Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

ইবনে ইসহাক লিখেছেন, রসুল স. মুক্তিপণ ছাড়া যে সকল বদরের যুদ্ধ- বন্দীদেরকে মুক্তি দিয়েছিলেন তাদের মধ্যে ছিলো মুত্তালিব বিন হানতাব এবং আবদুল উজ্জা জামুহী । তারা ছিলো বিত্তহীন। রসুল স.কে তারা তাদের অক্ষমতার কথা জানিয়েছিলো। তিনি স. তাদেরকে এই মর্মে প্রতিশ্রুতিবদ্ধ করেছিলেন যে, তোমরা আমার শক্রকে কখনো সাহায্য করতে পারবে না। তারা ছিলো কবি। কবিতায় তারা রসুল স. এর কিছু গুণগানও করেছিলো । শেষ পর্যন্ত তাদের একজন উহুদ যুদ্ধের সময় মুশরিক বাহিনীর সহযোদ্ধা হিসেবে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিলো । যুদ্ধে তাকে বন্দী করা হয়। আবারও সে ক্ষমাপ্রার্থনা করে। রসুল স. বলেন, মক্কার মাটিতে তুমি আর ফিরে যেতে পারবে না।-সেখানে গিয়ে এ রকম বলার সুযোগও পাবে না যে, আমি মোহাম্মদকে দুই দুইবার প্রতারণা করতে পেরেছি। এরপর রসুল স. তার মস্তক ছেদনের নির্দেশ দেন। সাবিলুর রাশাদ গ্রন্থে উল্লেখ করা হয়েছে রসুল স. বিস্তহীন বন্দীদেরকে মুক্তিপণ ছাড়াই যুক্ত করে দিয়েছিলেন । আর বিত্তশালী বন্দীদের মুক্তিপণ ধার্য করেছিলেন এক হাজার থেকে চার হাজার দিনার পর্যন্ত । বোখারীর বর্ণনায় এসেছে, বদরের যুদ্ধবন্দীদেরকে মুক্তিদানের প্রাক্কালে রসুল স. বলেছিলেন মুত্ইম বিন আবী জিন্দা নিহত না হয়ে যদি বন্দী হতো, তবে তার সুপারিশে আমি ফিদিয়া ব্যতিরেকেই বন্দীদেরকে মুক্ত করে দিতাম । হজরত আবু হোরায়রা বর্ণনা করেছেন, রসুল স. ইয়ামামার বনী হানিফার এক ব্যক্তিকে বন্দী করে আনবার জন্য একটি সেনাদলকে পাঠালেন। সেনাদল যথাসময়ে তাকে বন্দী করে নিয়ে এলো । বেধে রাখলো মসজিদের একটি খুঁটির সঙ্গে । তার নাম ছিলো সামামা বিন আছাল । রসুল স. তার কাছে এসে বললেন, তোমার নিকটে এখন কি রয়েছে? সামামা বললেন, যদি আপনারা আমাকে হত্যা করেন, তবে একজন খুনীকেই হত্যা করবেন। যদি ছেড়ে দেন, তবে আমি জানাবো কৃতজ্ঞতা ও সম্মান। এখন বলুন, মুক্তিপণ হিসেবে কী পরিমাণ অর্থ ধার্য করা হবে আমার জন্য? রসুল স. কিছু বললেন না। প্রস্থান করলেন সেখান থেকে । পরদিন তিনি স. পুনরায় এসে বললেন, সামামা! কী ভাবছো? সামামা আগের দিনের কথাগুলোরই পুনরাবৃত্তি করলেন। রসুল স. নীরবে সরে গেলেন সেখান থেকে | তৃতীয় দিনে পুনরায় সেখানে উপস্থিত হয়ে রসুল স. বললেন, এবার বলো সামামা কী চিন্তা করছো তুমি? সামামা বললেন, আমি তো আমার কথা বলেই দিয়েছি। তিনি স. নির্দেশ দিলেন সামামাকে ছেড়ে দাও । সাহাবীগণ তাকে ছেড়ে দিলেন। মসজিদের অদূরেই ছিলো কিছু খেজুরের গাছ। সেদিকে চলে গেলেন সামামা। কিছুক্ষণ পর সেখান থেকে গোসল করে মসজিদে এসে ঘোষণা দিলেন__ আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ্‌ ব্যতীত আর কোনো উপাস্য নেই। এ তাফসীরে মাধহারী/২০৩ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ২০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।