Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

হজরত ইমরান বিন হোসাইন থেকে মুসলিম, আবু দাউদ এবং তিরমিজি উল্লেখ করেছেন, রসুল স. দু'জন মুসলমান বন্দীর বিনিময়ে একজন বিধর্ষী বন্দীকে ছেড়ে দিয়েছিলেন । মুসলিম, আহমদ এবং সুনান রচয়িতা চতুষ্টয়ের মাধ্যমে বর্ণিত হয়েছে, হজরত সালমা ইবনে আকওয়া বলেছেন, রসুল স. হজরত আবু বকরের নেতৃত্বে আমাদেরকে এক জেহাদে প্রেরণ করলেন। নির্দেশ ছিলো যৃদ্ধ করতে হবে বনী কাজায়ার বিরুদ্ধে । আমরা যুদ্ধ শুরু করলাম । হত্যা করলাম তাদের অনেককে । হঠাৎ আমি লক্ষ্য করলাম মহিলা ও শিশুসহ কিছু লোক আশ্রয় লাভের জন্য একটি উচু টিলার দিকে অগ্রসর হচ্ছে। আমি দেখলাম আমি তাদেরকে সামনাসামনি গিয়ে বাধা দিতে পারবো না। তার আগেই তারা পৌছে যাবে নিরাপদ স্থানে। তাই আমি তীর নিক্ষেপ করতে শুরু করলাম । ফলে তারা আর অগ্রসর হতে পারলো না। আমি তাদেরকে হাঁকিয়ে নিয়ে অধিনায়ক হজরত আবু বকরের নিকটে এলাম । ওই দলে ছিলো এক অনিন্দ্য সুন্দরী যুবত্তী। হজরত আবু বকর ওই যুবতীকে দিলেন আমার অধিকারে । যুদ্ধশেষে মদীনায় প্রত্যাবর্তন করলাম আমরা । কিন্তু পথিমধ্যে আমি ওই যুবতীর বস্ত্র উন্মোচন করিনি । এরপর মদীনার বাজারে স্বয়ং রসুল স. আমাকে বললেন, হে সালমা! ওই যুবতীকে আমার হাতে দিয়ে দাও। আমি নিবেদন করলাম, হে আল্লাহ্‌র রসুল । যুবতীটি আমার খুবই পছন্দ। এখন পর্যন্ত আমি তার বসনোন্মচন করিনি । তিনি স. আর কিছু বললেন না। কয়েকদিন পর আবার বাজারে দেখা হলো রসুল স. এর সঙ্গে । তিনি স. বললেন, হে সালমা! আল্লাহ্‌ তোমার কল্যাণ করবেন__ মেয়েটিকে আমার হাতে দাও। আমি বললাম, হে আল্লাহ্‌র রসুল! সে আপনারই জন্য । এখনো আমি তার গোপনীয়তায় হস্তক্ষেপ করিনি । রসুল স. ওই যুবতীর বিনিময়ে মুক্ত করলেন মক্কার মুসলমান বন্দীদেরকে । ইবনে ইসহাক ও আবু দাউদের বর্ণনায় এসেছে, জননী আয়েশা বলেছেন, যখন মক্কাবাসীরা তাদের বন্দী স্বজনদের জন্য মুক্তিপণ পাঠাতে শুরু করলেন, তখন রসুল স. এর কন্যা হজরত জ্যনাবও তার বন্দী স্বামীর মুক্তিপণ হিসাবে পাঠিয়ে দিলেন একটি মুক্তার মালা । মালাটি রসুল স. তার প্রথম বিবাহের সময় উম্মত জননী হজরত খাদিজাকে দিয়েছিলেন । দীর্ঘদিনের দাম্পত্য জীবনের স্হৃতি বিজড়িত ওই মালাটি দেখে আবেগপ্রবণ হয়ে পড়লেন রসুল স.। সাহাবীগণকে বললেন, তোমরা ইচ্ছা করলে জয়নাবের বন্দীকে মুক্তি দিতে পারো এবং মালাটিও ফিরিয়ে দিতে পারো। রসুলতন্তপ্রাণ সাহাবীগণ তাই করলেন। হাকেমের বিশুদ্ধ বর্ণনায় অতিরিক্ত হিসেবে এসেছে এই কথাগুলো (হজরত জয়নাবের স্বামী) আবুল আসকে মুক্তিদান কালে রসুল স. এই মর্মে তার নিকট থেকে অঙ্গীকার গ্রহণ করলেন যে, তিনি মক্কায় গিয়ে অবশ্যই হজরত জয়নাবকে পাঠিয়ে দিবেন মদীনায় । আবুল আস তার প্রতিশ্রুতি পূর্ণ করেছিলেন। তাফসীরে মাযহারী/২০২ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ২০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।