Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

হজরত আবু হোরায়রার বর্ণনায় এসেছে, রসুল স. ধলেছেন, তোমাদের পূর্বে অন্য কোনো উম্মতের জন্য গণিমত হালাল করা হয়নি। ইতোপূর্বে নিয়ম ছিলো_ গণিমতের মাল জমা করে রাখতে হবে এক স্থানে । আর ওই স্তপীকৃত গণিমতকে তশ্মীভূত করে দিবে আসমান থেকে নেমে আসা আগুন । বদর যুদ্ধের সময় পলায়ণপর শক্রদের পরিত্যক্ত সম্পদ সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছিলেন সাহাবীগণ । ওই অবস্থার প্রেক্ষিতে অবতীর্ণ হয় আলোচ্য আয়াতটি । আয়াতের মর্মার্থ হচ্ছে___ লাওহে মাহফুজে পূর্বাহ্ে এ কথা লিখিত হয়েছিলো যে, মালে গণিমত শেষ উম্মতের জন্য বৈধ। যদি এ রকম লেখা না থাকতো তবে এসে পড়তো আল্লাহ্র আযাব। এ রকম তাফসীর করেছেন হজরত ইবনে আব্বাস। কেউ কেউ তাফসীর করেছেন এ রকম-_- বদরের যুদ্ধবন্দীদেরকে হত্যা করাই ছিলো অধিকতর উত্তম। এতে করে অবিশ্বাসীর অন্তরে সৃষ্টি হতো প্রচণ্ড ভীতি। প্রতিষ্ঠিত হতো ইসলামের নিরক্কৃশ প্রতাপ। মুসলমানেরা এ কথা বুঝতে পারেননি। তারা মনে করেছিলেন, মুক্তিপণের বিনিময়ে বন্দীদেরকে মুক্ত করে দেয়ার মধ্যে রয়েছে দু'টি উপকার । একটি হচ্ছে--- এরা হয়তো নিজেদের ভুল বুঝতে পেরে এক সময় তওবা করবে । আশ্রয় গ্রহণ করবে ইসলামের সুশীতল ছায়ায়। এ রকমই ঘটেছিলো বাস্তবে । বন্দীদের অনেকেই পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন। দ্বিতীয় উপকার হচ্ছে__ মুক্তিপণের অর্থ দিয়ে অস্ত্র, অশ্ব এই চিন্তাটি ছিলো ভুল। কিন্ত এটা বিশ্বাসগত ভুল নয়_ চিত্তাপ্রসূত (ইজতেহাদী) তুল । লাওহে মাহৃফুজে পূর্বাহ্নে লিখিত রয়েছে যে, ইজতেহাদী ভুল কোনো শাস্তিযোগ্য অপরাধ নয়। যদি এ রকম লেখা না থাকতো, তবে এসে পড়তো আল্লাহ্র আযাব। কোনো কোনো আলেম আলোচ্য আয়াতের নির্দেশনাটি ব্যাখ্যা করেছেন এভাকে__ অনেক আগেই লাওহে মাহ্ফুজে আল্লাহতায়ালা লিখে রেখেছিলেন যে, বদর যুদ্ধে অংশগ্রহণকারী বিশ্বাসীদের উপর তিনি আযাব অবতীর্ণ করবেন না। এ রকম লেখা না থাকলে অবশ্যই এসে পড়তো আযাব । “ফি মা আখাজতুম' অর্থ তোমরা যা গ্রহণ করেছো । অর্থাৎ তোমরা অবিশ্বাসীদের নিকট থেকে যে মুক্তিপণ গ্রহণ করেছো । এই গ্রহণের ফলেই তোমাদের উপর এসে পড়তো আল্লাহ্র আযাব (যদি পূর্বাহ্থে এ রকম নিষেধাজ্ঞা আসতো)। জ্ঞাতব্যঃ একদল আলেম আলোচ্য আয়াতের ব্যাখ্যা করেছেন এভাবে হে বিশ্বাসীগণ! তোমরা কোরআনের প্রতি পূর্ণ বিশ্বাসী । তাই তোমরা ক্ষমার । যদি তোমরা কোরআনের প্রতি বিশ্বাসী না হতে (যাদের জন্য গণিমত হালাল ছিলো - তাফসীরে মাহারী/২০৫ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ২০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।