এতক্ষণে নিশ্চয় হজরত আব্বাসের শিরচ্ছেদ করা হয়েছে । হজরত ওমর বললেন, হে আল্লাহ্র রসুল! আমি কি আনসারদের নিকট গমন করবো? তিনি স. বললেন, হ্টা। হজরত ওমর আনসার সাহাবীগণের নিকটে গিয়ে বললেন, তোমরা আব্বাসকে ছেড়ে দাও । তারা বললেন, আল্লাহ্র শপথ! আমরা তাকে ছাড়বো না। হজরত ওমর বললেন, রসুল স. এ রকমই পছন্দ করেন। তারা বললেন, রসুল স. এর পছন্দই আমাদের পছন্দ । এরপর হজরত ওমর হজরত আব্বাসকে একান্তে বললেন, আপনি ইসলাম গ্রহণ করুন। আমার পিতার ইসলাম গ্রহণ অপেক্ষা আপনার ইসলাম গ্রহণ আমার নিকট অধিকতর প্রিয় । কারণ এটা রসুল স. এর পছন্দ । হজরত আনাস বিন মালেক থেকে বোখারী ও বায়হাকী বর্ণনা করেছেন__ কতিপয় আনসারী সাহাবী রসুল স. এর খেদমতে উপস্থিত হয়ে নিবেদন করলেন, হে আল্লাহ্র রসুল! আপনি দয়া করে সম্মতি প্রদান করলে আমরা আপনার সম্মানিত চাচার মুক্তিপণ রহিত করে দিতে চাই । তিনি স. বললেন, না। আল্লাহ্র কসম! একটি দিরহামও ছাড়া হবে না। এরপর বললেন, এই বন্দীদেরকে আল্লাহতায়ালা তোমাদের অধীনস্ত করে দিয়েছেন। এরা তোমাদের ভ্রাতাতুল্য । তবে বলো, তোমাদের এই ভ্রাতাদের বিরুদ্ধে কী ব্যবস্থা খ্রহণ করা যায়? হজরত আবু বকর বললেন, হে আল্লাহ্র রসুল! এই বন্দীরা তো আপনারই স্বজন। তাই আমার অভিমত হচ্ছে হত্যা না করে এদের নিকট থেকে মুক্তিপণ আদায় করা হোক। মুক্তিপণের ওই অর্থের মাধ্যমে আমরা আমাদের সমর শক্তিকে সুসংহত ও শক্তিশালী করতে পারবো । এ রকমও হতে পারে যে, অবশেষে আপনার মাধ্যমে এদেরকে আল্লাহপাক হেদায়েত দান করবেন। তখন এরাই আপনার হস্তকে শক্তিশালী করবে । রসুল স. বললেন, ইবনে খাত্তাব! তুমি কী বলো? হজরত ওমর বললেন, হে আল্লাহ্র রসুল! এরা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করেছে। মাতৃভূমি থেকে বিতাড়িত করেছে আপনাকে । আবার যুদ্ধও করেছে । তাই আমি বলি আমাদের বন্দী স্বজনদেরকে আমাদেরই অধীনে অর্পণ করুন। আমরা নিজ নিজ কথা প্রমাণ করতে পারি যে, আমাদের হৃদয়ে অংশীবাদীদের প্রতি ভালোবাসা একেবারেই নেই। হজরত আবদুল্লাহ্ বিন রওয়াহা বললেন, হে আল্লাহ্র রসুল! আপনি নির্দেশ প্রদান করলে আমরা সামনের উপত্যকায় অনেক লাকড়ি একত্র করে আগুন জ্বালিয়ে দিতে পারি এবং বন্দীদেরকে নিক্ষেপ করতে পারি ওই আগুনে । বন্দী হজরত আব্বাস এ কথা শুনে বললেন, তোমরা তো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিয়েছো । এরপর রসুল স. প্রবেশ করলেন তার গৃহে। বাইরে সমাগত সাহাবী- ||. 2|100119.00] শক স্া/১৯৭
— পৃষ্ঠা ১৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।