“ইয়া আয়্যুহান্নাবীয্যু হার্রিদ্ধিল মু'মিনীন" অর্থ__ হে নবী! বিশ্বাসীদেরকে সংগ্রামের জন্য উদ্ুদ্ধ করুন। “হার্রিদ্ধি' শব্দটির আভিধানিক অর্থ__ পীড়ার কারণে শ্বেতাভ ওষ্ঠ বিশিষ্ট মরণোনুখ ব্যক্তিকে নিরাময় দান পূর্বক বলিষ্ঠ ও কর্মক্ষম করে তোলা । অর্থাৎ এমন উদ্দীপনা সৃষ্টি করা যাতে অনুৎসাহের কোনো কারণ আব অবশিষ্ট না থাকে । এরপর বলা হয়েছে-_ “তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দু'শ' জনের উপর বিজরী হবে। তোমাদের মধ্যে একশ' জন থাকলে এক সহস্র সত্যপ্রত্যাখ্যানকারীর উপর বিজয়ী হবে ।' এ কথার মাধ্যমে মুসলমানদের দশগুণ অধিক শক্তিসম্পন্ন কাফেরদের বিরুদ্ধে ধৈর্য ও দৃঢ়তার সঙ্গে যুদ্ধ করার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে দেয়া হয়েছে বিজয়ের সুসংবাদ শেষে বলে দেয়া হয়েছে__ “কারণ তারা এমন এক সম্প্রদায় যার বোধশক্তি নেই। এ কথার অর্থ-_ অংশীবাদীরা আল্লাহ্কে ও পরকালকে বিশ্বাস করে না। তাই তারা মৃত্যুভয়ে তীত। আর বিশ্বাসী নয় বলে পুণ্যলাভের বাসনাও তাদের অন্তরে নেই। সুতরাং তারা বোধশক্তি বিবর্জিত। অতএব তারা অবশ্যই হবে পরাজিত এবং তোমরা হবে বিজয়ী । আলোচ্য আয়াতটি বিজ্ঞপ্তিমলক। একই সঙ্গে এখানে ধ্বনিত হয়েছে আল্লাহ্র আদেশ । এই আদেশ কার্যকর ছিলো বদর যুদ্ধের সময় । ওই যুদ্ধে আল্লাহতায়ালা দশগুণ অধিক শক্তিসম্পন্ন অংশীবাদীদের বিরুদ্ধে যুদ্ধ করা বিশ্বাসীগণের উপর ফরজ করে দিয়েছিলেন । স্বসূত্রে ইসহাক বিন রহ্ওয়াইহ্ উল্লেখ করেছেন, হজরত ইবনে আব্বাস বলেছেন, যখন আল্লাহতায়ালা প্রত্যেক মুসলমানের উপর দশজন কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করা অত্যাবশ্যক করে দিলেন, তখন নির্দেশটি হয়ে পড়লো তাদের উপর অত্যন্ত গুরু । পরে আল্লাহতায়ালা তাদের ওই গুরুভার লাঘব করে দিয়েছেন। সেকথাই বলা হয়েছে পরবর্তী আয়াতে__ সুরা আন্ফাল $ আয়াত ৬৬ ৫০৩৬৭৬৫৩০৫৫ 4৪৫৮৫ রণ ক্লে ঞ ছি 2৫২ 559৮445৩805 85598455 ০০1540158৬১ 2) আল্লাহ এখন তোমাদিগের ভার লাঘব করিলেন । তিনি অবগত আছেন যে, তোমাদিগের মধ্যে দুর্বলতা আছে, সুতরাং তোমাদিগের মধ্যে একশত জন ধৈর্যশীল থাকিলে তাহারা দুইশত জনের উপর বিজয়ী হইবে । আর তোমাদিগের || 9|100]] 8.0] শক্লীরে মাহরী/১৯৫
— পৃষ্ঠা ১৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।