Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

রসুল স. বলেছেন, আমাকে অন্য নবীগণ অপেক্ষা শ্রেষ্ঠতৃ দেয়া হয়েছে ছয়টি বিষয়ে ৷ তার মধ্যে একটি হচ্ছে___ যুদ্ধলন্ধ সম্পদ আমার জন্য হালাল। হজরত আবু হোরায়রা থেকে হাদিসটি বর্ণনা করেছেন তিরমিজি । এ সম্পর্কে হজরত সায়েব বিন ইয়াজিদ থেকে বিশুদ্ধ সূত্রে তিবরানীর বর্ণনাটি এ রকম___ রসুল স. বলেছেন, অন্য নবীগণকে দেয়া হয়নি, এ রকম পীচটি বিশেষত্ব দেয়া হয়েছে আমাকে । আর আমার জন্য মালে গণিমতকে করা হয়েছে হালাল__ যা ইতোপূর্বে অন্য কারো জন্য হালাল করা হয়নি। হজরত আবু উমামা থেকে ঘথাসূত্রে বায়হাকীর বর্ণনায় এসেছে চারটি বিশেষত্বের কথা । হজরত আবু দারদা থেকে তিবরানীর বর্ণনাতেও এ রকম বলা হয়েছে । হজরত আবু হোরায়রা থেকে বাগবী বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, আমার পূর্বে কারোর জন্য গণিমতের মাল হালাল ছিলো না। দুর্বলতা ও বিত্তহীনতার কারণে আমাদের জন্য গণিমতকে পবিত্র করে দেয়া হয়েছে। হজরত জাবের থেকে বাগবী বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, আমার জন্য মালে গণিমত হালাল । ইতোপূর্বে কারো জন্য মালে গণিমত হালাল ছিলো না। আল্লাহৃতায়ালা সমধিক জ্ঞাত। বাগবী লিখেছেন, হজরত আব্বাস বিন আবদুল মুভ্তালিবও বদরের যুদ্ধে বন্দী হয়েছিলেন। যে দশজনের উপর মুশরিক সেনাদের আহার করানোর দায়িত্ব দেয়া হয়েছিলো, তিনি ছিলেন তাদের একজন। সৈন্যদেরকে আহার করানোর জন্য তিনি বিশ আইউকিয়া স্বর্ণ নিয়ে এসেছিলেন । কিন্তু তার পালা আসার আগেই যুদ্ধ শুরু হয়েছিলো । তাই ওই স্বর্ণ খরচ করার সময় তিনি পাননি। মদীনায় আসার পর তিনি বললেন, মোহাম্মদ! এই বিশ আউকিয়া স্বর্ণ আমার মুক্তিপণরূপে গ্রহণ করো। রসুল স. বললেন, হে আমার পিতৃব্য! ওগুলো তো আপনি ইসলাম বিরোধী কাজে ব্যয় করার জন্য এনেছিলেন । তাই ওগুলো আমি গ্রহণ করতে পারি না। দুই ভ্রাতুম্পুত্র আফিল বিন আবু তালেব এবং নওফেল বিন হারেসের মুক্তিপণ পরিশোধের দায়িত্বও বর্তেছিলো হজরত আব্বাসের উপর । তাই তিনি বললেন, মোহাম্মদ! তুমি তো আমাকে নিধস্ব করে দিলে । যতদিন বেঁচে থাকবো, ততোদিন আমাকে কুরায়েশদের কাছে হাত পাতৃতে হবে । রসুল স. বললেন, ওই স্বর্ণগুলোর তাহলে কি হবে, যেগুলো আপনি মকা ছেড়ে আসার সময় উম্মুল ফজলের নিকট রেখে এসেছেন এবং তাকে বলে এসেছেন, জানি না আমার কী পরিণতি হবে। সে রকম কোনো দুর্ঘটনা ঘটলে প্রিয় পুত্র চতুষ্টয় আবদুল্লাহ্‌, উবায়দুল্লাহ্‌, ফজল এবং কাসেমকে এগুলো দিও। হজরত আব্বাস বললেন, তোমাকে এ সংবাদ কে জানিয়েছে? তিনি স. বললেন, আমার প্রতৃপ্রতিপালক। এ কথা শুনেই হজরত আব্বাস বলে উঠলেন, আশহাদুআল্‌ লাইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নাকা আবদুহু ও রসুলুহু। তালীরে ষাযহারী/২০৮ ৮ 1/|.2100118.001

— পৃষ্ঠা ২০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।