Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

না, এ রকম উম্মতের মধ্যে কোনো এক উম্মত যদি হতে) তবে তোমাদের প্রতি অবতীর্ণ হতো আল্লাহ্‌র আযাব । তোমাদের জন্য গণিমত হালাল । তাই গণিমত গ্রহণ করা সর্তেও আল্লাহ্‌র শাস্তি থেকে অব্যাহতি লাভ করেছো তোমরা । এ সকল ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে এ কথাই প্রতীয়মান হয় যে, গণিমত ও ফিদিয়া গ্রহণ করার কারণে সাহাবীগণ গোনাহ্গার বলে সাব্যস্ত হননি। নাফরমানীও করেননি আল্লাহতায়ালার সঙ্গে । কাধী আবু বকর বিন আ'লা বলেছেন, শেষ উম্মতের জন্য গণিমত ও ফিদিয়া হালাল বলেই রসুল স. এর চিত্তাপ্রবাহ সেদিকেই প্রবাহিত হয়েছিলো । এ সম্পর্কে পৃথিবীতে প্রত্যাদেশ অবতীর্ণ হওয়ার পূর্বেই তাই রসুল স. লাওহে মাহফুজের ওই অনড় বিধানের অনুবর্তী হয়েছিলেন । বদর যুদ্ধের এক বৎসর পূর্বেও এ রকম একটি ঘটনা ঘটেছিলো! হজরত আবদুল্লাহ্‌ বিন জাহাশের তরবারীর আঘাতে মৃত্যুবরণ করেছিলো ইবনে হাজরামী। রসুল স. ফিদিয়া প্রদানের শর্তে তাকে দায়মুক্ত করেছিলেন। কিন্ত তখন এ সম্পর্কে কোনো প্রত্যাদেশ অবতীর্ণ হয়নি। আল্লাহতায়ালার অসন্তোষের কারণ ঘটলে তখনই এ সম্পর্কে প্রত্যাদেশ অবতীর্ণ হতো । সুতরাং এ কথা সহজেই অনুমান করা যায় যে, আলোচ্য আয়াতে আল্লাহতায়ালার কোনো অসন্তোষের প্রকাশ ঘটেনি। বরং এর মাধ্যমে প্রকাশিত হয়েছে রসুল স. এর অনন্যসাধারণ মর্যাদা। তাই আয়াতের প্রথমেই বলা হয়েছে-__ আল্লাহ্‌র পূর্ববিধান না থাকলে । সুতরাং আয়াতের মর্ম হবে এ রকম__ আল্লাহ্পাকের লাওহে মাহ্‌্ফুজে লিপিবদ্ধ ওই পূর্ব বিধান তোমাদের জন্য নির্ধারিত আল্লাহতায়ালার এক বিশেষ নেয়ামত । অতএব হে বিশ্বাসীরা! উত্তমরূপে অবগত হও, তোমরা আল্লাহ্তায়ালার বিশেষ নেয়ামতের অধিকারী । এ রকম নেয়ামতের অধিকারী না হলে তোমরা আল্লাহ্পাকের মহাশাস্তি থেকে পরিত্রাণ লাভ করতে পারতে না। ইবনে ইসহাক লিখেছেন, তখন উপস্থিত সাহাবীগণের মধ্যে কেবল হজরত ওমর ও হজরত সা"্দ ইবনে মুয়াজ ছিলেন বন্দীদেরকে হত্যা করার পক্ষে । অন্যরা ছিলেন হত্যার বিপক্ষে এবং মুক্তিপণ নিয়ে তাদেরকে মুক্তি দেয়ার পক্ষে । তাই রসুল স. বলেছিলেন আসমান থেকে আযাব নেমে এলে ওমর ও সা'দ ছাড়া আর কেউ রক্ষা পেতো না। হজরত আলী থেকে ইবনে আবী শায়বা, তিরমিজি, নাসাঈ, ইবনে সা'দ, ইবনে জারীর, ইবনে হাববান এবং বায়হাকী কর্তৃক বর্ণিত এবং তিরমিজি কর্তৃক উত্তম আখ্যায়িত হাদিসে এসেছে, হজরত জিব্রাইল রসুল স. কে বললেন, ভ্রাতা মোহাম্মদ! আপনার সম্প্রদায় ফিদিয়ার পক্ষে মত প্রকাশ করেছে। কিন্তু এটা আল্লাহ্‌র পছন্দ নয়। তবে আল্লাহ্‌ আপনাকে এই অধিকার দিয়েছেন যে, হত্যা তাফসীরে মাষহারী/২০৬ ॥1111.0|110011 9,001

— পৃষ্ঠা ২০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।