গণের কেউ কেউ বললেন, রসুল স. আবু বকরের পরামর্শ গ্রহণ করবেন । কেউ কেউ বললেন, তিনি গ্রহণ করবেন হজরত ওমরের মতামত । কেউ কেউ ধারণা করলেন, রসুল স. শেষ পর্যন্ত হয়তো হজরত আবদুল্লাহ্ ইবনে রওয়াহার অভিমতকেই গ্রহণ করবেন। কিছুক্ষণ পর রসুল স. বাইরে এলেন এবং বললেন, কোনো কোনো লোকের হৃদয়কে আল্লাহতায়ালা দুধের চেয়ে অধিক নরম করে দিয়েছেন। কারো কারো অন্তরকে করে দিয়েছেন পাথরের চেয়েও কঠিন। আবু বকরের দৃষ্টান্ত মিকাইল ফেরেশতার মতো-___ যিনি বৃষ্টি বর্ষণ করেন। আর নবী- গণের মধ্যে হজরত ইব্রাহিমের মতো যিনি বলেছিলেন--_ যারা আমার অনুসরণ করে তারা তো আমারই দলভুক্ত । আর যারা আমার বিরুদ্ধাচঃরণ করে__ অতঃপর নিশ্চয়ই তুমি ক্ষমাশীল ও করুণাপরবশ। ওমরের দৃষ্টান্ত হচ্ছে জিব্রাইল ফেরেশতার মতো-_ যিনি আল্লাহ্র দুশমনদের প্রতি অবতীর্ণ করেন কঠিন মুসিবত ও আযাব । নবীগণের মধ্যে নৃহ্ এবং মুসার সঙ্গেও রয়েছে ওমরের সাদৃশ্য । নুহ বলেছিলেন___ হে আমার প্রভুপ্রতিপালক! পৃথিবীতে কোনো সত্য- প্রত্যাখ্যানকারীকে অবশিষ্ট রেখো না। রসুল মুসা বলেছিলেন_- হে আমার প্রতুপ্রতিপালক! তাদের সম্পদকে সম্পূর্ণ ধ্বংস করে দাও এবং তাদের অন্তরসমূৃহকে এমতো কঠিন করে দাও যেনো তারা ইমান গ্রহণ করতে না পারে-_ যে পর্যন্ত না প্রত্যক্ষ করে ভয়াবহ আযাব । এরপর তিনি স. বললেন, আমি আবু বকর ও ওমরের সম্মিলিত অভিমতকে অথ্াহ্য করবো না। কিন্ত তোমরা এ বিষয়ে একমত নও । সুতরাং সিদ্ধান্ত দান করা হচ্ছে যে-_- বন্দীদের মধ্যে যে রক্তপণ প্রদান করবে, তাকে ছেড়ে দেয়া হবে। আর যে রক্তপণ প্রদান করবে না তাকে দেয়া হবে মৃত্যুদণ্ড । বিন বায়জাকে ক্ষমা করে দিন। আমি সাক্ষী-_ তিনি ইসলাম গ্রহণ করেছেন। রসুল স. নির্বাক হয়ে গেলেন। হজরত আবদুল্লাহ্ ইবনে মাসউদ বলেন, মৌন রসুল স.কে দেখে আমি ভীত হলাম । ভাবলাম আমি একজন কাফের বন্দীর জন্য সুপারিশ করেছি। আসমান থেকে পাথর বর্ষণ হওয়ার চিন্তা ওই সময়ের চেয়ে বেশী আমি আর কখনোই করিনি। বেশ কিছুক্ষণ পর মৌনতা ভঙ্গ হলো রসুল স. এর । তিনি বললেন, সহল বিন বায়জাকে অব্যাহতি দেয়া হলো। পরদিন সকালে হজরত ওমর রসুল স. সকাশে উপস্থিত হয়ে দেখলেন, তিনি স. ও হজরত আবু বকর কীদছেন। হজরত ওমর বললেন, হে আল্লাহ্র রসুল! আমাকে বলুন, কী কারণে রোদন করছেন আপনারা? আমিও আপনাদের সঙ্গে রোদন করতে চাই। রসুল স. বললেন, হে ইবনে খাত্তাব! তোমার শসার হারা |||||| 2|100118.00
— পৃষ্ঠা ১৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।