Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

মধ্যে এক সহস্র থাকিলে আল্লাহের অনুজ্ঞাক্রমে তাহারা দুই সহস্রের উপর বিজয়ী হইবে। আল্লাহ্‌ ধৈর্যশীলদিগের সহিত রহিয়াছেন। আলোচ্য আয়াতের মর্মীর্থ হচ্ছে_ দশগুণ অধিক শক্তিসম্পন্ন শক্রর বিরুদ্ধে যুদ্ধ করার নির্দেশটি ছিলো তোমাদের উপর অত্যন্ত ভারী। তাই আমি তোমাদের ওই ভারকে হাল্কা করে দিলাম । কারণ আমি জানি তোমাদের কারো কারো মধ্যে রয়েছে দুর্বলতা । এ কারণে আমি এই মর্মে সহজ নির্দেশ দান করলাম ফে_ তোমরা ধৈর্যশীলতার সঙ্গে তোমাদের দ্বিগুণ শক্তিসম্পন্ন শত্রুর সঙ্গে যুদ্ধ করলেও বিজয়ী হবে। আল্লাহ্তায়ালা ধৈর্যশীলদের সঙ্গী । সুতরাং এ কথাটিও জেনে রেখো যে, সমর শক্তি এবং সৈন্যসংখ্যার বিষয়টি এখানে প্রধান বিষয় নয়, প্রধান বিষয় হচ্ছে ধৈর্যশীলতা । ধৈর্যশীলেরাই আল্লাহৃতায়ালার সাহায্যপ্রাপ্ত এবং বিজয়ী-_ শক্রদের শক্তি দ্বিগুণ, চতুর্ুণ অথবা যতগুণই হোক না কেনো। সুফিয়ানের বর্ণনায় এসেছে__ শুবরামা বলেছেন, এখানকার নির্দেশনাটি “আমর বিল মারুফ ওয়া নাহী আনিল মুনকার" (সৎকাজের নির্দেশদান এবং অসৎকাজকে প্রতিহতকরণ) সম্পর্কিত । কেউ কেউ বলেছেন, মুসলমানদের সংখ্যা যখন অল্প ছিলো, তখন তাদেরকে দেয়া হয়েছিলো অধিক সংখ্যক শক্রর বিরুদ্ধে যুদ্ধ করার নির্দেশ। যখন তাদের সংখ্যাবৃদ্ধি ঘটলো, তখন নির্দেশটি করা হলো লঘু | এ কারণেই প্রথম দিকে দশগুণ অধিক শক্তিসম্পন্ন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ দেয়া হয়। তবে সাধারণ নির্দেশনাটি এই যে, স্বল্প অধিক যে রকমই হোক না কেনো, সকল শক্রর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে ধৈর্যশীলতার সঙ্গে । তবেই লাভ হবে কাঙ্থিত বিজয়। তাই শেষে বলা হয়েছে__ “আল্লাহ্‌ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন ।' হজরত আনাস থেকে আহমদ, হজরত আবু হোরায়রা এবং হজরত ইবনে আব্বাস থেকে ইবনে মারদুবিয়া, হজরত ইবনে মাসউদ থেকে ইবনে আবী শায়বা, আহমদ, তিরমিজি, ইবনে মুনজির, তিবরানী, হজরত ইবনে ওমর থেকে ইবনে মুনজির, ইবনে মারদুবিয়া ও আবু শায়েখ এবং হজরত ইবনে ওমর থেকে আবু নাঈম উল্লেখ করেছেন, বদরের যুদ্ধবন্দীদের মধ্যে রসুল স. এর পিতৃব্য হজরত আব্বাসও ছিলেন। এক আনসার সাহাবী তাকে বন্দী করেছিলেন। আনসার সাহাবীগণ চাইলেন, তাকে মৃত্যুদণ্ড দেয়া হোক। এ কথা রসুল স. এর কানে পৌছুলে তিনি থুবই দুশিস্তাগ্রস্ত হয়ে পড়লেন। সারারাত ঘুম হলো না তার। সকালে বললেন, আমার প্রিয় পিতৃব্যের পরিণতির কথা ভেবে সারারাত আমি অস্থির অবস্থায় কাটিয়েছি। ওদিকে আনসার সাহাবীগণ মনে করলেন, তাফসীরে মাযহারী/১৯৬ হু ॥111|.0|1100119.0011

— পৃষ্ঠা ১৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।