অথবা ফিদিয়া_ যে কোনো একটিকে আপনি গ্রহণ করতে পারবেন । কিন্তু ফিদিয়া গ্রহণ করলে প্রতি বন্দীর পরিবর্তে আপনার দলের একজন মৃত্যুবরণ করবে। রসুল স. এ কথা সাহাবীগণকে জানালেন। সাহাবীগণ বললেন, হে আল্লাহ্র রসুল! বন্দীরা আমাদেরই স্বজন । তাদেরকে ফিদিয়ার বিনিময়ে মুক্ত করে দিলে ফিদিয়ার অর্থে আমরা সমর-সরঞ্জাম বৃদ্ধি করতে পারবো। আর তাদের একজনের বদলে আমাদের একজন যদি শহীদও হয়, তবুও তা আমাদের নিকট অপছন্দনীয় নয়। তাই হয়েছিলো । বদরের সত্তরজন যুদ্ধবন্দীর বদলে উহুদ যুদ্ধে শহীদ হয়েছিলেন সত্তরজন সাহাবী । ৃ জ্ঞাতব্যঃ কাধী আবুল ফজল আয়াষ তার আশৃশিফা গ্রন্থে লিখেছেন, হত্যা ও মুক্তিপণ গ্রহণ__ দুটোই ছিলো বৈধ । তবে হত্যা ছিলো উত্তম এবং মুক্তিপণ গ্রহণের মাধ্যমে বন্দী মুক্তির ব্যাপারটি ছিলো অনুত্তম । রূপকার্থে তাই মুক্তিপণ গ্রহণ করাকে অন্যায় বলা হয়েছে। নির্দেশনাটি ছিলো এ রকম--- উত্তম আমল গ্রহণ করাই সমীচীন | তিবরানীও এ রকম বলেছেন। হজরত ওমর এবং হজরত সাস্দ গ্রহণ করেছিলেন উত্তম আমলটি ৷ তাই রসুল স. বলেছিলেন, আযাব এলে ওমর ও সা'দ ছাড়া আর কেউ বাঁচতে পারতো না । কিন্ত তকদীরের নির্ধারণ ছিলো আযাব আসবে না। তাই আযাব আসেনি । দাউদ জাহেরী বলেছেন, পূর্বাহ্নে ফিদিয়াকে নিষেধ করা হয়নি। নিষেধ করা হলেও এ কথা বলা যেতো না যে রসুল স. আল্লাহ্র নিষেধের বাইরে কোনো কাজ করেন। এ রকম করা তাঁর পক্ষে অসম্ভব। তাই, বলা হয়েছে “আল্লাহ্র পূর্ব বিধান না থাকলে'। এভাবে বলে বরং রসুল স. কে সম্মানিতই করা হয়েছে। প্রকাশ করা হয়েছে আল্লাহ্র প্রতি রসুল স. এর একনিষ্ঠ আনুগত্যকে। অর্থ গ্রহণের প্রতি তাদের আগ্রহ হারিয়ে ফেলেন। তখন অবতীর্ণ হয় নিষ্ের আয়াত। সুরা আন্ফালঃ আয়াত ৬৯ 5:6৫ ৮৮) 4 পে ৪ 8), ৮1৫৪ ছিপ ৮£ ৯:4৫ % 1৮12৮ ০৫৮৮১১৯৫৩/৮০১৮০/১৩৪১০৮৮৪৩%৪ 71 যুদ্ধে যাহা তোমরা লাভ করিয়াছ তাহা বৈধ ও উত্তম বলিয়া ভোগ কর ও আল্লাহ্কে ভয় কর, আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আলোচ্য আয়াতের মর্মার্থ হচ্ছে___ হে বিশ্বাসীগণ! গণিমত ও ফিদিয়া হিসাবে যুদ্ধের মাধ্যমে তোমাদের যা৷ কিছু অর্জিত হয়, তা তোমরা ভক্ষণ করতে এবং ব্যবহার করতে পারবে । এটা তোমাদের জন্য মোবাহ্ (বৈধ)। তবে তোমাদের অন্তরে সর্বদা জাগরুক রাখতে হবে আল্লাহ্র ভয়। এ কথাও মনে রাখতে হবে যে__ আল্লাহ্ ক্ষমাপরবশ ও পরম দয়ার্র তাফসীরে মাবহারী/২০৭ ॥11|.0|1100119.0011
— পৃষ্ঠা ২০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।