Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

রকমও সাক্ষ্য দিচ্ছি যে, মোহাম্মদ হচ্ছেন আল্লাহ্‌র রসুল । আল্লাহর শপথ! হে আল্লাহ্র রসুল, আপনার প্ূপে আমি মুগ্ধ । পৃথিবীর অন্য কেউ আমাকে এ রকম মুগ্ধ করতে পারেনি। এখন আপনিই আমার নিকট সর্বাপেক্ষা প্রিয়। আপনার আনীত ধর্মের চেয়ে অন্য কারো ধর্ম আমাকে এতো বেশী মোহিত করেনি । এখন সকল শহর অপেক্ষা আপনার এই শহর আমার নিকট অধিকতর আকর্ষণীয়। আর সকল মানুষ অপেক্ষা আপনিই আমার নিকট অধিকতর প্রিয় । ওমরার উদ্দেশ্যে আমি মন্কাভিমুখে রওয়ানা হয়েছিলাম । আপনার সৈন্যরা আমাকে এখানে ধরে এনেছে । দয়া করে আজ্ঞা করুন, এখন আমি কী করবো? রসুল স. তাকে সুসংবাদ দান করলেন এবং ওমরার অনুমতি দিলেন । সামামা মক্কায় পৌছলে এক লোক বললো, শুনলাম তুমি নাকি ধর্মত্যাগ করেছো? সামামা বললেন, না আমি ধর্ম (প্রকৃত ধর্ম) গ্রহণ করেছি। আল্লাহ্‌র কসম আমি এখন আল্লাহ্র রসুলের অনুগামী । তার নির্দেশ ব্যতিরেকে ইয়ামামার একটি গমের দানাও আমি তোমাদের নিকট প্রেরণ করবো না। ইমাম আহমদের বর্ণনায় এসেছে, হজরত আনাস বলেছেন, রসুল স. বদরের যুদ্ধবন্দীদের সম্পর্কে সাহাবীগণের সঙ্গে সলাপরামর্শ করলেন । বললেন, আল্লাহ্‌- পাক তোমাদেরকে তাদের উপর ক্ষমতাশালী করেছেন । হজরত ওমর নিবেদন করলেন, হে আল্লাহ্‌র রসুল! ওদের মস্তক কর্তনের অনুমতি প্রদান করুন। রসুল স. এই প্রস্তাবে সম্মত হলেন । হজরত আবু বকর বললেন, মুক্তিপণের বিনিময়ে বন্দীদেরকে ক্ষমা করে দেয়া হোক। এটাই উত্তম। রসুল স. এ প্রস্তাব গ্রহণ করলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে আলোচ্য আয়াত । সুরা আন্ফাল £ আয়াত ৬৮ ০9851355১04480952859 [7 আল্লাহের পূর্ব বিধান না থাকিলে তোমরা যাহা গ্রহণ করিয়াছ তজ্জন্য তোমাদিগের উপর মহা শাস্তি আপতিত হইত। আলোচ্য আয়াতের মর্ম হচ্ছে__ প্রত্যাদেশের (ওহীর) মাধ্যমে প্রবর্তিত বিধান লংঘন করলে তা হয় শাস্তিযোগ্য অপরাধ। বদরের যুদ্ধবন্দীদের সম্পর্কে আল্লাহ্পাকের পক্ষ থেকে পূর্বাহ্ছে কোনো নির্দেশনা দেয়া হয়নি। এ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিলো পরামর্শ গ্রহণের মাধ্যমে । বিধান প্রদানের পরে যদি এ রকম করা হতো তবে আল্লাহ্‌্পাকের পক্ষ থেকে আপতিত হতো মহাশাস্তি। আলোচ্য আয়াতে এ কথাটিই জানিয়ে দেয়া হয়েছে । এ রকম ব্যাখ্যা করেছেন হজরত সাঈদ ইবনে যোবায়ের, হাসান এবং মুজাহিদ । ফসীরে মাহী ২০৪ 1 |10018.00|

— পৃষ্ঠা ২০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।