মাসআলাঃ মুক্তিপণ গ্রহণ করে অথবা না করে বন্দীকে মুক্ত করে তাদের (কাফেরদের) রাজ্যে যেতে দেয়া, বন্দী-বিনিময়ের মাধ্যমে মুক্তি দেয়া, জিম্মি (কর প্রদানে সম্মত) হিসাবে মুসলিম রাজ্যে বসবাসের অধিকার দেয়াঁ-_- এ সকল কিছুই “ইম্মা মান্না বা'দু ওয়া ইম্মা ফিদাআন' ___ এই নির্দেশনাটির অন্তর্ভূক্ত । এ ব্যাপারে অবশ্য আলেমগণের মতপৃথকতা রয়েছে। ইমাম মালেক, ইমাম শাকের, ইমাম আহমদ, ইমাম সুফিয়ান সওরী, ইসহাক ইবনে রহওয়াইহ্, হাসান বসরী ও আতা বলেছেন, ফিদিয়া নিয়ে অথবা না নিয়ে ছেড়ে দেয়া এবং বন্দী বিনিময়ের মাধ্যমে মুক্তিদান জায়েয। ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ, ইমাম আওজায়ী, কাতাদা এবং জুহাক বলেছেন, মুক্তিপণ না নিয়ে মুক্তি দেয়া নাজায়েয । ইমাম আবু হানিফা এবং সাহেবাইনের (ইমাম আবু ইউসুফ ও ইমাম মোহাম্মদের) মত হচ্ছে_ মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয়াও নাজায়েয । সিয়ারে কবীরে বলা হয়েছে, সম্পদের প্রয়োজন দেখা দিলে এ রকম করাতে কোনো দোষ নেই । এক বর্ণনানুসারে ইমাম আবু হানিফার মতে, মূলতঃ এ রকম করা সিদ্ধ নয়। কুদুরী রচয়িতা এবং হেদায়া রচয়িতা এ রকম উল্লেখ করেছেন । বলিষ্ঠ বর্ণনা এই যে, বন্দীবিনিময় বৈধ | সাহেবাইনের মতও এ রকম। বন্দীকে জিম্মি করে (কর প্রদানে সম্মত অবস্থায়) মুক্ত করে দেয়াও জায়েয । ইমাম আবু হানিফা এবং ইমাম মালেক এ রকম বলেছেন। হজরত ওমর ইরাক ও সিরিয়া বিজয়ের পর সেখানকার বিধীকে জিম্মি অবস্থায় মুক্ত করে দিয়েছিলেন। কিন্তু ইমাম শাফেয়ী ও ইমাম আহমদ বলেছেন, বন্দীকে জিম্মি করা যায় না। কারণ তারা অধিকৃত (অধিকৃতরা তো বাধ্য হয়ে এ রকম প্রস্তাবে সম্মত হবে)। ইমাম আবু হানিফা বলেছেন, মুক্তিপণ নিয়ে অথবা না নিয়ে অথবা বন্দীবিনিময়ের মাধ্যমে কাফের বন্দীকে তার স্বভূমিতে যেতে দিলে সমূহ ক্ষতির সস্ভাবনা রয়েছে। এমতাবস্থায় তারা পুনরায় সংঘবদ্ধ হয়ে শক্তি সঞ্চয় করে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। আর কাফেরদের হাতে বন্দী মুসলমানদেরকে মুক্ত করার ব্যাপারে কোনো দায়বদ্ধতাও নেই। ওই সকল বন্দীর বন্দীত্ব আল্লাহ্- তায়ালার পক্ষ থেকে পরীক্ষা স্বূপ। তাছাড়া *ফা ইন্মা মানা বাদু ওয়া ইন্মা ফিদাআন'__ আয়াতটি রহিত হয়েছে । রহিতকারী আয়াতটি হচ্ছে__ 'ফাইম্মা তাছকাফান্নাহুম বিল হরবি ফাশাররিদ বিহিম মান খালাহুম' এবং “উকতুলুল মুশরিকীনা হাইছু ওয়াজাদতাহুম" । অবশ্য জমহুরের মতে মুক্তিপণ ও সৌজন্য- মূলক মুক্তি সম্পর্কিত আয়াতটি রহিত হয়নি। কেননা হজরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস বলেছেন, যখন মুসলমানদের সংখ্যা ও শক্তি বৃদ্ধি ঘটলো, তখন অবতীর্ণ হয় --ইম্মা মান্না বাসদু ওয়া ইম্মা ফিদাআন' । এতে করে প্রতীয়মান হয় যে, ভি নিক অভাতের খামে কনের কালো হন বং আলেমগণ এ ব্যাপারে একমত যে, বন্দী বিধমীদেরকে হত্যা না করে ক্রীতদাস ও ক্রীতদাসী বানানো যেতে পারে। ইমাম আবু হানিফার মতে তাদেরকে জিম্মী হিসাবে ছেড়ে দেয়াই উত্তম। (কারণ হত্যা ও বন্দী এক কথা নয়।__ হত্যা করতে চাইলে তো বন্দী করার প্রাক্কালেই হত্যা করা যেতো)। নু তাফসীরে মাষহারী/২০১ ॥111.0|110011 9,001
— পৃষ্ঠা ২০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।