদয়ে ভাল কিছু দেখেন; তবে তোমাদিগের নিকট হইতে যাহা লওয়া হইয়াছে তাহা অপেক্ষা উত্তম কিছু তিনি তোমাদিগকে দান করিবেন ও তোমাদিগকে ক্ষমা করিবেন । আল্লাহ্‌ ক্ষমাশীল, পরম দয়ালু 77১৪ তত ২০৯ ॥॥.111100118,00] শকসীরে মাহারী!

— পৃষ্ঠা ২০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।